08/05/2026
বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, ব্লগার ও লেখক Kirzayda Rodriguez স্টোমাক ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে ২০১৮ সালে মারা যান। মারা যাওয়ার আগে তিনি একটি নোট লিখে গিয়েছিলেনঃ
১. পৃথিবীর সবচেয়ে দামী ব্র্যান্ডের গাড়িটি আমার গ্যারাজে পড়ে আছে, কিন্তু আমাকে বসে থাকতে হয় হুইলচেয়ারে।
২. নানা ডিজাইনের কাপড়, জুতো ও দামি জিনিসে আমার ঘর ভরা, কিন্তু আমার শরীর ঢাকা থাকে হাসপাতালের দেওয়া সামান্য একটি চাদরে।
৩. ব্যাংক ভর্তি টাকা থাকলেও সেই টাকা এখন আর আমার কোনো কাজে লাগে না।
৪. প্রাসাদের মতো বাড়ি থাকলেও আমি শুয়ে আছি হাসপাতালের ছোট্ট একটি বিছানায়।
৫. এক ফাইভ স্টার হোটেল থেকে আরেক ফাইভ স্টার হোটেলে ঘুরে বেড়াতাম, আর এখন সময় কাটে হাসপাতালের এক পরীক্ষাগার থেকে আরেক পরীক্ষাগারে।
৬. শত শত মানুষকে আমি অটোগ্রাফ দিয়েছি, অথচ আজ ডাক্তারের লেখা প্রেসক্রিপশনই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৭. আমার চুলের সাজের জন্য সাতজন বিউটিশিয়ান ছিল, অথচ আজ আমার মাথায় কোনো চুল নেই।
৮. ব্যক্তিগত বিমানে আমি যেখানে খুশি উড়ে যেতে পারতাম, কিন্তু এখন হাসপাতালের বারান্দায় যেতেও দু’জন মানুষের সাহায্য লাগে।
৯. পৃথিবীর নানা সুস্বাদু খাবার সামনে থাকলেও এখন দিনে দুটি পিল আর রাতে কয়েক ফোঁটা স্যালাইনই আমার খাবার।
এই প্রাসাদোপম বাড়ি, গাড়ি, জেট, আসবাবপত্র, ব্যাংক অ্যাকাউন্ট, সুনাম ও খ্যাতি এখন আর আমাকে কোনো আরাম দিতে পারছে না।
সুতরাং পৃথিবীতে বড়াই করার কিছু নেই এবং মৃত্যুর চেয়ে চরম সত্য আর কিছু নেই।