ফিরে আসুক আপনজন

ফিরে আসুক আপনজন ফিরে আসুক আপনজন -হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পেতে, আশার আলো হয়ে পাশে থাকতে।

Founder President of Fire Asuk Apanjan- ফিরে আসুক আপনজন  Attends YOSD Programme as Invited Guest. Yesterday, Mr. Omar Fa...
12/09/2026

Founder President of Fire Asuk Apanjan- ফিরে আসুক আপনজন Attends YOSD Programme as Invited Guest.

Yesterday, Mr. Omar Faruk, Founder President of Fire Asuk Apanjan, had the pleasure of attending the “Projects Overview & Get Together Programme” organized by Youth Organizations for Social Development (YOSD) as an invited guest.

The programme began with a warm floral welcome and continued with an insightful overview of YOSD’s various activities, projects, and initiatives led by young people for social development. The entire gathering was vibrant, inspiring, and truly memorable.

On behalf of Fire Asuk Apanjan, we sincerely express our gratitude to YOSD for inviting our Founder President, Mr. Omar Faruk, to be a part of such a meaningful and engaging programme.

YOSD’s commitment to empowering young people, encouraging leadership, and creating opportunities for youth to contribute positively to society is truly commendable.

We are delighted to have been part of this wonderful gathering and look forward to strengthening meaningful collaboration and contributing to positive social change in the days ahead.

Wishing YOSD continued success, growth, and a brighter journey ahead.

—Fire Asuk Apanjan
Founder President: Mr. Omar Faruk

আপনজন হারানোর কষ্ট-শুধু যে হারিয়েছে, সেই বোঝে।একজন মা অপেক্ষা করেন সন্তানের জন্য…একজন বাবা অপেক্ষা করেন তার সন্তানের ফির...
09/09/2026

আপনজন হারানোর কষ্ট-শুধু যে হারিয়েছে, সেই বোঝে।

একজন মা অপেক্ষা করেন সন্তানের জন্য…
একজন বাবা অপেক্ষা করেন তার সন্তানের ফিরে আসার জন্য…
একটি পরিবার প্রতিদিন আশায় থাকে-
“হয়তো আজ সে ফিরে আসবে…” 😢

এই অপেক্ষার মানুষগুলোর পাশে দাঁড়াতেই আমাদের পথচলা।

❤️ ফিরে আসুক আপনজন ❤️
একটি মানবিক উদ্যোগ, যার লক্ষ্য,-
🔎 পরিচয় শনাক্তকরণের মাধ্যমে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে বের করে তাদের আপনজনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা।

কক্সবাজার জেলায় কোনো শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, নারী, পুরুষ কিংবা বৃদ্ধ মানুষ হারিয়ে গেলে আমাদের জানান।

📸 ছবি দিন
📝 নাম ও পরিচয়ের তথ্য দিন
📍 কোথা থেকে হারিয়েছেন জানান
📅 হারানোর তারিখ ও সময় জানান

আপনার কাছে থাকা একটি ছবি…
আপনার দেওয়া একটি তথ্য…
অথবা আপনার করা একটি শেয়ার—

হয়তো ফিরিয়ে দিতে পারে
একজন সন্তানকে তার মায়ের কাছে,
একজন বাবাকে তার পরিবারের কাছে,
একজন স্বজনকে তার প্রিয়জনের কাছে।

🙏 একটি শেয়ারকে ছোট করে দেখবেন না।
আপনার একটি শেয়ারই হয়তো পৌঁছে যাবে সেই পরিবারের কাছে, যারা আজও তাদের আপনজনের অপেক্ষায় আছে।

🌿 ফিরে আসুক আপনজন
হারিয়ে যাওয়া মানুষ ফিরে পাক তার পরিবার।

🤝 মানুষের পাশে, মানবতার পাশে-
ফিরে আসুক আপনজন।

#ফিরে_আসুক_আপনজন
#হারানো_মানুষ
#আপনজনকে_ফিরিয়ে_দিন
#কক্সবাজার
#পরিচয়_শনাক্তকরণ
#মানবতার_পাশে
#একটি_শেয়ার_করুন

০০১ নিখোঁজ ফিরে আসুক আপনজন
06/09/2026

০০১ নিখোঁজ ফিরে আসুক আপনজন

একটি শিশুকে নিরাপদে ফিরিয়ে দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতানিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই উখিয়া থানার অফিসার ইনচার্জ   মোঃ আতিক...
06/09/2026

একটি শিশুকে নিরাপদে ফিরিয়ে দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা

নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান মজুমদার এর নেতৃত্বে এসআই উত্তম কুমার সূত্রধর ও তাঁর সঙ্গীয় পুলিশ সদস্যদের দ্রুত ও আন্তরিক প্রচেষ্টায় নিখোঁজ শিশু পূর্ণ বড়ুয়াকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

@ফিরে আসুক আপনজন; নিখোঁজ ব্যাক্তিদের সন্ধানে আমাদের খুদ্র প্রচেষ্টা---

03/09/2026

রামু উপজেলা থেকে এসএসসি, স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন ১০ জন স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার লাগবে। আগ্রহীগণ ইনবক্স করুন।

নিখোঁজ শিশুরা কোথায় গেল?
03/09/2026

নিখোঁজ শিশুরা কোথায় গেল?

31/08/2026

ভলান্টিয়ার নিয়োগ

ফিরে আসুক আপনজন

স্লোগান: নিখোঁজের সন্ধানে, মানবতার পাশে”

কক্সবাজার থেকে নিখোঁজ হওয়া শিশু, যুবক, নারী ও বৃদ্ধদের সন্ধানে পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ শুরু করতে যাচ্ছে “ফিরে আসুক আপনজন”।

প্রয়োজন মানবিক স্বেচ্ছাসেবক
মানবিক কাজে আগ্রহী, দায়িত্বশীল ও সমাজের জন্য কাজ করতে ইচ্ছুক তরুণ-তরুণীদের আমাদের ভলান্টিয়ার টিমে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

কাজের ক্ষেত্র:
🔹 নিখোঁজ ব্যক্তির তথ্য সংগ্রহ ও যাচাই
🔹 সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা
🔹 পরিবারকে সহযোগিতা
🔹 সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়
🔹 সচেতনতামূলক কার্যক্রম
অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।

বিদ্রঃ এটাতে কারো থেকে পারিশ্রমিক নেওয়া হবে না এবং দেওয়া হবে না, অর্থের সাথে লেনদেন নেই সম্পূর্ণ স্বেচ্ছায়।

কার্যক্রম: কক্সবাজার জেলা।
আবেদন:
নাম:
ঠিকানা:
জন্ম তারিখ :
শিক্ষাগত যোগ্যতাতা:
মোবাইল:

তথ্য পাঠান: 01857-621831whatsapp

আসুন, একজন আপনজনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টায় পাশে দাঁড়াই।

ফিরে আসুক আপনজন - নিখোঁজের সন্ধানে, মানবতার পাশে।

07/08/2026

তারুণ্য শুধু স্বপ্ন দেখে না,
স্বপ্নকে ছুঁয়ে দেখার সাহসও রাখে।

একজন তরুণের হৃদয়ে আজ প্রশ্ন জাগে-
আমি কি শুধু নিজের জন্য বাঁচব,
নাকি আমার সামান্য আলোটুকুও
কারও অন্ধকার পথকে আলোকিত করবে?

সমাজসেবার প্রতি এই কৌতূহলই হয়তো
একদিন হয়ে উঠবে দায়িত্ব,
দায়িত্ব থেকে জন্ম নেবে ভালোবাসা,
আর সেই ভালোবাসার হাত ধরেই
বদলে যেতে পারে একটি মানুষ,
একটি পরিবার, এমনকি একটি সমাজ।

আমি জানি, একা পৃথিবী বদলানো যায় না-
তবু একজনের হাত বাড়িয়ে দেওয়াই
হয়তো আরেকজনের আশার শুরু।

তাই তারুণ্যের প্রশ্ন একটাই-
“আমি কী পেলাম?” নয়,
“আমি কী দিতে পারলাম?”

Address

Cox’s Bazar
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফিরে আসুক আপনজন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share