Alokbartika Youth Cooperative Society Ltd.

Alokbartika Youth Cooperative Society Ltd. লক্ষ্য ও উদ্দেশ্যঃ-
"শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, পিছিয়ে পড়া শিক্ষার্থী নিয়ে কাজ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা"

14/05/2026

⚡কালবৈশাখী/বজ্রপাত সতর্কবার্তা:
⛈️বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নরসিংদী, চট্টগ্রাম, ঢাকা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া (পুনরায়) জেলার কিছু স্থানে ১৪ মে রাত ৮ টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত/বজ্রবৃষ্টি/বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ⚠️বজ্রপাতের সময়, ঘরের বাইরে যাবেন না।

সোর্সঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

বজ্রপাত সচেতনতায় আমরা: মাঠে ও ঘাটে মানুষের পাশে ⚡️বজ্রপাত বর্তমানে একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। তাই সচেত...
08/05/2026

বজ্রপাত সচেতনতায় আমরা: মাঠে ও ঘাটে মানুষের পাশে ⚡️
বজ্রপাত বর্তমানে একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। তাই সচেতনতাই হতে পারে জীবন রক্ষার প্রধান হাতিয়ার। “আলোকবর্তিকা যুব সমবায় সমিতি লি.”-এর উদ্যোগে বজ্রপাত সচেতনতা ক্যাম্পেইনের অংশ হিসেবে আমরা নিরলসভাবে কাজ করেছি।

মানুষের নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে আমাদের স্বেচ্ছাসেবী দল ছুটে গিয়েছে:
📍 ইসলামপুর ইউনিয়ন
📍 পোকখালী ইউনিয়ন
📍 ইসলামাবাদ ইউনিয়ন

আমরা শুধু শহরে বা লোকালয়ে সীমাবদ্ধ নেই, আমরা পৌঁছে গিয়েছি:

তপ্ত রোদে কাজ করা কৃষকের পাশে।

লবণের মাঠে অক্লান্ত পরিশ্রম করা শ্রমিকদের কাছে।

স্থানীয় দোকান-পাট ও প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দ্বারে দ্বারে।

বজ্রপাতের ঝুঁকি, নিরাপদ আশ্রয় এবং জরুরি অবস্থায় করণীয় সম্পর্কে আমরা সাধারণ মানুষকে সচেতন করছি এবং তাদের মাঝে নির্দেশনামূলক লিফলেট বিতরণ করছি।

আমাদের লক্ষ্য—একটি সচেতন সমাজ এবং নিরাপদ আগামী। আমাদের এই পথচলায় আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

নিরাপদ থাকুন, সচেতন থাকুন।

#বজ্রপাতসচেতনতা #আলোকবর্তিকা #ইসলামপুর #পোকখালী #ইসলামাবাদ #ঈদগাঁও

আনুষ্ঠানিক নিবন্ধন পেল 'আলোকবর্তিকা যুব সমবায় সমিতি লিমিটেড' কক্সবাজারের ঈদগাঁওর যুব সমাজের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির...
27/04/2026

আনুষ্ঠানিক নিবন্ধন পেল 'আলোকবর্তিকা যুব সমবায় সমিতি লিমিটেড'

কক্সবাজারের ঈদগাঁওর যুব সমাজের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যাত্রা শুরু করলো ‘আলোকবর্তিকা যুব সমবায় সমিতি লিমিটেড’। সম্প্রতি সমবায় অধিদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ লাভ করেছে সংগঠনটি।
​স্থানীয় যুব সমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে সংগঠনটি কাজ করবে।

📝 CQ হ্যাকস: সর্বোচ্চ নম্বর পাওয়ার গাইডলাইন❤️১. সাধারণ টিপস (General Tips)কি-ওয়ার্ড হাইলাইট (Key-word Highlighting): প্র...
20/04/2026

📝 CQ হ্যাকস: সর্বোচ্চ নম্বর পাওয়ার গাইডলাইন❤️

১. সাধারণ টিপস (General Tips)

কি-ওয়ার্ড হাইলাইট (Key-word Highlighting): প্রতি উত্তরের 'জ্ঞান' অংশটুকু বা মূল কি-ওয়ার্ডের নিচে নীল কালির কলম দিয়ে আন্ডারলাইন করে দিন। এতে শিক্ষকের নজরে মূল উত্তরটি দ্রুত পড়ে

প্যারা বিন্যাস (Visual Clarity): উত্তরগুলোকে আলাদা প্যারাগ্রাফে ভাগ করুন। এতে পরীক্ষক সহজেই বুঝতে পারেন আপনি প্রতিটি স্তর স্পর্শ করেছেন।

২. জ্ঞানমূলক (ক) - ১ নম্বর
নির্ভুলতা ও স্পষ্টতা: সরাসরি মূল পাঠ্যবই থেকে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আসে। জ্ঞানমূলক উত্তরে নির্ভুলতা ও স্পষ্টতা বজায় রাখো—এটাই ভালো ইমপ্রেশন তৈরি করে।

৩. অনুধাবন (খ) - ২ নম্বর (কাঠামো: ২ প্যারা)
প্যারা ১ (জ্ঞান): সংজ্ঞা বা মূল বিষয়টি স্পষ্টভাবে ১-২ লাইনে লিখুন।
প্যারা ২ (ব্যাখ্যা): এক লাইন স্পেস রেখে নিজের ভাষায় বিষয়টি ব্যাখ্যা করুন এবং একটি ছোট উদাহরণ দিন।

৪. প্রয়োগ (গ) - ৩ নম্বর (কাঠামো: ৩ প্যারা)
প্যারা ১ (জ্ঞান): উদ্দীপকের সাথে সম্পর্কিত মূল সংজ্ঞা, সূত্র বা নাম স্পষ্টভাবে লিখুন (আন্ডারলাইন করুন)।
প্যারা ২ (অনুধাবন/ব্যাখ্যা): জ্ঞান অংশটি উদ্দীপকের প্রেক্ষাপটে নিজের ভাষায় বুঝিয়ে বলুন।
প্যারা ৩ (প্রয়োগ): বাস্তব উদাহরণ বা উদ্দীপকের সমস্যার সাথে জ্ঞানের প্রয়োগটি কীভাবে কাজ করছে, তা দেখান

৫. উচ্চতর দক্ষতা (ঘ) - ৪ নম্বর (কাঠামো: ৪ প্যারা)
প্যারা ১ (জ্ঞান): মূল বিষয় বা সংজ্ঞা স্পষ্টভাবে লিখুন।
প্যারা ২ (অনুধাবন/ব্যাখ্যা): বিষয়টি নিজের ভাষায় ব্যাখ্যা করুন।
প্যারা ৩ (প্রয়োগ): উদ্দীপকের ঘটনার সাথে জ্ঞানের প্রয়োগ দেখান।
প্যারা ৪ (উচ্চতর দক্ষতা/বিশ্লেষণ): বিশ্লেষণ, তুলনা বা যুক্তির মাধ্যমে নিজের নতুন সিদ্ধান্ত উপস্থাপন করুন। যেমন: "পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন সমস্যা নয় বরং এটি [মূল বিষয়ের] একটি বাস্তব প্রতিফলন"

শুভেচ্ছান্তে,
মোহাম্মদ জুনাইদ
সহকারী শিক্ষক( গণিত)
জারাইলতলী উচ্চ বিদ্যালয়
রামু, কক্সবাজার।

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলাভিত্তিক যুব সংগঠন“আলোকবর্তিকা যুব সমবায় সমিতি লিঃ”আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ লাভ করেছে।“আলো...
19/04/2026

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলাভিত্তিক যুব সংগঠন
“আলোকবর্তিকা যুব সমবায় সমিতি লিঃ”
আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ লাভ করেছে।

“আলোকবর্তিকা যুব সমবায় সমিতি লিঃ”
অবশেষে পেয়েছে তার আনুষ্ঠানিক স্বীকৃতি—
১৯ এপ্রিল ২০২৬, রবিবার; সমবায় অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের হাত ধরে
মিলেছে নিবন্ধন সনদ, যেন অন্ধকার ভেদ করে উঠে আসা এক জাগ্রত প্রদীপ। সংগঠনটির
নিবন্ধন নম্বর: ২০২৬.১.১৫.২২৩৫.০০২৯

এই নিবন্ধনের মাধ্যমে সংগঠনটি একটি বৈধ ও কাঠামোবদ্ধ রূপ লাভ করেছে, যা স্থানীয় যুব সমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংগঠনের নেতৃবৃন্দ বিশ্বাস করেন—
শৃঙ্খলা, ঐক্য এবং সমবায়ের শক্তিকে ভিত্তি করে
“আলোকবর্তিকা যুব সমবায় সমিতি লিঃ”
ঈদগাঁওসহ সমগ্র অঞ্চলের টেকসই উন্নয়নে কার্যকর অবদান রাখবে।

এই সংগঠন শুধু একটি নাম নয়—
এটি তরুণদের স্বপ্ন গড়ার কারখানা,
কর্মসংস্থানের নতুন দুয়ার,
আর সমবায়ের শক্তিতে এগিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার।

সংগঠনের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন নিয়ে আজ গুরুত্বপূর্ণ মিটিং করেন আলোকবর্তিকা যুব সমবায় সমিতি লি. ❤️
17/04/2026

সংগঠনের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন নিয়ে আজ গুরুত্বপূর্ণ মিটিং করেন আলোকবর্তিকা যুব সমবায় সমিতি লি. ❤️

17/04/2026

নতুন দিগন্তে, নতুন নামে—
আলোকবর্তিকা যুব সমবায় সমিতি লিঃ ❤️

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ সমবায় অধিদপ্তরের অধীনে আমাদের সংগঠন আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে।
আজ থেকে আমাদের নতুন নাম ‘আলোকবর্তিকা যুব সমবায় সমিতি লিঃ’।

একটি সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে আমাদের পথচলা শুরু হলো।

আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি।
সবাইকে সঙ্গে নিয়ে আমরা আমাদের লক্ষ্য পূরণে এগিয়ে যাব।

সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের জন্য দোয়া করবেন। ❤️

#আলোকবর্তিকা_যুব_সমবায়_সমিতি #নতুনযাত্রা #সমবায় #উন্নয়ন

বিজয়ের শুভেচ্ছা ✌
16/12/2025

বিজয়ের শুভেচ্ছা ✌

Address

Eidgaon
Cox's Bazar
4702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alokbartika Youth Cooperative Society Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share