ছাত্রশিবির রাজারকুল ইউনিয়ন

ছাত্রশিবির রাজারকুল ইউনিয়ন আমাদের ভিশনঃ- "সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি"

24/04/2026

আমরা ছিলাম
আমরাই আছি
আমরাই তো থাকবো
মুছে যাব না✊

تَقَبَّلَ ٱللَّهُ مِنَّا وَمِنْكُمْতাকাব্বালাল্লাহু মিন্‌না ওয়া মিনকুম।প্রিয় ছাত্রসমাজ, সম্মানিত দেশবাসী ও বিশ্ব মুসলিম...
20/03/2026

تَقَبَّلَ ٱللَّهُ مِنَّا وَمِنْكُمْ
তাকাব্বালাল্লাহু মিন্‌না ওয়া মিনকুম।

প্রিয় ছাত্রসমাজ, সম্মানিত দেশবাসী ও বিশ্ব মুসলিম সম্প্রদায়কে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, "ঈদ মোবারক"


নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ—★ মোটরবাইকে চলাচল করতে অবশ্যই হেলমেট ব্যবহার করুন।★ যাত্রাপথে চুর...
19/03/2026

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ—

★ মোটরবাইকে চলাচল করতে অবশ্যই হেলমেট ব্যবহার করুন।

★ যাত্রাপথে চুরি ও ছিনতাই এড়াতে সতর্ক থাকুন।

★ শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিন।

★ বৈধ টিকিট সাথে রাখুন।

★ ট্রেনের ছাদ বা ঝুঁকিপূর্ণ বাহনে যাতায়াত এড়িয়ে চলুন।

★ যাত্রাপথে অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না।

আপনার ঈদ যাত্রা হোক নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দময়।

আলহামদুলিল্লাহ …সাধারণ ছাত্রদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজারকুল ইউনিয়ন        #ইফতা...
14/03/2026

আলহামদুলিল্লাহ …
সাধারণ ছাত্রদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজারকুল ইউনিয়ন




#ইফতার

যে জীবন শাহাদাতে উদ্দীপ্তসে জীবন বাঁধা মানে না।ঈমানের অগ্নি পরীক্ষয় উত্তীর্ণ: কিশোর সাজ্জাদ ভাইয়ের অমলিন স্মৃতিইতিহাসে...
28/02/2026

যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত
সে জীবন বাঁধা মানে না।

ঈমানের অগ্নি পরীক্ষয় উত্তীর্ণ: কিশোর সাজ্জাদ ভাইয়ের অমলিন স্মৃতি

ইতিহাসের কিছু দিন আছে যেগুলো কেবল ক্যালেন্ডারের তারিখ নয়, বরং রক্তে লেখা স্মৃতি। তেমনই এক দিন ২৮ ফেব্রুয়ারি ২০১৩

বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) কে ন্যায়ভ্রষ্ট বিচারে ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে সারাদেশের তাওহীদী জনতার ঢল নেমেছিল রাজপথে। সে দিন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার জেলার আহ্বানে কক্সবাজারের আপামর জনসাধারণ প্রতিবাদ ও কর্মসূচিতে শামিল হয়। উত্তাল রাজপথের সেই তরঙ্গে যোগ দিয়েছিল আমাদের প্রিয় কিশোর শহিদ মো. সাজ্জাদ হোসাইন ভাই।

মাত্র পনেরো বসন্ত অতিক্রম করা এক কোমল প্রাণ এসএসসি পরীক্ষার প্রাঙ্গণে যার কলমের কালিতে ভবিষ্যতের স্বপ্ন রচিত হওয়ার কথা ছিল, সেই হঠাৎ ইতিহাসের নির্মম অধ্যায়ে নিজের রক্তের অক্ষরে লিখে গেল শাহাদাতের এক লাল অধ্যায়। ঈমানের অগ্নি-পরীক্ষায় অবতীর্ণ হয়ে তিনি শামিল হলেন শহীদের কাফেলায়। পরীক্ষার খাতা তিনি শেষ করতে পারেননি, কিন্তু জীবনের মহাপরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন এমন এক মর্যাদায়, যা দুনিয়ার কোনো সনদে মাপা যায় না।

১২ ডিসেম্বর ১৯৯৭ পূর্ব মেহেরনামার মাটির ঘরে জন্ম নেওয়া সেই শিশুটি বড় হয়েছিল সরলতার আলোয়, দারিদ্র্যের ছায়ায়, কিন্তু ঈমানের দীপ্তিতে উজ্জ্বল হয়ে। কৃষক পিতা জামাল আহমেদ ও স্নেহময়ী জননী ছফুরা বেগমের আদরের সন্তান শহিদ সাজ্জাদ। যার ঘর ছিল মাটির দেয়াল আর টিনের ছাউনি দিয়ে গড়া; যার স্বপ্ন ছিল আকাশসম, অথচ পায়ের তলা ছিল মাটির মতোই দৃঢ়।

২৮ ফেব্রুয়ারি ২০১৩ বিকাল প্রায় তিনটা। পেকুয়া বাজারের রাজপথে হঠাৎ নেমে ফ্যাসিবাদের পুলিশবাহিনী ও জালিম হাসিনার ভ্যানগার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগের হিংস্রতা। গর্জে উঠল অস্ত্রের নিষ্ঠুর শব্দ। একটি বুলেট শহিদ সাজ্জাদ ভাইয়ের বাম ভ্রুর উপর বিদ্ধ হয়ে পেছন দিক দিয়ে বেরিয়ে গেলো সাথে নিয়ে গেল তার কিশোর মস্তিষ্কের রক্তিম অংশ, পিচঢালা রাস্তায় পড়ে রইলো স্বপ্নবাজ তরুণের মস্তিষ্ক। মানবতার বিভৎস একটি দৃশ্য করে খুনিরা, কেড়ে নিলো একটি সবুজ প্রাণ কিন্তু নিতে পারল না তার ঈমান, তার অটলতা, তার আদর্শ। ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ল কিন্তু তা ছিল না পতন; ছিল আরশের দিকে উত্তরণ।

সে দিন তার এসএসসি পরীক্ষার উত্তরপত্র অপূর্ণ রয়ে গেলো, কিন্তু পূর্ণ হলো শাহাদাতের সনদ। পার্থিব শিক্ষার অধ্যায় থেমে গেলো, কিন্তু আখিরাতের চিরন্তন অধ্যায় শুরু হলো নূরের অক্ষরে।

নিজ গ্রাম পূর্ব মেহেরনামার ছোট্ট‌একটি মসজিদের নির্জন কবর তাকে আগলে রেখেছে। মাটির নিচে শায়িত সে কিশোর, কিন্তু ঈমানদারদের হৃদয়ে সে জাগ্রত। তার বৃদ্ধ দাদি আজো চোখ মুছতে পারেন না; পিতা জমির আইলে দাঁড়িয়ে নীরবে দীর্ঘশ্বাস ফেলেন; মাতা সন্তানের শৈশবের স্মৃতি বুকে চেপে কান্না লুকান। ভাইবোনেরা সাদিয়া, সাইয়্যেম, তানিয়া, তামান্না, তানিম প্রতিদিন বড় হচ্ছে, কিন্তু হৃদয়ের এক কোণে চিরদিন ছোট্ট হয়ে আছে তাঁদের শহীদ ভাই।
আমরা গেলেই শহিদ সাজ্জাদ ভাইয়ের মতো করেই আদর দিয়েই আমাদের বরণ করে, মেহমানদারি করে। তাঁরা যেন ইসলামী ছাত্রশিবিরে দায়িত্বশীল ও জনশক্তিদের মাঝেই খুঁজে পান প্রিয় সাজ্জাদ ভাইকে।

আজ তার শাহাদাতবার্ষিকীতে আমরা তাকে স্মরণ করছি এবং দোয়া করি
হে আল্লাহ! শহিদ সাজ্জাদ ভাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, তাঁর কবরকে জান্নাতের নূরে আলোকিত করুন এবং তাঁর পরিবারকে সবর ও ইস্তিকামাত দান করুন।

★ ব্যক্তিগত তথ্য:
• নাম : মো. সাজ্জাদ হোসাইন
• পেশা : এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
• জন্মতারিখ ও বয়স : ১২ ডিসেম্বর ১৯৯৭; বয়স ১৫ বছর।
• আহত হওয়ার তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩।
• আহতের ধরন ও পরবর্তী অবস্থা : বাম ভ্রুর ওপর গুলি বিদ্ধ হয়ে পেছন দিক দিয়ে মগজসহ বেরিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি শাহাদাত বরণ করেন।
• আহত হওয়ার স্থান : পেকুয়া বাজার।
• শাহাদাতের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, বিকাল ৩টা।
• দাফন : পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
• স্থায়ী ঠিকানা : গ্রাম—পূর্ব মেহেরনামা; ডাকঘর—পেকুয়া; থানা—পেকুয়া; জেলা—কক্সবাজার।
★ পারিবারিক তথ্য:
• পিতা : জামাল আহমেদ। পেশা: কৃষক
• মাতা : ছফুরা বেগম। পেশা: গৃহিণী
• ভাইবোন : তিন ভাই ও দুই বোন

হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হলো যেভাবে তা ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে তোমরা তাকওয়া অবলম্ব...
23/02/2026

হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হলো যেভাবে তা ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর। বাকারা : ১৮৩

22/02/2026

ইনকিলাব ইনকিলাব
জিন্দাবাদ জিন্দাবাদ

আল্লাহ তা'আলা বলেন, তোমাদের কেউ যখন রোজা রাখে তখন সে যেন অশালীন কথাবার্তা না বলে ও হৈ চৈ না করে। বুখারী :  ১৯০৪
21/02/2026

আল্লাহ তা'আলা বলেন, তোমাদের কেউ যখন রোজা রাখে তখন সে যেন অশালীন কথাবার্তা না বলে ও হৈ চৈ না করে। বুখারী : ১৯০৪

পবিত্র রমাদান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি
18/02/2026

পবিত্র রমাদান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মাহে রামাদানের স্বাগত র‍্যালী। আয়োজনে:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা।✨
18/02/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মাহে রামাদানের স্বাগত র‍্যালী।

আয়োজনে:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা।✨

Address

Cox's Bazar
4730

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির রাজারকুল ইউনিয়ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share