Save Cox's Bazar - বাঁচাও কক্সবাজার

Save Cox's Bazar - বাঁচাও কক্সবাজার মানুষ বাঁচলে প্রকৃতি বাঁচবে,
প্রকৃতি বাঁচলে কক্সবাজার বাঁচবে! Together for People & Nature! ✊

গেজেট প্রকাশের নামে মাতারবাড়ী-মহেশখালীকে বিক্রি করে দেওয়া হচ্ছে!জাপান সরকারের BIG-B পরিকল্পনায় মাতারবাড়ী-মহেশখালীকে ঘিরে...
23/07/2025

গেজেট প্রকাশের নামে মাতারবাড়ী-মহেশখালীকে বিক্রি করে দেওয়া হচ্ছে!

জাপান সরকারের BIG-B পরিকল্পনায় মাতারবাড়ী-মহেশখালীকে ঘিরে ‘উন্নয়নের’ নামে বহু বছর ধরে চলছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনালসহ বিদেশি নিয়ন্ত্রণাধীন প্রকল্পের আগ্রাসন। মানুষ জেগে উঠেছে, অধিগ্রহণ বন্ধ হচ্ছে; এখন তারা নতুন ফাঁদ পেতেছে: ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ ঘোষণা করে গেজেট প্রকাশ!

এই গেজেটে কোথাও BIG-B-এর নাম নেই; কিন্তু ভাষা, এলাকা, এবং লক্ষ্য; সবই সেই কূটনৈতিক নকশারই অংশ।
এই গেজেট আসলে জনগণের জমি, জলা, জীবিকা দখলের বৈধ কাগজপত্র।

এই পরিকল্পনার মানে হলো: মহেশখালীতে শিল্প বসবে, মানুষ থাকবে না, জেলে-চাষীর পেশা ধ্বংস হবে, দেশি অর্থনীতি বিপন্ন হবে। উপকূল রক্ষা নয়, আগ্রাসনের মঞ্চ হবে। এটাই উন্নয়ন নয়, এটা আধিপত্যের কৌশল।

মহেশখালী কোনো বিদেশি প্রকল্পের প্লট নয়; এটা মানুষের জন্মভূমি, জীবিকার জায়গা, প্রাণের উপকূল।

অবিলম্বে এই গেজেট প্রত্যাহার করতে হবে। BIG-B-এর ছদ্মবেশে উপকূল দখল বন্ধ করতে হবে।

আমরা উন্নয়ন চাই; কিন্তু মানুষের অধিকার রেখে, প্রকৃতি বাঁচিয়ে!

Check comment box...

27/05/2025
19/05/2025

বিদেশি মুনাফার নামে মাতৃভূমির মাটি যদি বিক্রি হয়, তবে কৃষকের হাত থেকে চাষের দাওয়াত কেঁড়ে নিতে সময় লাগবে না। মহেশখালী কি উন্নয়নের নামে পরাধীনতার পরীক্ষাগার হবে? না কি আমরা নিজেরা হবো নিজেদের ভাগ্য নির্মাতা?

ভুমিপুত্রদের লড়াইয়ে ডাক: দেশের মানুষের রিজিক রক্ষায় দেশের জমি, জলা, বন, নগর, সড়ক, সমুদ্রের উপর কৃষক, জেলে, কারিগর, ক্ষুদ...
16/05/2025

ভুমিপুত্রদের লড়াইয়ে ডাক:
দেশের মানুষের রিজিক রক্ষায় দেশের জমি, জলা, বন, নগর, সড়ক, সমুদ্রের উপর কৃষক, জেলে, কারিগর, ক্ষুদ্র ব্যাবসায়ীর বসবাস আর রুটিরুজি অর্জনের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার স্বর্বাত্বক লড়াইয়ে উদ্যোগ এবং অংশগ্রহণ জরুরী।

খন্দকার নিয়াজ রহমান
- কেমন দেশ চাই

সোনাদিয়া পুড়ছে, বন ধ্বংস হচ্ছে, আর জেলা প্রশাসক বলছেন—ছবি ‘পুরনো’!প্রথম আলোর সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা দ্বীপে আগুনের ...
16/05/2025

সোনাদিয়া পুড়ছে, বন ধ্বংস হচ্ছে, আর জেলা প্রশাসক বলছেন—ছবি ‘পুরনো’!

প্রথম আলোর সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা দ্বীপে আগুনের প্রমাণসহ রিপোর্ট করেছেন। অথচ কক্সবাজারের ডিসি সেই আগুনকে অস্বীকার করে বলছেন, ছবিগুলো নাকি পুরনো, ফিচার থেকে নেওয়া!

প্রশ্ন একটাই—আগুন কি পুরনো হয়?
নাকি চোখ বন্ধ রাখলেই আগুন দেখা যায় না?

বাঁচাও কক্সবাজার জোর দাবি জানাচ্ছে—এই আগুন কে লাগাল, কেন প্রশাসন অস্বীকার করছে, আর বন অধিদপ্তর চুপ কেন?

প্রকৃতি নিয়ে ছেলেখেলা বন্ধ করো।
সত্যকে চাপা দিয়ে পার পাবা না!

#সোনাদিয়া_জ্বলছে
#বাঁচাও_কক্সবাজার
#ডিসির_জবাব_চাই

খাদ্য ব্যবস্থায় স্বাবলম্বী একটি দ্বীপ  যে কার্যক্রমে খাদ্য  সংকটে পরে, সেই কার্যক্রমকে কি আদৌ দ্বীপের জন্য উন্নয়ন কার্য...
16/05/2025

খাদ্য ব্যবস্থায় স্বাবলম্বী একটি দ্বীপ যে কার্যক্রমে খাদ্য সংকটে পরে, সেই কার্যক্রমকে কি আদৌ দ্বীপের জন্য উন্নয়ন কার্যক্রম বলা যায়?

গত ২০ বছরে সেন্টমার্টিনের পরিবির্তন দেখুন। পর্যটনের নামে সেন্টমার্টিনের পরিবেশ-প্রতিবেশের কতটা ক্ষতি করা হয়েছে, এই ছবিটাই তার প্রমান।

প্রকৃতি বিধ্বংসী অপরিকল্পিত উন্নয়ন বন্ধ হোক।

বাঁচাও সেন্ট মার্টিন, বাঁচাও কক্সবাজার।

সোনাদিয়া দ্বীপে প্যারাবন পুড়িয়ে নতুন চিংড়িঘেরবিস্তারিত কমেন্টে
15/05/2025

সোনাদিয়া দ্বীপে প্যারাবন পুড়িয়ে নতুন চিংড়িঘের

বিস্তারিত কমেন্টে

Address

Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Save Cox's Bazar - বাঁচাও কক্সবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share