R.C.K Youth Association

R.C.K Youth Association Real Change of Kaiyerbill ✊

22/07/2026

🚨 কৈয়ারবিল ৫নং ওয়ার্ডকে মাদকমুক্ত করার জরুরি আহ্বান! 🚨
কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ৫নং ওয়ার্ডে আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে ইয়াবার প্রকাশ্য কারবার। মাদকের এই বিষাক্ত ছোবলে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে আমাদের সম্ভাবনাময় যুবসমাজ ও তরুণ প্রজন্ম।
একটি সমাজ যখন মাদকের দখলে চলে যায়, তখন হারিয়ে যায় শান্তি, নিরাপত্তা আর ভবিষ্যৎ। আমাদের চোখের সামনে আমাদেরই ভাই-বন্ধুরা নষ্ট হয়ে যাবে—তা হতে দেওয়া যায় না!
গুটিকয়েক মাদক কারবারির কাছে পুরো এলাকা জিম্মি থাকতে পারে না।
👉 আমাদের স্পষ্ট দাবি:
১. স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি ও কঠোর পদক্ষেপ।
২. চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের অবিলম্বে আইনের আওতায় আনা।
৩. এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।
অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ, আপনার সন্তানের প্রতি খেয়াল রাখুন। আসুন, দল-মত নির্বিশেষে সবাই এক হয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হই।
#মাদকমুক্ত_কৈয়ারবিল #যুবসমাজ_বাঁচান #কুতুবদিয়া #মাদককে_না_বলুন

কুতুবদিয়া কৈয়ারবিল ফকিরা মসজিদের পশ্চিম পাশে একটা লাশ ভেসে আসছে। যদি কারো নিখোঁজ সংবাদ থাকে, তাহলে যোগাযোগ করার অনুরোধ র...
10/07/2026

কুতুবদিয়া কৈয়ারবিল ফকিরা মসজিদের পশ্চিম পাশে একটা লাশ ভেসে আসছে। যদি কারো নিখোঁজ সংবাদ থাকে, তাহলে যোগাযোগ করার অনুরোধ রইল।

Happy Birthday 🎉 to Our Honorable Employment Affairs Secretary 💥Warmest birthday wishes toMD ELi Us  our respected honor...
03/07/2026

Happy Birthday 🎉 to Our Honorable Employment Affairs Secretary 💥

Warmest birthday wishes to

MD ELi Us

our respected honorable Employment Affairs Secretary.

May this new year of your life bring you success, happiness, and good health. Keep inspiring and making a difference!

Best wishes from the R.C.K family! 💥
R.C.K Youth Association





CongratulationsMr. President
01/07/2026

Congratulations
Mr. President

Happy Birthday 🎉 to Our Honorable Sports Secretary 💥Warmest birthday wishes toDidarul Islam our respected honorable Spor...
01/07/2026

Happy Birthday 🎉 to Our Honorable Sports Secretary 💥

Warmest birthday wishes to

Didarul Islam

our respected honorable Sports Secretary.

May this new year of your life bring you success, happiness, and good health. Keep inspiring and making a difference!

Best wishes from the R.C.K family! 💥
R.C.K Youth Association





🚨 জরুরি মানবিক আবেদন 🚨💔 ক্যান্সারের সাথে জীবন-মৃত্যুর লড়াইকুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের এসএসসি ২০২৬ ব্যাচের শিক্...
25/06/2026

🚨 জরুরি মানবিক আবেদন 🚨

💔 ক্যান্সারের সাথে জীবন-মৃত্যুর লড়াই

কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থী নাজমুন মুনতাহা পুষ্পার আম্মু বর্তমানে ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

📍 ঠিকানা: বড়ঘোপ, আরব সিকদার পাড়া, কুতুবদিয়া
🏥 চিকিৎসাধীন: ঢাকা শান্তি ক্যান্সার হাসপাতাল

দীর্ঘদিনের চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে। পরিবারের সকল সঞ্চয় শেষ হয়ে গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত কেমোথেরাপির পরবর্তী ধাপ শুরু করা জরুরি, কিন্তু অর্থাভাবে চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

🙏 আপনার সামান্য সহযোগিতাও একটি মায়ের জীবন বাঁচাতে পারে।

💳 সাহায্য পাঠানোর মাধ্যম:

📱 বিকাশ: 01875448613
📱 নগদ: 01875448613

📞 রোগীর সাথে যোগাযোগ:
01883210312

📢 অনুরোধ:
সাহায্য করতে না পারলেও পোস্টটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো একজন সহৃদয়বান মানুষের কাছে পৌঁছে দেবে এই আবেদন।

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"

আল্লাহ আমাদের সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন। 🤲

পক্ষপাতিত্ব করবেন না
20/06/2026

পক্ষপাতিত্ব করবেন না

🩸 বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ 🩸রক্তদান মানবতার এক অনন্য দৃষ্টান্ত। আপনার এক ব্যাগ রক্ত কারো জীবনে ফিরিয়ে দিতে পারে নতুন আশ...
14/06/2026

🩸 বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ 🩸

রক্তদান মানবতার এক অনন্য দৃষ্টান্ত। আপনার এক ব্যাগ রক্ত কারো জীবনে ফিরিয়ে দিতে পারে নতুন আশার আলো, নতুন স্বপ্ন।

আসুন, বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আমরা সবাই স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসি এবং অন্যদেরও উৎসাহিত করি।

❤️ "রক্ত দিন, জীবন বাঁচান" ❤️

সকল স্বেচ্ছাসেবী রক্তদাতা ও মানবতার সেবায় নিয়োজিত মানুষদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভেচ্ছান্তে: R.C.K Youth Association

#রক্তদান #বিশ্বরক্তদাতাদিবস #মানবতা

📢 চলো যুব শক্তিকে একত্র করি 📢শিক্ষা, ঐক্য, সামাজিক উন্নয়ন ও মানবসেবায় নিবেদিত কৈয়ারবিল ইউনিয়ন ভিত্তিক সামাজিক সংগঠন “আর....
31/05/2026

📢 চলো যুব শক্তিকে একত্র করি 📢

শিক্ষা, ঐক্য, সামাজিক উন্নয়ন ও মানবসেবায় নিবেদিত কৈয়ারবিল ইউনিয়ন ভিত্তিক সামাজিক সংগঠন “আর. সি. কে. যুব সংঘ” -এ চলছে নতুন সদস্য নিয়োগ! 🤝✨
কৈয়ারবিল ইউনিয়নের সকল তরুণদের আহ্বান জানাচ্ছি— এসো, একযোগে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখি। নিজেকে একজন সমাজকর্মী ও দক্ষ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে আজই আমাদের সাথে যুক্ত হও।

🔹 সদস্য পদের যোগদানের যোগ্যতা:
* কৈয়ারবিল ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে।
* বয়স ১৬ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
* সৎ চরিত্রের অধিকারী ও সমাজসেবায় আগ্রহী হতে হবে।
* সংগঠনের উদ্দেশ্য ও আদর্শে বিশ্বাসী হতে হবে।
* নিয়ম মেনে দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

🔹 সদস্য সুবিধা সমূহ:
* সামাজিক, সাংস্কৃতিক ও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ।
* নেতৃত্ব বিকাশ ও ব্যক্তিত্ব উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মশালা।
* শিক্ষা সহায়তা ও ক্যারিয়ার গাইডলাইন।
* স্বেচ্ছাসেবা ও মানবসেবা কার্যক্রমে সম্পৃক্ত থাকার সুযোগ।
* সংগঠনের সব কার্যক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সম্পৃক্ততা।

🔹 আবেদন প্রক্রিয়া:
১. আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করুন।
২. সদস্য ফরম সংগ্রহ করা যাবে সংগঠনের অফিস থেকে অথবা যোগাযোগের নম্বরে।
৩. প্রয়োজনীয় তথ্য ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করুন।
৪. ফরম জমা দিন সংগঠনের অফিসে অথবা নির্ধারিত দায়িত্বশীলদের নিকট।
৫. যোগদানের পর সদস্য ফি জমা দিয়ে সদস্যপদ নিশ্চিত করুন।

🎯 আমাদের লক্ষ্য:
* শিক্ষার প্রসার ও মানোন্নয়ন।
* যুব সমাজের নৈতিক ও নেতৃত্বের বিকাশ।
* সামাজিক সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠা।
* মানবসেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
* মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করা।

📞 যোগাযোগের নম্বর:
ফোরকান আলী - 01612150288
আরমান কুতুবী - 01602439984
দিদারুল ইসলাম - 01881881557

📍অফিস ঠিকানা: মৌলভীপাড়া, ৫নং ওয়ার্ড, কৈয়ারবিল, কুতুবদিয়া, কক্সবাজার।

শিক্ষা, ঐক্য ও উন্নয়নের জন্য আমরা একসঙ্গে... 🇧🇩

যারা সদস্য হতে ইচ্ছুক ফরম টা পূরণ করে জমা দেন:
https://forms.gle/pdRJGnbtE9fZ6EWs5

#নতুন_সদস্য_নিয়োগ

Address

Kaiyerbil, Kutubdia
Cox's Bazar
4720

Alerts

Be the first to know and let us send you an email when R.C.K Youth Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share