21/07/2026
কৃতজ্ঞতা প্রকাশ:
সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে অত্র সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষ যেন একসঙ্গে আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করতে পারেন—এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি জনাব আয়াছুর রহমান সুমন যে অসাধারণ অবদান রেখেছেন, তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।
টেলিভিশন ক্রয়, রাউটার সংযোগ ও স্থাপনসহ আনুষঙ্গিক কাজে মোট ২১,০০০/- টাকা ব্যয়ের প্রায় ৮০% টাকা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে বহন করেছেন আমাদের সম্মানিত সভাপতি।
প্রকৃত অর্থে, তিনি নিজ উদ্যোগে টেলিভিশনটি সংগঠনের জন্য উপহার দিয়েছেন, যার মাধ্যমে আমরা সবাই একসঙ্গে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করার সুযোগ পেয়েছি।
এমন মহৎ উদ্যোগ, উদারতা ও সংগঠনের প্রতি আন্তরিক দায়বদ্ধতা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
জাগো যুব ও সমাজকল্যাণ পরিষদের কার্যকরী কমিটির পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি জনাব আয়াছুর রহমান সুমন-এর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, গভীর শ্রদ্ধা ও অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদান্তে,
জাগো যুব ও সমাজকল্যাণ পরিষদ
কার্যকরী কমিটি।