HCB TV

HCB TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HCB TV, Non-Governmental Organization (NGO), Abu Taher baboon Biman Bandor Road Cox's Bazar prosova, Cox's Bazar.

HCBtv একটি কমিউনিটি বেইজড চ্যানেল। এনজিও,ক্ল্যাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন, ইয়ুথ এমপাওয়ারমেন্ট, ডিজেবিলিটিস উন্নয়ন, স্বাস্থ্য,,ওয়াস, নারীর ক্ষমতায়ন, মানবাধিকার, শিশু অধিকার , নিরাপদ খাদ্য, সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা ইত্যাদি

03/08/2026

@

30/07/2026

সংবাদ বিজ্ঞপ্তি

স্থানীয়করণের নামে স্থানীয় হোস্ট কমিউনিটির সংগঠনকে বাদ দেওয়ার অভিযোগ: উখিয়া উন্নয়ন ফোরামের প্রতিবাদ

উখিয়া, কক্সবাজার | ৩১ জুলাই ২০২৬:

উখিয়া উন্নয়ন ফোরাম (UDF) আইআরসি (IRC) নেতৃত্বাধীন "Protection-Centred and Locally Driven Response in Cox's Bazar" প্রকল্পে কক্সবাজারের স্থানীয় হোস্ট কমিউনিটির কোনো স্থানীয় এনজিও বা সংগঠনকে অন্তর্ভুক্ত না করার অভিযোগ তুলে গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

ফোরামের এক বিবৃতিতে বলা হয়, ২৮ জুলাই ২০২৬ তারিখে আইআরসি ছয়টি বাংলাদেশি এনজিওকে নিয়ে উক্ত কনসোর্টিয়ামের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। প্রকল্পটি অস্ট্রেলিয়ান সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (DFAT)-এর সহায়তায় ডিসেম্বর ২০২৮ পর্যন্ত বাস্তবায়িত হবে এবং এতে স্থানীয়করণ (Localization) ও স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করার বিষয়টি অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে উখিয়া উন্নয়ন ফোরামের দাবি, "স্থানীয় নেতৃত্ব" ও "Locally Driven Response" এর কথা বলা হলেও কক্সবাজারের হোস্ট কমিউনিটিভিত্তিক স্থানীয় এনজিওগুলোকে অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি, যা স্থানীয়করণের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

উখিয়া উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ হোসেন শিকদার বলেন,

«"যে প্রকল্প স্থানীয় নেতৃত্বের কথা বলে, সেখানে কক্সবাজারের স্থানীয় হোস্ট কমিউনিটির সংগঠনগুলোর অনুপস্থিতি অত্যন্ত হতাশাজনক। প্রকৃত স্থানীয়করণ নিশ্চিত করতে হলে স্থানীয় সংগঠনগুলোর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।"»

ফোরামের সাধারণ সম্পাদক খাইরুল আমিন বলেন,

«"আমরা এই অংশীদার নির্বাচন প্রক্রিয়ায় বৈষম্যের অভিযোগ জানাচ্ছি। ভবিষ্যতে দাতা সংস্থা, জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক এনজিওগুলো যেন স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক অংশীদার নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করে এবং কক্সবাজারের স্থানীয় হোস্ট কমিউনিটির যোগ্য সংগঠনগুলোকে অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করে।"»

বিবৃতিতে আরও বলা হয়, কক্সবাজারের স্থানীয় সংগঠনগুলো দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকট মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক উন্নয়ন এবং হোস্ট কমিউনিটির সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই স্থানীয়করণের অঙ্গীকার বাস্তবায়নে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

উখিয়া উন্নয়ন ফোরাম সংশ্লিষ্ট দাতা সংস্থা, সরকারি কর্তৃপক্ষ, রোহিঙ্গা কো-অর্ডিনেশন প্ল্যাটফর্ম (RCP) এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন অংশীদার নির্বাচন প্রক্রিয়া পুনর্বিবেচনা করে প্রকৃত স্থানীয়করণের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য অংশীদারিত্ব নিশ্চিত করেন।

প্রচারকারী:
উখিয়া উন্নয়ন ফোরাম (UDF)
কক্সবাজার

30/07/2026

জুলাই আন্দোলন কারী আসলে কারা ওরা পাঁচ সাত জন

30/07/2026

উখিয়ার যুব সমাজ পরশ্রীকাতর এগিয়ে নিতে হবে

30/07/2026
24/07/2026

বিবৃতি

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), উখিয়া উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম কোটবাজার ভালুকিয়া রোড় ও উখিয়ায় পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানের লোগো ব্যবহার এবং খাদ্যে ভেজাল বা প্রতারণামূলক কার্যক্রম জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকারের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা সময়ের দাবি।

তিনি আরও বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের আহ্বান জানান।

আবুল কাশেম বলেন, "নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; ব্যবসায়ী, উৎপাদক এবং ভোক্তা—সকলের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।"

তিনি জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার ও নিয়মিত পরিচালনার আহ্বান জানান।

24/07/2026

হেল্প এনভায়রনমেন্ট & ক্লাইমেট অ্যাকশন প্ল্যাটফর্ম, কক্সবাজার-এর পক্ষ থেকে আহ্বান

প্লাস্টিক দূষণ রোধে 3R বাস্তবায়নে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান

হেল্প এনভায়রনমেন্ট & ক্লাইমেট অ্যাকশন প্ল্যাটফর্ম, কক্সবাজার দেশের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার, বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী সমাজ ও সাধারণ জনগণের প্রতি একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছে।

সম্প্রতি অনুষ্ঠিত "Promoting 3R Implementation in the Plastic Sector through GO & NGO Collaboration" শীর্ষক সেমিনারে যে সুপারিশ ও প্রতিশ্রুতি উঠে এসেছে, তা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে প্লাস্টিক দূষণ কমানো, Reduce, Reuse and Recycle (3R) নীতির কার্যকর প্রয়োগ এবং Extended Producer Responsibility (EPR) ব্যবস্থা শক্তিশালী করা সম্ভব হবে।

আমরা বিশ্বাস করি, কক্সবাজারসহ সমগ্র বাংলাদেশে প্লাস্টিক বর্জ্য হ্রাস, সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একটি পরিবেশবান্ধব সার্কুলার ইকোনমি গড়ে তুলতে সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

হেল্প এনভায়রনমেন্ট & ক্লাইমেট অ্যাকশন প্ল্যাটফর্ম, কক্সবাজার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, যুবসমাজ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সচেতন নাগরিকদের প্লাস্টিক দূষণ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সক্রিয়ভাবে এগিয়ে আসার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছে।

"আজকের সচেতন উদ্যোগই আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তুলবে।"

— হেল্প এনভায়রনমেন্ট & ক্লাইমেট অ্যাকশন প্ল্যাটফর্ম, কক্সবাজার

24/07/2026

সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ কার্বন মার্কেট অ্যাক্সিলারেশন প্রোগ্রাম বাস্তবায়নে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টু, এমপি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘Bangladesh Carbon Market Acceleration Programme: From Readiness to Implementation’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন।

সভায় বাংলাদেশে কার্বন বাজার (Carbon Market) প্রতিষ্ঠা ও বাস্তবায়নের প্রস্তুতি, নীতিগত কাঠামো, আন্তর্জাতিক সহযোগিতা, বিনিয়োগের সুযোগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন অর্থায়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দেশের টেকসই উন্নয়ন, গ্রিন ইনভেস্টমেন্ট বৃদ্ধি এবং আন্তর্জাতিক কার্বন বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মোঃ সাইমুম পারভেজ, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় অংশগ্রহণকারীরা বাংলাদেশের কার্বন মার্কেট বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে একটি কার্যকর ও স্বচ্ছ কার্বন বাজার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

📢 তরুণ কনটেন্ট নির্মাতাদের জন্য আন্তর্জাতিক সুযোগ!UNFPA Young Creators Lab 2026-এ আবেদন চলছে!আপনি কি ১৮–২৯ বছর বয়সী একজ...
15/07/2026

📢 তরুণ কনটেন্ট নির্মাতাদের জন্য আন্তর্জাতিক সুযোগ!

UNFPA Young Creators Lab 2026-এ আবেদন চলছে!

আপনি কি ১৮–২৯ বছর বয়সী একজন তরুণ কনটেন্ট নির্মাতা, যুবনেতা বা যুব-নেতৃত্বাধীন সংগঠনের সদস্য? তাহলে এটি আপনার জন্য একটি অসাধারণ সুযোগ।

UNFPA-এর Young Creators Lab একটি সম্পূর্ণ অনলাইন এবং ইংরেজি ভাষাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে অংশগ্রহণকারীরা শিখবেন—

✅ Comprehensive Sexuality Education (CSE)
✅ Sexual & Reproductive Health and Rights (SRHR)
✅ Gender Equality ও Healthy Relationships
✅ AI ও Digital Content Creation
✅ Misinformation মোকাবিলা
✅ Online Safety ও Audience Growth

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা মেন্টরদের সহায়তায় একটি বাস্তব কনটেন্ট বা ক্যাম্পেইন তৈরি করার সুযোগ পাবেন।

👥 আবেদন করতে পারবেন:

- তরুণ কনটেন্ট নির্মাতারা
- যুব-নেতৃত্বাধীন সংগঠন
- Peer Education Group
- SRHR, Gender Equality ও Digital Safety নিয়ে কাজ করা যুব সংগঠন

📅 আবেদনের শেষ তারিখ: ১৭ জুলাই ২০২৬

📝 আবেদন করুন এখানে: https://forms.gle/YhWwvxGD41TXKKe5A

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যোগ্য তরুণদের জন্য এটি একটি দারুণ আন্তর্জাতিক শেখার ও নেটওয়ার্কিংয়ের সুযোগ। আগ্রহী বন্ধু ও সহকর্মীদের সঙ্গে পোস্টটি শেয়ার করুন।

Thank you for your interest in our Young Creators Lab. The UNFPA Young Creators Lab equips young creators and youth-led entities from across the Asia and Pacific region to make reliable, rights-based comprehensive sexuality education (CSE) and life skills content for the platforms young people use.....

ধন্যবাদ এই উদ্যোগ কে
14/07/2026

ধন্যবাদ এই উদ্যোগ কে

Address

Abu Taher Baboon Biman Bandor Road Cox's Bazar Prosova
Cox's Bazar
[email protected]

Website

Alerts

Be the first to know and let us send you an email when HCB TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share