Jahur Alam Chowdhury Foundation

Jahur Alam Chowdhury Foundation It's a charity Foundation.Everytime we wanted to stand for humanity.

এনপিএল (সিজন ১) জহুর আলম চৌধুরী স্মৃতি ফুটবল টিমের জার্সি উন্মোচন।টুর্নামেন্টের সফলতা কামনা করছি।
28/08/2026

এনপিএল (সিজন ১) জহুর আলম চৌধুরী স্মৃতি ফুটবল টিমের জার্সি উন্মোচন।

টুর্নামেন্টের সফলতা কামনা করছি।

টেকনাফের দক্ষিণ হ্নীলার জাদিমুরায় ‘পাইওনিয়ার মডার্ন ল্যাব’-এর শুভ উদ্বোধনকক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের দক্ষিণ হ্নী...
24/07/2026

টেকনাফের দক্ষিণ হ্নীলার জাদিমুরায় ‘পাইওনিয়ার মডার্ন ল্যাব’-এর শুভ উদ্বোধন

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের দক্ষিণ হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুরা (মোনাফ কোম্পানি মার্কেট)-এ আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘পাইওনিয়ার মডার্ন ল্যাব’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। নির্ভুল ও দ্রুত রোগ নির্ণয়ের মাধ্যমে এলাকার মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হোছাইন-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ ওমর ফারুক (এমবিবিএস,এমপিএইচ, ডিএমইউ, সি সি ডি),( ডায়াবেটিস), বারডেম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক আমান উল্লাহ কবির, হ্নীলা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মুহাম্মদ সেলিম, জাদিমুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা শামসুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোছাইন এবং পাইওনিয়ার মডার্ন ল্যাবের স্বত্বাধিকারী ফয়সাল জহুর চৌধুরী।
মোচনী নয়াপাড়া বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক শাকের ইকবাল-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, সাংবাদিক ও মানবাধিকারকর্মী ছৈয়দুল আমিন চৌধুরী, ব্যবসায়ী আবদুল গফুর, স্থানীয় চিকিৎসকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দক্ষিণ হ্নীলার জাদিমুরা ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের একটি চাহিদা ছিল আধুনিক ও নির্ভরযোগ্য রোগ নির্ণয় কেন্দ্র। পাইওনিয়ার মডার্ন ল্যাব চালু হওয়ার ফলে এখন স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য দূরে যেতে হবে না। এতে সময়, অর্থ ও ভোগান্তি—সবই কমবে এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করা সম্ভব হবে।
প্রধান অতিথি নুরুল আমিন চৌধুরী বলেন, “পাইওনিয়ার মডার্ন ল্যাব সর্বোচ্চ ছাড়ের পাশাপাশি নির্ভুল ও মানসম্মত পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত করে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে—এটাই আমাদের প্রত্যাশা। সঠিক রোগ নির্ণয়ই উন্নত চিকিৎসার প্রথম ধাপ।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পাইওনিয়ার মডার্ন ল্যাবের স্বত্বাধিকারী ফয়সাল জহুর চৌধুরী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্ভুল রোগ নির্ণয়, আন্তরিক সেবা, সাশ্রয়ী মূল্যে পরীক্ষা-নিরীক্ষা এবং সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি এলাকার সর্বস্তরের মানুষকে প্রতিষ্ঠানটির সেবা গ্রহণের আহ্বান জানান।

উখিয়া টেকনাফ আসনের মান্যবর সংসদ সদস্য জননেতা আজহাজ্ব শাহাজাহান চৌধুরীর সাথে তাঁর বাসবভনে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য স...
31/05/2026

উখিয়া টেকনাফ আসনের মান্যবর সংসদ সদস্য জননেতা আজহাজ্ব শাহাজাহান চৌধুরীর সাথে তাঁর বাসবভনে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন
Jahur Alam Chowdhury Foundation এর সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব নুরুল আমিন চৌধুরী।
এসময় ফাউন্ডেশনের ভাইচ চেয়ারম্যান জনাব আলহাজ্ব ছৈয়দুল আমিন চৌধুরী ( Syedul Amin Chy Prim ) ও অন্যতম সদস্য Sawkat Ali Hayat.
এসসময় সমসাময়ীক বিষয়ে আলোচনা করা হয় বলে জানা যায।

03/05/2026

দক্ষিণ হ্নীলা ৯ নং ওয়ার্ড জাদিমুরা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল আলম সওদাগরের মৃত্যুতে
Jahur Alam Chowdhury Foundation গভীরভাবে শোকাহত। মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

18/03/2026
আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের জহুর আলম চৌধুরী ফাউন্ডেশনের ইফতার প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হলো।ইনশাআল্লাহ আগাম...
18/03/2026

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের জহুর আলম চৌধুরী ফাউন্ডেশনের ইফতার প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হলো।
ইনশাআল্লাহ আগামীতে আরো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো।
আমরা জহুর আলম চৌধুরী ফাউন্ডেশন আপনাদের সুখে দুঃখে পাশে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

ভবিষ্যতে আপনাদের যেকোনো বিপদ আপদে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
মাননীয় এমপি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে এসে আমাদেরকে ধন্য করার জন্য।

আলহামদুলিল্লাহ উইন।নাটমুরা পাড়া টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট এ আমরা জহুর আলম চৌধুরী স্মৃতি ক্রিকেট টিম জাদিমুরা ক্রিকেট একা...
02/02/2026

আলহামদুলিল্লাহ উইন।
নাটমুরা পাড়া টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট এ আমরা জহুর আলম চৌধুরী স্মৃতি ক্রিকেট টিম জাদিমুরা ক্রিকেট একাদশকে ৮ উইকেট এ হারিয়ে কোয়াটার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করি।
ধন্যবাদ জহুর আলম চৌধুরীর ফাউন্ডেশন এর সকল সদস্য ও পরিচালনা কমিটি কে।

আলহামদুলিল্লাহ উইন।নাটমুরা পাড়া টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট এ আমরা জহুর আলম চৌধুরী স্মৃতি ক্রিকেট টিম সুপার ওভারে হোয়াইকং ...
28/01/2026

আলহামদুলিল্লাহ উইন।
নাটমুরা পাড়া টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট এ আমরা জহুর আলম চৌধুরী স্মৃতি ক্রিকেট টিম সুপার ওভারে হোয়াইকং ৩ নম্বর ওয়ার্ড হারিয়ে দিত্বীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করি।
ধন্যবাদ জহুর আলম চৌধুরীর ফাউন্ডেশন এর সকল সদস্য ও পরিচালনা কমিটি কে।

Address

Nayapara, South Hnilla, 09 Ward, Teknaf
Cox's Bazar
4761

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahur Alam Chowdhury Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share