কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ সামাজিক ঐক্যের কোন বিকল্প নেই

03/08/2026

আমাদের দুই জীবনেই পুণ্যের গুরুত্ব অপরিসীম

01/08/2026
উখিয়া উপজেলার জালিয়াপালং ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত হামলার শিকার ছেনছড়ি বৌদ্ধ বিহার ও ঘটনাস্থলে বৌদ্ধ সুরক্ষা পরিষদ উখিয়া উ...
01/08/2026

উখিয়া উপজেলার জালিয়াপালং ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত হামলার শিকার ছেনছড়ি বৌদ্ধ বিহার ও ঘটনাস্থলে বৌদ্ধ সুরক্ষা পরিষদ উখিয়া উপজেলা শাখার প্রতিনিধি দল।এসময় প্রতিনিধি দলের সাথে পরিষদের সাধারণ সম্পাদক বাবু শুভংকর বড়ুয়া উপস্থিত ছিলেন।

বৌদ্ধ বিহারে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং বাড়িঘরে হামলার তীব্র প্রতিবাদ*************************************উখিয়া উপজেল...
01/08/2026

বৌদ্ধ বিহারে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর
এবং বাড়িঘরে হামলার তীব্র প্রতিবাদ
*************************************
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছেনছড়ি বৌদ্ধ বিহারে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং বাড়িঘরে হামলার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

একইসাথে বিভিন্ন অজুহাত দেখিয়ে ঘটনাটিকে হালকা ভাবে না নেয়ার আহবান জানাচ্ছি।জমির বিরোধ কিংবা ব্যক্তিগত বিরোধ যে কারণেই হোক না কেন এই ধরণের ঘটনার ক্ষেত্রে কোনভাবেই প্রশ্রয় দেয়া উচিত নয়।

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু শুভংকর বড়ুয়া মহোদয়ের বড় বোন শ্রীমতি অনু বালা বড়ুয়ার মৃ...
29/07/2026

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু শুভংকর বড়ুয়া মহোদয়ের বড় বোন শ্রীমতি অনু বালা বড়ুয়ার মৃত্যুতে আমাদের পুণ্যদান। একইসাথে শোকাহত পরিবারবর্গের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আজ শুভ আষাঢ়ী পূর্ণিমা***********************শুভ আষাঢ়ী পূর্ণিমা আজ। বৌদ্ধ সম্প্রদায়ের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ ...
29/07/2026

আজ শুভ আষাঢ়ী পূর্ণিমা
***********************
শুভ আষাঢ়ী পূর্ণিমা আজ। বৌদ্ধ সম্প্রদায়ের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ একটি দিন।এই দিনে গৌতম বুদ্ধের জীবনের কয়েকটি স্মরণীয় ঘটনা ঘটেছিল।আষাঢ়ী পূর্ণিমা তিথিতে রাজকুমার সিদ্ধার্থ মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছিলেন।আজকের দিনে সিদ্ধার্থ সংসারের মোহ ত্যাগ করে সত্যের সন্ধানে মহাভিনিষ্ক্রমণ বা গৃহত্যাগ করেছিলেন।ছয় বছর কঠোর সাধনার মাধ্যমে সম্বোধি লাভের পর তথাগত বুদ্ধ যেদিন ঋষিপতনের মৃগদাবে সর্বপ্রথম ধর্ম প্রকাশ তথা প্রবর্তন করেন সেদিনও ছিল আষাঢ়ী পূর্ণিমা।

আজকে বৌদ্ধরা বিহারে বিহারে বুদ্ধপূজা দান, প্রদীপ প্রজ্জ্বলন, অষ্টশীল গ্রহণ, ধর্ম শ্রবণ, ধ্যানানুশীলন এবং দেশ ও বিশ্বশান্তি কামনায় সমবেত উপাসনা সহ বিভিন্ন পুণ্যকর্মের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।

এছাড়াও আগামীকাল বৌদ্ধ ভিক্ষুরা একটানা তিন মাসের জন্য এক স্থানে অধিষ্ঠান করে পবিত্র বর্ষাবাস যাপন শুরু করবেন। এই বর্ষাব্রত চলবে আষাঢ়ী পূর্ণিমা হতে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত।

আজ কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সম্মানিত সহ-সভাপতি বাবু মৃনাল বড়ুয়া মহোদয়ের শুভ জন্মদিন। জন্মদিনে আমাদের অফুরান ...
28/07/2026

আজ কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সম্মানিত সহ-সভাপতি বাবু মৃনাল বড়ুয়া মহোদয়ের শুভ জন্মদিন। জন্মদিনে আমাদের অফুরান শুভ কামনা ও শুভেচ্ছা।

Address

Ramu Kendrioyo Sima Mohavihar, Ramu
Cox's Bazar
4370

Alerts

Be the first to know and let us send you an email when কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ:

Shortcuts

Share