Medicine Club, Cox.M.C. Unit

Medicine Club, Cox.M.C. Unit Medicine Club is an academic cm social organization which is run by medical & dental students. Medicine Club was started as an academic organization.

Few students of Mymensingh Medical College though that it is wiser to spread the very little leisure time that a medical student can afford in more academic way than the general student does playing cards or gossiping or involving in political parties. So they chalked out a blue print of an academic & non-political organization where medical students of different beliefs could share their knowledg

e with each other to build a better, stronger & bright future. They launched a meeting in the library room of Mymensingh Medical College. That is how Medicine Club started its journey with only 32 members from 31 January 1981. But very soon, the members of this organization observed that there were many patients in the hospital, who were too poor to buy their necessary drugs, blood, operation instruments for their treatment. Observing this situation, Medicine Club executives formed the “Patient Welfare Project” to help those poor patients. This patient welfare project conducts all the social welfare activities of the club. This is how Medicine Club became as an academic cm social from 10th January 1984. Academic activities of Medicine Club are limited to the medical students. But social activities of Medicine Club are provided for all.

গত ১৮ এবং ১৯ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটিতে  মেডিসিন ক্লাব, কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট এর সহায়ত...
28/07/2024

গত ১৮ এবং ১৯ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটিতে মেডিসিন ক্লাব, কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট এর সহায়তায় এবং সন্ধানী ,চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে আহত মানুষদের ঔষধ, চিকিৎসা সামগ্রী দিয়ে সাহায্য করা হয় । অন্যদিকে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে না পারা আহত সাহায্যপ্রার্থীদের চিকিৎসা সেবা দিতে এম্বুলেন্সে করে ডাক্তার এবং ঔষধ নেওয়া হয়েছিলো নগরীর বিভিন্ন জায়গায়।

সরবরাহকৃত প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর মূল্য- ১৫,৫১১ টাকা।

সরবরাহ করা হয়ঃ

➡️ রোল ব্যান্ডেজ- ৪৮টি
➡️ পভিডন আয়োডিন- ১টি বড় বোতল
➡️ হেক্সিসল- ৫ লিটার
➡️ মাইক্রোপোর- ১ বক্স ( ৭টি)
➡️ ব্যান্ড এইড- ২ বক্স
➡️ ক্যাথেটার- ২০টি
➡️ এনজি টিউব- ২০টি
➡️ নরমাল স্যালাইন(১লিটার)- ২০টি
➡️ জেলী- ৮টি
➡️ রেজর ব্লেড- ২০টি
এছাড়াও কয়েকজন রোগীকে তাদের প্রয়োজনীয় ঔষধ কিনে দেওয়া হয়।

এছাড়াও কক্সবাজার মেডিকেলে ইমার্জেন্সি মেডিকেল টীম গঠনের মাধ্যমে সেবা প্রদান ছাড়াও চট্টগ্রামে প্রায় ৭৫ জন ব্লাড ডোনারস ব্লাড ডোনেশনের জন্য প্রস্তুত আছেন এবং বেশ কয়েকজন এ প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে রক্তদান করেছেন।

মেডিসিন ক্লাব।আর্তের সেবায় মোরা একটি পরিবার।

18/07/2024

মেডিসিন ক্লাব কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে ২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতালে চলমান পরিস্থিতিতে ছাত্রদের সেবার জন্য ইমার্জেন্সি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

সেবা সমূহ -
🚩 রক্তের যোগান
🚩 ঔষধ সরবরাহ
🚩 জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং পরবর্তী চিকিৎসা
🚩 অ্যাম্বুলেন্স ব্যাবস্থা

ইমার্জেন্সি হেল্পের জন্য :

সব ইন্টার্ণ ডাক্তাররা সবাই আন্তরিকতার সাথে যতটুকু পারেন সাথে থাকবেন।এর বাইরে জরুরি ভিত্তিতে

ডা.সন্দীপ সিনহা
ব্লাড গ্রুপ : বি পজিটিভ
+8801795829804

ডা. মোহাম্মদ ইসমাইল হক মিজান
ব্লাড গ্রুপ: ও পজিটিভ
ফোন: ‪+880 1814‑332286‬

স্বেচ্ছাসেবক হিসেবে মেডিকেল শিক্ষার্থিদের মধ্যে থাকবেন-

প্রমুগ্ধা আহমেদ (১২ ব্যাচ)
ব্লাড গ্রুপ : এ পজিটিভ
ফোন নাম্বার :+880 18 7290 2242

প্রবীর মজুমদার (১৪ ব্যাচ)
ব্লাড গ্রুপ :বি পজিটিভ
ফোন:01609456250

তায়েফ তাহসিন (১৫ ব্যাচ)
ব্লাড গ্রুপ : A+
ফোন:01889847655

তাজরিয়া সাইরিন (১৪ ব্যাচ)
রক্তের গ্রুপ : B+
ফোন নং :০১৮২১০৯৪৪০৮

মাহফুজ আহমদ সিকদার (১২ ব্যাচ)
ব্লাড গ্রুপ-বি পজেটিভ
নাম্বার -01715070884

শাফীন শিহাব (১২ ব্যাচ)
ব্লাড গ্রুপ- 0+
নাম্বার -01820024996

মেডিসিন ক্লাব,আর্তের সেবায় আমরা একটি পরিবার।

14/07/2024

#মেডিসিনক্লাব #মানবিকচিকিৎসক

মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক এবং সম্পূর্ন অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী একটি সংগঠন। গঠনতন্ত্র অনুযায়ী এটি ধর্ম ও রাজনীতি নিরপেক্ষ সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যথা, বন্যা, শীত ও ঝড়-জলোচ্ছাসে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র অসহায়দের পাশে দাঁড়িয়ে আসছে মেডিসিন ক্লাব। করোনা মহামারীর সময় টেলিমেডিসিন সেবা এবং চিকিৎসকদের বাস সার্ভিস সেবা দিয়েছে সংগঠনটি।

"আর্তের সেবায় আমরা একটি পরিবার" এই মূলমন্ত্র নিয়ে ১৯৮১ সালের ৩১ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজের মেধাবী তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে মেডিসিন ক্লাব।
নিজে শিখুন, অন্যকে শেখান, এবং মানবতার সেবায় এই শিক্ষার চরমতম ব্যবহার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে মেডিসিন ক্লাব।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে,

ক. চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে দুঃস্থ ও মানবতার সেবায় জেনেভা ঘোষণা কর্মজীবনে সর্বোতভাবে মেনে চলার জন্য উদ্বুদ্ধকরণ।

খ. চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের সুবিধার্থে নিম্নলিখিতভাবে সহায়তা করে থাকে মেডিসিন ক্লাব।

১. সেমিনার, ২. প্রি- ক্লিনিকাল ক্লাস, ৩. ক্লিনিক্যাল ডিসকাশন, ৪. গ্রুপ ডিসকাশন, ৫. ক্লিনিক্যাল মিটিং, ৬. চিত্র প্রদর্শনী, ৭. শিক্ষা ভ্রমণ, ৮. প্রদর্শনী, ৯. প্রতিযোগিতা, ১০. সিম্পোজিয়াম, ১১. লাইব্রেরী/ওয়ার্কশপ অন্যান্য।

গ. ড্রাগ ব্যাংক স্থাপন এবং এর মাধ্যমে বিনামূল্যে দুঃস্থ ও দরিদ্র পীড়িত রোগীদের মাঝে ওষুধ বিতরণ।

ঘ. নিরাপদ রক্ত সংগ্রহ, সংরক্ষণ ও রোগীর দেহে পরিসঞ্চালন ব্যবস্থা নিয়ন্ত্রণকল্পে রাষ্ট্র কর্তৃক প্রণীত আইন মেনে চলে ব্লাড ব্যাংক স্থাপন ও এর মাধ্যমে রক্তদান, রক্ত সংগ্রহ এবং বিনামূল্যে দুঃস্থ ও আর্তপীড়িতের মাঝে বিতরণ।

ঙ. থ্যালাসেমিয়া প্রজেক্টের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করা এবং নিয়মিত এসব রোগীদের রক্তদান করা।

চ. টিকাদান কর্মসূচি এবং এর মাধ্যমে জনগণের স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করা।

ছ. হাসপাতাল পরিসংখ্যাান প্রণয়ন

জ. পোস্টার, লিফলেট, ম্যাগাজিন, হ্যান্ডবিল, স্টিাকার মুদ্রন, প্রচার, বন্টন ও চিত্র প্রদর্শনীর আয়োজন। ভ্রাম্যমান চিকিৎসক ও স্বেচ্ছাসেবক দল গঠনের মাধ্যমে জনসাধারণকে রক্ত, কিডনী ও কর্ণিয়া দানে উদ্বুদ্ধ করা।
স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষা ও আনুষঙ্গিক স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সহায়তা দান।

ঝ. রাষ্ট্র প্রণীত আইন মেনে কিডনী ব্যাংক স্থাপন ও এবং এর মাধ্যমে মরণোত্তর কিডনী দান, সংগ্রহ ও যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর ও বিতরণ।

ঞ. মেডিসিন ক্লাব রাষ্ট্রের পরিপন্থী কোন কর্মকাণ্ডে পরিচালিত হবে না।

ট. রাষ্ট্র প্রণীত আইন মেনে আই ব্যাংক স্থাপন এবং এর মাধ্যমে মরণোত্তর কর্ণিয়া দান, সংগ্রহ ও যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর ও বিতরণ।

ঠ. ছাত্র ও শিক্ষকের মধ্যে আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক নিশ্চিত করা।

ড. সম্ভাব্য ক্ষেত্রসমূহে দরিদ্র ও দুঃস্থরোগীর সুচিকিৎসা নিশ্চিত করা।

ঢ. প্রাকৃতিক দুর্যোগগ্রস্থ এলাকায় চিকিৎসক ও স্বেচ্ছঅসেবক দল প্রেরণের মা্ধ্যমে সেবাদান। রাষ্ট্রীয় ত্রাণ কার্যক্রমে প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ।

ণ. দুঃস্থ মানবতার জন্য কাপড়, নগদ অর্থ সংগ্রহ ও বিতরণ করা।

ত. মেডিসিন ক্লাব ইউনিটগুলোর জন্য পাঠাগার গড়ে তোলা।

থ. সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা।

উপরে উল্লিখিত কার্যক্রম ছাড়াও সংগঠনের পরিপন্থী নয় এমন যেকোন কাজ করতে পারবে।

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থী রিদওয়ান হোসেন ডক্টর টিভিকে বলেন, সাধ্যমত সব ধরনের মানবিক কাজে অংশ নেওয়া এবং মানুষের উপকার করাই মেডিসিন ক্লাবের কাজ। বর্তমানে দেশের ৩৩টি মেডিকেল কলেজে এই ক্লাব আছে। সংগঠন পরিচালনায় এর সদস্যরা মাসিক চাঁদা দিয়ে থাকেন এবং ইউনিটসমূহ বাৎসরিক ইউনিট ফি দিয়ে থাকেন। এ ছাড়া সংগঠনের উপদেষ্টা ও শুভাকাঙ্খিদের কাছ থেকেও সহায়তা পেয়ে থাকেন মেডিসিন ক্লাব।

তিনি বলেন, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান, ভ্যাকসিনেশন...আমরা এ ধরনের কাজের সঙ্গে যুক্ত। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় চিকিৎসা-সহায়তা দেওয়া, ত্রাণ বিতরণ, শীতে শীতবস্ত্র বিতরণ- এসব কাজেও আমরা আছি।

সদস্যদের পড়ালেখার মান বাড়াতে সেমিনার, সিম্পোজিয়াম, ক্লিনিক্যাল ডিসকাশন, গ্রুপ ডিসকাশন, ক্লিনিক্যাল মিটিং করা হয়ে থাকে। প্রি ক্লিনিকাল ও ক্লিনিকাল সেশনগুলোর মাধ্যমে সদস্য শিক্ষার্থীরা নানাভাবে উপকৃত হয়।

মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থী রুবাইয়াত জাহান ইমন ডক্টর টিভিকে বলেন, মেডিকেলে পড়াশুনার প্রচুর চাপ থাকে। পড়াশুনার এই একঘেঁয়েমি দূর করতে ক্লাবের কর্মসূচিগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। ক্যাম্পাসে বিভিন্ন সময়ে মেডিসিন ক্লাব আয়োজিত কর্মসূচিগুলো একজন মেডিকেল শিক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং লাভজনক হতে পারে। নিয়মিত কর্মসূচিতে অংশ নেয়ার মাধ্যমে তারা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন।

তাঁরমতে,ক্লাবের মাধ্যমে লিডারশীপ বৃদ্ধি ও কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট তার মধ্যে উল্লেখযোগ্য। এছাড়াও মেডিসিন ক্লাবের প্রি ক্লিনিকাল ও ক্লিনিকাল সেশনগুলো পড়াশুনা সহজকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়া নিয়মিত রক্তদান কর্মসূচির মাধ্যমে শত শত মানুষের জীবন বাঁচাতে এবং দুর্যোগকালীন জরুরী মূহুর্তগুলোতে সাহায্যের মাধ্যমে তাদের মুখে হাসি ফুটাতে নিয়মিত কাজ করছে এই মেডিসিন ক্লাব।

৯ জুলাই,২০২৪। মঙ্গলবার মেডিসিন ক্লাব, কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে নবাগত ১৬ তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ক...
10/07/2024

৯ জুলাই,২০২৪। মঙ্গলবার

মেডিসিন ক্লাব, কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে নবাগত ১৬ তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ক্লিনিক্যাল ওয়ার্কশপের আয়োজন করা হয়।

যা যা শিখানো হয়েছে:
✔️ব্লাড গ্রুপিং
✔️ব্লাড প্রেশার মেজারমেন্ট
✔️ব্লাড সুগার মেজারমেন্ট (ডায়াবিটিস পরীক্ষা )

ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন:

◾প্রবীর মজুমদার (১৪ তম ব্যাচ)
◾ওসামা বিন জামান (১৪ তম ব্যাচ)
◾এটিএম তাশহুদ (১৪ তম ব্যাচ)

সহ ১৪,১৫ তম ব্যাচের দক্ষ মেডিসিনিয়ানরা।

ক্লিনিক্যাল সম্পাদক ইমতিয়াজ উদ্দীনের ব্যবস্থাপনা প্রোগ্রামটি পরিচালিত হয়।উপস্থিত ছিলেন সভাপতি ,সাধারন সম্পাদক ,অর্থ সম্পাদক সহ অন্যান্য ব্যাচের মেডিসিনিয়ানরা।
উক্ত ক্লাসে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এবং মেন্টরদের আন্তরিকতায় এই ক্লিনিক্যাল ক্লাস সফলভাবে সম্পন্ন হয় ।

✅ ডেমো উইক সম্পন্ন মেডিসিন ক্লাব, কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে আজ ৬ জুলাই ১৬ তম ব্যাচের জন্য ডেমো উইকের শেষ...
06/07/2024

✅ ডেমো উইক সম্পন্ন

মেডিসিন ক্লাব, কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে আজ ৬ জুলাই ১৬ তম ব্যাচের জন্য ডেমো উইকের শেষ ক্লাস অনুষ্ঠিত হয়।

টপিক : লিপিড ( বায়োকেমিস্ট্রি )

গত ৩০শে জুন ২০২৪ ,

এনাটমির উপর ক্লাসের মধ্যে দিয়ে "ডেমো উইক" এর শুরু হয় এবং এরই ধারাবাহিকতায় সপ্তাহব্যপি শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী এনাটমি,ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি এর উপর ডেমো ক্লাসের আয়োজন করা হয়।যেখানে নবাগত ১৬ ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিত ছিলো স্বতঃস্ফূর্ত ও সন্তোষজনক।মেন্টর হিসেবে এই ডেমো উইকে ছিলো ১৪ ব্যাচের ওমর বিন মোস্তফা,১৫ ব্যাচ এর ইশফাক রিয়াদ ও তামিম উল আলম , তানজীর চৌধুরী ,মাইশা আবেদীন , আয়শা পিউ এবং আজকেও ডেমো উইকের শেষ ক্লাসে ক্লাস নেয় ১৫ ব্যাচের রিয়াদ।

এই ব্যাবস্থাপনার সার্বিক তত্বাবধানে ছিল প্রি ক্লিনিক্যাল সেক্রেটারি সুমাইয়া শবনম,অ্যাসিস্ট্যান্ট প্রি ক্লিনিক্যাল সেক্রেটারি রাতুল পাল ও ১৫ তম ব্যাচের মেডিসিনিয়ানরা এবং সার্বিক দিকনির্দেশনায় ছিলেন সম্মানিত সভাপতি শাফীন শিহাব ভাই ও সম্মানিত সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ সিকদার ভাই।

ক্লাবের সম্মিলিত সবার প্রচেষ্টায় ও আন্তরিকতায় ও শিক্ষার্থীদের উৎসাহী উপস্থিতিতে ডেমো উইক সমাপ্ত হয় এবং সর্বশেষে শিক্ষার্থীদের মেডিসিন ক্লাব এর সাথে যুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা অবগত করে ও যুক্ত হওয়ার আহ্বান দিয়ে এই ডেমো উইক সফলভাবে সমাপ্ত হয়।

আর্তের সেবায় মোরা একটি পরিবার
মেডিসিন ক্লাব, কক্সএমসি ইউনিট।

১০ জুন,২০২৪মেডিসিন ক্লাব, কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক ১৬তম ব্যাচের নবাগত জুনিয়রদের জন্য এনাটমির উপর বিকাল ৫ টায়...
11/06/2024

১০ জুন,২০২৪

মেডিসিন ক্লাব, কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক ১৬তম ব্যাচের নবাগত জুনিয়রদের জন্য এনাটমির উপর বিকাল ৫ টায় প্রি ক্লিনিক্যাল ডেমো ক্লাসের আয়োজন করা হয়।

টপিক : টার্মিনোলোজি ও হার্টের একাংশ

উক্ত ডেমো ক্লাসের মেন্টর হিসেবে ছিলেন ১৪ তম ব্যাচের ওমর বিন মোস্তফা,১৫ তম ব্যাচের ইশফাক রিয়াদ,আয়েশা পিউ,মায়েশা আবেদীন ও তানজির চৌধুরী এবং প্রত্যক্ষভাবে উপস্থিত ছিলেন সভাপতি শাফীন শিহাব ভাই,সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ শিকদার ভাই, প্রি ক্লিনিক্যাল সেক্রেটারি সুমাইয়া শবনম আপু সহ ১৪ ও ১৫ তম ব্যাচের মেডিসিনিয়ানরা।

১৬তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ও সকল মেডিসিনিয়ানের আন্তরিক প্রচেষ্টায় এই ডেমো ক্লাস সফলভাবে সম্পন্ন হয় এবং একইসাথে ঈদের পর ডেমো উইক ও মক টেস্ট আয়োজনের ঘোষণাও দেওয়া হয়।

১০ জুন,২০২৪।মেডিসিন ক্লাব,কক্সএমসি ইউনিট কর্তৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষক ,শিক্ষার্থী,উপদেষ্টাদের সাথে নবাগত ব্যা...
11/06/2024

১০ জুন,২০২৪।মেডিসিন ক্লাব,কক্সএমসি ইউনিট কর্তৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষক ,শিক্ষার্থী,উপদেষ্টাদের সাথে নবাগত ব্যাচ " সমৃদ্ধ ১৬"।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের জন্য মেডিসিন ক্লাবের পরিচিতি মূলক স্লাইড প্রেজেন্টেশন করা হয়।
১৬ ব্যাচের শিক্ষার্থীদের ক্লাবের ফর্ম, ফাইল,কলম এবং ফিজিওলজি " একশন পটেনশিয়াল " টপিকে হ্যান্ড নোট প্রদান করা হয়।
১ম পেশাগত পরীক্ষার জন্য মেডিসিন ক্লাব কতৃক প্রকাশিত প্রশ্নব্যাংক শিক্ষকদের হাতে হস্তান্তর করা হয়।
তাছাড়া কৃতি শিক্ষার্থীদের ( অনার্স এবং পেশাগত পরীক্ষায় প্লেইস) সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উপস্থিতি ছিলেন উপদেষ্টামন্ডলীর একাংশ। মেডিসিন ক্লাব কক্সএমসি ইউনিট এর কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং সর্বস্তরের মেডিসিনিয়ান রা। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এগিয়ে যাক আমাদের মেডিসিন ক্লাব।

আর্তের সেবায় মোরা একটি পরিবার।

আজ ৬ জুন ২০২৪। বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজে,কক্সবাজারে  মেডিসিন ক্লাব, কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট এর ...
06/06/2024

আজ ৬ জুন ২০২৪।
বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজে,কক্সবাজারে মেডিসিন ক্লাব, কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে একটি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়। মেডিসিনিয়ানদের সুষ্ঠু পরিচালনায় এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পেইন সাফল্যমন্ডিত হয়। প্রতিষ্ঠান কতৃপক্ষকে ধন্যবাদ সার্বিক সহযোগিতা প্রদানের জন্য।

আর্তের সেবায় মোরা একটি পরিবার।
মেডিসিন ক্লাব, কক্স এমসি ইউনিট।

নবাগত ১৬ তম ব্যাচের সুবিধার্থে ১ম পেশাগত পরীক্ষার অন্তর্ভুক্ত বিষয়গুলোর ( এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি) বইয়ের তালিকা...
24/05/2024

নবাগত ১৬ তম ব্যাচের সুবিধার্থে ১ম পেশাগত পরীক্ষার অন্তর্ভুক্ত বিষয়গুলোর ( এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি) বইয়ের তালিকা দেয়া হলো ।

আজ  ৮ মে ২০২৪, মেডিসিন ক্লাব, কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট এর ১৩ তম জন্মদিন। বৃষ্টিস্নাত এই দিনে জন্মদিন উপলক্ষে  কলেজ ক...
08/05/2024

আজ ৮ মে ২০২৪, মেডিসিন ক্লাব, কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট এর ১৩ তম জন্মদিন। বৃষ্টিস্নাত এই দিনে জন্মদিন উপলক্ষে কলেজ ক্যাম্পাসে কেক কাটা হয়। উপস্থিত ছিল সর্বস্তরের মেডিসিনিয়ানরা এবং আমাদের শিক্ষকশিক্ষিকা বৃন্দ।

জয়তু মেডিসিন ক্লাব।

07/05/2024
Heat Wave আসছে। তাই সাবধান হোন।বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই  HEAT WAVE চলছে।যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছ...
17/04/2024

Heat Wave আসছে।
তাই সাবধান হোন।

বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।

যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ।

হতে পারে হিট স্ট্রোক। লক্ষণ এবং পরবর্তী করণীয় দেয়া হলো। করণীয় সমূহ হিট স্ট্রোক প্রতিরোধেও কার্যকর।

নিজে জানুন। সুস্থ থাকুন। অন্যকে জানান।

Address

Cox’s Bazar Medical College Campus
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Medicine Club, Cox.M.C. Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Medicine Club, Cox.M.C. Unit:

Share