12/10/2024
পরিবেশ, শিক্ষা ও জনসচেতনতামূলক সংগঠন "সবুজ শিখা"র কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে ২(দুই) বছরের জন্য নতুন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটির সকলকে সংগঠনের পক্ষ থেকে শুভ কামনা ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি পূর্ববর্তী কমিটির অসমাপ্ত কার্যক্রমগুলো সম্পন্ন করার পাশাপাশি নব গঠিত এ কমিটি মাতারবাড়িতে শিক্ষা, পরিবেশ ও জনসচেতনতামূলক বাস্তবমুখী এবং দীর্ঘমেয়াদী কিছু কার্যক্রমের মাধ্যমে একটি অনন্য অধ্যায়ের সূচনা করবে।