06/06/2026
স্বপ্ন যখন এলাকার উন্নয়ন আর সামাজিক পরিবর্তন! ❤️
এর আগে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বা মুরুব্বিরা বিভিন্ন সময়ে এলাকার নানা প্রয়োজনে এগিয়ে এসেছেন, কিন্তু স্থায়ীভাবে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এমন কোনো সামাজিক সংগঠন এর পূর্বে গড়ে ওঠেনি। সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা এলাকার তরুণেরা একজোট হয়েছি যেন শিক্ষার প্রসার, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারি।
একটি নতুন সংগঠনের শুরুতে অনেক চ্যালেঞ্জ থাকে। তাই আমাদের এই শুভ পথচলায় এলাকার সকল মুরুব্বি, বড় ভাই এবং বন্ধুদের কাছে আমাদের একটাই চাওয়া—আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরামর্শ দিয়ে গাইড করবেন। আপনাদের ভালোবাসা ও দোয়াই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। ধন্যবাদ সবাইকে।
@মুহাম্মদ তারেক #নতুন_পথচলা #সামাজিক_সংগঠন #এলাকার_উন্নয়ন #একতাবদ্ধ_তরুণ