At-Ta'awun Islamic Foundation-ATIF

At-Ta'awun Islamic Foundation-ATIF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from At-Ta'awun Islamic Foundation-ATIF, Nonprofit Organization, গোরামিয়ার গ্যারেজ, চৌধুরী পেট্রোলপাম্প সংলগ্ন, মরিচ্যা, উখিয়া, কক্সবাজার।, Cox's Bazar.

'আত-তাআয়ুন ইসলামিক ফাউন্ডেশন' বাংলাদেশে একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, শিক্ষা, দাওয়াহ ও সম্পূর্ণ মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন।
❤️প্রতিষ্ঠা: ১৯ই জিলহজ্ব ১৪৪৭হিঃ 'শনিবার' মোতাবেক ০৬/০৬/২০২৬ খ্রিঃ❤️

 #সকলের প্রতি দ্বীনি দাওয়াত রহিল। #برنامج الحلقة الإسلاميةتنظمه مؤسسة التعاون الإسلامية (ATIF)📅 التاريخ: الجمعة ٧ أغسطس ...
02/08/2026

#সকলের প্রতি দ্বীনি দাওয়াত রহিল।
#برنامج الحلقة الإسلامية
تنظمه مؤسسة التعاون الإسلامية (ATIF)
📅 التاريخ: الجمعة ٧ أغسطس ٢٠٢٦م
📍 المكان: مركز الإمام أحمد بن حنبل رحمه الله التعليمي، ماريتشا، أوخيا، كوكس بازار،بنغلاديش
#وقت البرنامج
بعد صلاة العصر (٤:٠٠ مساءً) حسب التوقيت المحلي
افتتاح الحلقة الإسلامية
٤:١٠ – ٥:٠٠ مساءً
المحاضرة الأولى
المحاضر:
الشيخ عطاء الله علي حسين (حفظه الله)
#عنوان المحاضرة:
أصول الدعوة إلى الله
#بعد صلاة المغرب
استراحة وأداء صلاة المغرب
بعد الصلاة مباشرة
#المحاضرة الثانية
المحاضر:
#الأستاذ عادل بن هلال (حفظه الله)
عنوان المحاضرة:
#عقيدة أهل السنة والجماعة

#دعوة عامة للجميع
الدعوة عامة للجميع، فمرحبًا بكم.
📞 للاستفسار والتسجيل: 01890100623
تنظيم:
مؤسسة التعاون الإسلامية (ATIF) كوكس بازار،بنغلاديش

31/07/2026

আলহামদুলিল্লাহ! 🌱

আত তাআয়ুন ইসলামি ফাউন্ডেশন-এর উদ্যোগে ৩য় ধাপের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

📅 তারিখ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ইং
📍 স্থান: চন্দ্র বনিয়া জামে মসজিদ প্রাঙ্গণ, মরিচ্যা, উখিয়া, কক্সবাজার।

প্রকৃতি সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

রাসূল ﷺ বলেছেন:
“কোনো মুসলিম যদি একটি গাছ রোপণ করে, অতঃপর তা থেকে মানুষ, পাখি বা কোনো প্রাণী আহার করে, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়।”
— সহীহ আল-বুখারী-২৩২০ ও সহীহ মুসলিম-১৫৫২

আপনাদের দোয়া, সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের শক্তি। আসুন, আমরা সবাই মিলে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা এবং মানবকল্যাণে এগিয়ে আসি।

আয়োজনে:
🌿 আত তাআয়ুন ইসলামি ফাউন্ডেশন

াআয়ুন_ইসলামি_ফাউন্ডেশন

🌿 আলহামদুলিল্লাহ!আত তাআয়ুন ইসলামি ফাউন্ডেশন-এর উদ্যোগে ৩য় ধাপের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।প্রকৃতি সংরক্ষ...
31/07/2026

🌿 আলহামদুলিল্লাহ!

আত তাআয়ুন ইসলামি ফাউন্ডেশন-এর উদ্যোগে ৩য় ধাপের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রকৃতি সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানবকল্যাণের মহান লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এ মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন আত তাআয়ুন ইসলামি ফাউন্ডেশন-এর সম্মানিত চেয়ারম্যান, শায়েখ আতা উল্লাহ আলী হোসাইন মক্কী (হাফিযাহুল্লাহ)।

📍 স্থান: চন্দ্র বনিয়া জামে মসজিদ প্রাঙ্গণ।
📅 তারিখ: ৩১ জুলাই ২০২৬ ইং (রোজ: জুমাবার)।

🌱 রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

“কোনো মুসলিম যদি একটি গাছ রোপণ করে, অতঃপর তা থেকে মানুষ, পাখি বা কোনো প্রাণী আহার করে, তবে তা তার জন্য সদকাস্বরূপ গণ্য হয়।”
— সহীহ আল-বুখারী, হাদীস: ২৩২০; সহীহ মুসলিম, হাদীস: ১৫৫৩

একটি গাছ শুধু পরিবেশকে সবুজ-শ্যামল করে না; বরং এটি মানুষের উপকার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আখিরাতের জন্য সদকায়ে জারিয়ার এক অনন্য মাধ্যম হতে পারে।

🤲 মহান আল্লাহ তাআলা আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, পরিবেশ রক্ষার তাওফীক দান করুন এবং এ কর্মসূচিকে সমাজ ও উম্মাহর জন্য কল্যাণ, রহমত ও বরকতের মাধ্যম হিসেবে কবুল করুন। আমীন।

💚 আসুন, আমরা সবাই অন্তত একটি করে গাছ রোপণ করি—সবুজ পৃথিবী গড়ি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ।

াআয়ুন_ইসলামি_ফাউন্ডেশন

#বৃক্ষরোপণ_কর্মসূচি










24/07/2026

🌿 মানুষের কল্যাণে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমাদের পথচলা।

আত তাআয়ুন ইসলামি ফাউন্ডেশনের প্রতিটি কার্যক্রম মানবসেবা, দ্বীনি দাওয়াহ, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক আন্তরিক প্রয়াস। আপনার দোয়া, সহযোগিতা ও অংশগ্রহণ আমাদের এই কল্যাণের যাত্রাকে আরও শক্তিশালী করবে।

🤲 আসুন, সৎকাজে একে অপরের সহযোগী হই।

াআয়ুন_ইসলামি_ফাউন্ডেশন

#মানবসেবা
#দাওয়াহ
#ইসলামিক_দাওয়াহ
#সামাজিক_কল্যাণ
#স্বেচ্ছাসেবা
#চ্যারিটি






20/07/2026

🌿 একটি ছোট উদ্যোগ, একটি বড় পরিবর্তনের সূচনা।

মানুষের কল্যাণে, দ্বীনের খেদমতে এবং সমাজের উন্নয়নে আত তাআয়ুন ইসলামি ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রতিটি পদক্ষেপের লক্ষ্য—আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবতার সেবা।

আপনার দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আরও মানুষ এই কল্যাণের কাজে অংশ নেওয়ার অনুপ্রেরণা পায়।

আল্লাহ তাআলা আমাদের সকলের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। আমীন। 🤲💚

াআয়ুন_ইসলামি_ফাউন্ডেশন

🌿 প্রতিটি বৃক্ষ একটি সদকায়ে জারিয়া, প্রতিটি চারা আগামী প্রজন্মের জন্য এক টুকরো আশা।আলহামদুলিল্লাহ!আত তাআয়ুন ইসলামি ফাউন্...
18/07/2026

🌿 প্রতিটি বৃক্ষ একটি সদকায়ে জারিয়া, প্রতিটি চারা আগামী প্রজন্মের জন্য এক টুকরো আশা।

আলহামদুলিল্লাহ!
আত তাআয়ুন ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচির কিছু স্মরণীয় মুহূর্ত। আমাদের বিশ্বাস, আজ যে চারা রোপণ করা হলো, ইনশাআল্লাহ একদিন তা মানুষের জন্য ছায়া, ফল, বিশুদ্ধ বাতাস এবং অসংখ্য প্রাণীর আশ্রয়ের উৎস হবে।

আসুন, আমরা সবাই পরিবেশ রক্ষায় একটি করে বৃক্ষ রোপণ করি এবং পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলি।

اللَّهُمَّ اجْعَلْهَا صَدَقَةً جَارِيَةً، وَبَارِكْ فِي هَذِهِ الْغِرَاسَةِ، وَانْفَعْ بِهَا الْعِبَادَ وَالْبِلَادَ.

অর্থ:
হে আল্লাহ! এই বৃক্ষরোপণকে আমাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন, এতে বরকত দান করুন এবং এর মাধ্যমে মানুষ ও জনপদকে উপকৃত করুন। আমীন।

🌿

াআয়ুন_ইসলামি_ফাউন্ডেশন #বৃক্ষরোপণ #সবুজবাংলাদেশ #পরিবেশ_সংরক্ষণ #গাছ_লাগান_জীবন_বাঁচান #মানবসেবা #সামাজিক_উন্নয়ন #স্বেচ্ছাসেবা

18/07/2026

🌱 আত তাআয়ুন ইসলামি ফাউন্ডেশনের ২য় ধাপের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন 🌱

আলহামদুলিল্লাহ। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে আত তাআয়ুন ইসলামি ফাউন্ডেশন-এর উদ্যোগে ২য় ধাপের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, শায়েখ আতা উল্লাহ আলী হোসাইন মক্কী (হাফিযাহুল্লাহ)। এছাড়াও এলাকার সম্মানিত মুরব্বিগণ তাঁদের মূল্যবান উপস্থিতির মাধ্যমে কর্মসূচিকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলেন।

📍 স্থান: মকবুল আহমদ মিস্ত্রি ঘোনা, তুতুরবিল, উখিয়া, কক্সবাজার।

আল্লাহ তাআলা আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, এই বৃক্ষগুলোকে মানুষের ও পরিবেশের জন্য কল্যাণকর করে দিন এবং সকল সহযোগী, অংশগ্রহণকারী ও শুভানুধ্যায়ীদের উত্তম প্রতিদান দান করুন। আমীন। 🌿

াআয়ুন_ইসলামি_ফাউন্ডেশন #বৃক্ষরোপণ #সবুজবাংলাদেশ #পরিবেশ_সংরক্ষণ #গাছ_লাগান_জীবন_বাঁচান #মানবসেবা #সামাজিক_উন্নয়ন #স্বেচ্ছাসেবা

আলহামদুলিল্লাহ আত-তাআায়ুন ইসলামি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা আপনাদের আমানত ক্ষতিগ্রস্থ মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাব...
13/07/2026

আলহামদুলিল্লাহ আত-তাআায়ুন ইসলামি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা আপনাদের আমানত ক্ষতিগ্রস্থ মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

আজ ১৩/০৭/২০২৬ ইং রোজ (সোমবার)  আত-তাআয়ুন ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা দূর্গত মানুষের ...
13/07/2026

আজ ১৩/০৭/২০২৬ ইং রোজ (সোমবার) আত-তাআয়ুন ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা দূর্গত মানুষের মাঝে আপনাদের দেওয়া আমানত যথাযত ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ।

13/07/2026

🌿 আত তাআয়ুন ইসলামি ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম 🌿

বিসমিল্লাহির রহমানির রহিম

আপনার আমানত ভারীবৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত এক মায়ের ঘরে তুলে দিলেন আত তাআায়ুন ইসলামি ফাউন্ডেশন এর একজন স্বেচ্ছাসেবী ভাই।

মানুষ মানুষের জন্য—এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে আত তাআয়ুন ইসলামি ফাউন্ডেশন বন্যাকবলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

ভারীবৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত আমাদের অনেক ভাই-বোন আজ খাদ্য,ও নিত্যপ্রয়োজনীয় সহায়তার অপেক্ষায় আছেন। তাদের মুখে একটুখানি হাসি ফোটানো এবং দুঃসময়ে পাশে থাকা আমাদের নৈতিক ও ইসলামী দায়িত্ব।

আপনার সামান্য সহযোগিতাও একটি ক্ষুধার্ত পরিবারের মুখে আহার তুলে দিতে পারে, একটি অসহায় শিশুর মুখে হাসি ফিরিয়ে আনতে পারে এবং একটি বিপর্যস্ত পরিবারকে নতুন আশার আলো দেখাতে পারে।

আল্লাহ তাআলা আমাদের এই সামান্য প্রচেষ্টাকে কবুল করুন এবং সকল দাতা, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের উত্তম প্রতিদান দান করুন। আমীন। 🤲

আত তাআয়ুন ইসলামি ফাউন্ডেশন
“সৎকাজের সহযোগিতায় কল্যাণ, ইসলামের আলোয় মানবসেবা।”

Address

গোরামিয়ার গ্যারেজ, চৌধুরী পেট্রোলপাম্প সংলগ্ন, মরিচ্যা, উখিয়া, কক্সবাজার।
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when At-Ta'awun Islamic Foundation-ATIF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share