Mukti Cox's Bazar - মুক্তি কক্‌সবাজার

Mukti Cox's Bazar - মুক্তি কক্‌সবাজার TO BE GOOD AND TO DO GOOD
(2)

মুক্তি কক্‌সবাজার সর্বদা মর্যাদাপূর্ণ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক মানবিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
17/05/2026

মুক্তি কক্‌সবাজার সর্বদা মর্যাদাপূর্ণ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক মানবিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কর্তৃক মুক্তি কক্‌সবাজার পরিদর্শন । অদ্য ১৬ মে ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধ...
16/05/2026

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কর্তৃক মুক্তি কক্‌সবাজার পরিদর্শন ।

অদ্য ১৬ মে ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ডক্টর মোহাম্মদ জকরিয়া গোলদিঘিরপাড়ে অবস্থিত মুক্তি কক্‌সবাজারের প্রধান কার্যালয় মুক্তি ভবন পরিদর্শন করেন। এ সময় মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী জনাব বিমল চন্দ্র দে সরকার, উপ-প্রধান নির্বাহী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে এবং তাঁর দলকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান।

সফরকালে সংস্থার সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়; যেখানে সংস্থা প্রতিষ্ঠার ইতিহাস, চলমান প্রকল্পসমূহ, মানবসম্পদ এবং বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে মুক্তি কক্‌সবাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসমষ্টির উন্নয়নে দৃঢ় প্রত্যয় ও ভূমিকা নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করা হয়।

প্রধান নির্বাহী জনাব বিমল চন্দ্র দে সরকার জানান, বর্তমানে মুক্তি কক্‌সবাজার শিক্ষা, খাদ্য নিরাপত্তা ও জীবিকা, জেন্ডার ও সুরক্ষা, পানি, স্যানিটেশন, স্বাস্থ্য ও পুষ্টি, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসসহ বিভিন্ন খাতে ২৪টি মানবিক ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। মোট বরাদ্দকৃত অর্থের অর্ধেকের বেশি স্থানীয় জনগোষ্ঠীর জন্য ব্যয় করা হচ্ছে এবং প্রকল্পের অংশগ্রহণকারীদের ৭০ শতাংশেরও বেশি নারী। প্রতিষ্ঠানটি কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান ও নোয়াখালীসহ চারটি জেলায় কার্যক্রম পরিচালনা করছে। মানসম্মত বাস্তবায়ন নিশ্চিত করতে প্রায় ৪,০০০ জন কর্মী ও ভলান্টিয়ার কাজ করছেন, যাদের মধ্যে ৬৩ শতাংশ নারী এবং ১ শতাংশেরও বেশি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন।

ডক্টর মোহাম্মদ জাকারিয়া মুক্তি কক্‌সবাজারের চলমান মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং কার্যক্রম চলমান রাখতে ধারাবাহিক সহায়তার আশ্বাস প্রদান করবেন। পরিবেশ সংরক্ষণের ওপর কর্মসুচি গ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি জলবায়ু পরিবর্তন অভিযোজনের অংশ হিসেবে বৃক্ষ রোপণের জন্য আহ্বান জানান। সফর শেষে তিনি বলেন: “আমি এই এলাকার মানুষ হিসেবে মুক্তি কক্‌সবাজারসম্পর্কে অবগত ছিলাম, তবে আজকের উপস্থাপনার মাধ্যমে আমার ধারণা আরও সুস্পষ্ট হয়েছে। আমি আশা করি মুক্তি তার প্রতিশ্রুতি সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখবে এবং ভবিষ্যতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে আরও ইতিবাচক ফলাফল বয়ে আনবে।”

We recently welcomed 𝐀𝐬𝐡𝐢𝐬𝐡 𝐃𝐚𝐦𝐥𝐞, 𝐂𝐨𝐮𝐧𝐭𝐫𝐲 𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐨𝐫 𝐨𝐟 𝐎𝐱𝐟𝐚𝐦 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡, along with 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐞 𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐨𝐫 𝐌𝐚𝐡𝐦𝐮𝐝𝐚 𝐒𝐮𝐥𝐭𝐚𝐧...
11/05/2026

We recently welcomed 𝐀𝐬𝐡𝐢𝐬𝐡 𝐃𝐚𝐦𝐥𝐞, 𝐂𝐨𝐮𝐧𝐭𝐫𝐲 𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐨𝐫 𝐨𝐟 𝐎𝐱𝐟𝐚𝐦 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡, along with 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐞 𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐨𝐫 𝐌𝐚𝐡𝐦𝐮𝐝𝐚 𝐒𝐮𝐥𝐭𝐚𝐧𝐚, 𝐎𝐩𝐞𝐫𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐨𝐫 𝐒𝐚𝐧𝐭𝐚𝐧𝐮 𝐃𝐚𝐦, 𝐌𝐝 𝐒𝐚𝐫𝐢𝐟𝐮𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦, (𝐈𝐂𝐀𝐌), 𝐅𝐚𝐭𝐞𝐦𝐚 𝐓𝐮𝐳 𝐙𝐨𝐡𝐨𝐨𝐫𝐚 (𝐇𝐞𝐚𝐝 𝐨𝐟 𝐄𝐜𝐨𝐧𝐨𝐦𝐢𝐜 𝐈𝐧𝐜𝐥𝐮𝐬𝐢𝐨𝐧 𝐚𝐧𝐝 𝐉𝐮𝐬𝐭𝐢𝐜𝐞), 𝐉𝐮𝐛𝐚𝐢𝐝𝐚 𝐀𝐤𝐡𝐭𝐞𝐫 (𝐇𝐞𝐚𝐝 𝐨𝐟 𝐒𝐮𝐛-𝐨𝐟𝐟𝐢𝐜𝐞, 𝐂𝐗𝐁), and senior colleagues from Oxfam Dhaka and Cox’s Bazar office, to the Rohingya camps, where over 1.2 million refugees are supported through humanitarian operations.

On 04 May 2026, the delegation visited Camp-22 under the Bangladesh Rohingya Response Phase IV Extension (CPPC) project. Welcomed by Mr. 𝐁𝐢𝐦𝐚𝐥 𝐂𝐡𝐚𝐧𝐝𝐫𝐚 𝐃𝐞𝐲 𝐒𝐚𝐫𝐤𝐞𝐫, 𝐂𝐡𝐢𝐞𝐟 𝐄𝐱𝐞𝐜𝐮𝐭𝐢𝐯𝐞 𝐨𝐟 𝐌𝐮𝐤𝐭𝐢 𝐂𝐨𝐱’𝐬 𝐁𝐚𝐳𝐚𝐫, the team engaged with Rohingya-Led Organizations (RLOs). Leaders presented their goals and activities, highlighting how community-led initiatives are strengthening engagement, leadership, and resilience.

On 05 May 2026, the delegation observed climate-smart agriculture and nutrition-focused interventions in Camp-04 and Camp-19, including a nutrition awareness session and live cooking demonstration. Families proudly showcased vegetables grown in their gardens and demonstrated safe, nutritious food preparation reflecting real behavior change at household level.

The delegation listened to community concerns about health, food diversity, and ration reductions, underscoring the urgent need for sustained support. From Mukti Cox’s Bazar, Deputy Chief Executive Syed Lutful Kabir Chowdhury and M&E Director Khairul Islam ‍ also joined the visit.

We thank the Oxfam leadership team for their meaningful engagement and continued support to the Rohingya response.

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের পাশে মুক্তি কক্‌সবাজার ও অক্সফ্যাম বাংলাদেশ।অক্সফ্যাম বাংলাদেশ-এর কারি...
09/05/2026

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের পাশে মুক্তি কক্‌সবাজার ও অক্সফ্যাম বাংলাদেশ।

অক্সফ্যাম বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় মুক্তি কক্‌সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন “Bangladesh Rohingya Response Phase IV Extension” প্রকল্পের আওতায় হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ১৫টি পরিবারের মাঝে গত ৭ মে ২০২৬ তারিখে জরুরি মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, অক্সফ্যাম বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার সাইয়েদুল হক শুভ, সিনিয়র মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন অফিসার মো. আনিসুজ্জামান এবং মুক্তি কক্‌সবাজার-এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ ফয়সাল বারীসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রী, খাদ্য সহায়তা, শিক্ষা উপকরণ ক্রয়বাবদ মোট ২ লাখ ৩৩ হাজার টাকার মানবিক সহায়তা দেওয়া হয়েছে । ব্যতিক্রমধর্মী এই উদ্যোগে তারা হ্নীলা বাজারের দোকান থেকে নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী পণ্য নির্বাচন ও ক্রয় করার সুযোগ পেয়েছে, যা তাদের মানবিক মর্যাদা, স্বাধীনতা ও প্রয়োজনভিত্তিক সহায়তা নিশ্চিত করেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আকস্মিক এই অগ্নিকাণ্ডে তাদের ঘরবাড়ি, আসবাবপত্র ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়। দুর্যোগের এই কঠিন সময়ে দ্রুত মানবিক সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন এবং মুক্তি কক্‌সবাজার ও অক্সফ্যাম বাংলাদেশ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।এটি মাছের প্রজনন ও টেকসই উৎপাদন নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্ম...
07/05/2026

১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।
এটি মাছের প্রজনন ও টেকসই উৎপাদন নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা গড়ে তোলে।
🚫 এই সময়ে মাছ ধরা থেকে বিরত থাকুন,
✅ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ সাগর নিশ্চিত করুন।

উল্লেখ্য, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, বিকল্প আয়ের ব্যবস্থা, পারিবারিক পুষ্টি বাগান, সচেতনতা বৃদ্ধিতে জাইকার আর্থিক সহায়তায় মুক্তি কক্‌সবাজার, নেকম ও নিউ ভিশন সলিউশন লি. যৌথভাবে কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কতুবদিয়া উপজেলায়, জেলা এবং উপজেলা মৎস্য অফিসের সাথে কার্য়কর সমন্বয়ের মাধ্যমে জেলে সম্প্রদায়ের জন্য FiLEP প্রকল্প বাস্তবায়ন করছে।
JICA Bangladesh
#মাছধরানিষেধাজ্ঞা
#টেকসইমৎস্যসম্পদ
#মাছেরপ্রজননরক্ষা

#মৎস্যঅধিদপ্তর

Job Advertisement: Job Title: Individual Consultant / for “Assessment on the effectiveness of Agent Banking services del...
05/05/2026

Job Advertisement:
Job Title: Individual Consultant / for “Assessment on the effectiveness of Agent Banking services delivered through the Aggregation Centers (ACs)

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মুক্তি স্কুল পরিদর্শন ।অদ্য ০৪ মে ২০২৬ তারিখে রামু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো...
04/05/2026

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মুক্তি স্কুল পরিদর্শন ।

অদ্য ০৪ মে ২০২৬ তারিখে রামু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ হানিফ মিয়া মুক্তি কক্‌সবাজারে পরিচালিত Education Programme for the FDMN and Host Community Children in Cox’s Bazar প্রকল্পের আওতাধীন আমতলীর ছড়া মুক্তি স্কুলের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্কুলে নিয়মিত শিক্ষা কার্যক্রম চলমান ছিল। তিনি আমতলীর ছড়া মুক্তি স্কুলের ০২ টি শ্রেণিকক্ষের প্রত্যেকটিতে শিক্ষার্থীদের পড়াশুনার খোজঁখবর নেন ও তাদের সাথে কথা বলেন। শিক্ষার্থীদের সাথে কথা বলে তিনি প্রকল্পের কার্যক্রম সন্তোষজনক এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে লে উল্লেখ করেন।
উক্ত পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্প ব্যবস্থাপক সুদেব রুদ্র, হিসাব কর্মকতা অলক কান্তি শর্মা, স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে দাতা সংস্থা Children on the Edge এর আর্থিক সহায়তায় মুক্তি কক্‌সবাজার সদর ও রামু উপজেলায় অসহায়, দরিদ্র ও ঝরে পড়া/কর্মজীবী শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রকল্পের আওতাধীন সকল শিশুকে বিনামূল্যে খাতা, কলম, পেন্সিল সহ সকল ধরনের শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। স্কুলে শিশুদের জন্য নির্মল আনন্দদায়ক পরিবেশে খেলাধুলা ও অন্যান্য সৃজনশীল কর্মকান্ডে অংশগ্রহণ নিশ্চিত করে মেধা বিকাশের ব্যবস্থা রয়েছে। প্রকল্পটি ঝরেপড়া অতিদরিদ্র পরিবারের শিশুদের বিনামূল্যে মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

𝐉𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐞𝐭𝐢𝐧𝐠 𝐁𝐞𝐭𝐰𝐞𝐞𝐧 𝐁𝐑𝐀𝐂 𝐏𝐨𝐨𝐥𝐞𝐝 𝐅𝐮𝐧𝐝 𝐚𝐧𝐝 𝐌𝐮𝐤𝐭𝐢 𝐂𝐨𝐱’𝐬 𝐁𝐚𝐳𝐚𝐫 𝐇𝐢𝐠𝐡𝐥𝐢𝐠𝐡𝐭𝐬 𝐏𝐚𝐭𝐡𝐰𝐚𝐲𝐬 𝐭𝐨 𝐒𝐮𝐬𝐭𝐚𝐢𝐧𝐚𝐛𝐢𝐥𝐢𝐭𝐲On 3rd May 2026, Mukti...
04/05/2026

𝐉𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐞𝐭𝐢𝐧𝐠 𝐁𝐞𝐭𝐰𝐞𝐞𝐧 𝐁𝐑𝐀𝐂 𝐏𝐨𝐨𝐥𝐞𝐝 𝐅𝐮𝐧𝐝 𝐚𝐧𝐝 𝐌𝐮𝐤𝐭𝐢 𝐂𝐨𝐱’𝐬 𝐁𝐚𝐳𝐚𝐫 𝐇𝐢𝐠𝐡𝐥𝐢𝐠𝐡𝐭𝐬 𝐏𝐚𝐭𝐡𝐰𝐚𝐲𝐬 𝐭𝐨 𝐒𝐮𝐬𝐭𝐚𝐢𝐧𝐚𝐛𝐢𝐥𝐢𝐭𝐲

On 3rd May 2026, Mukti Cox’s Bazar convened a joint meeting with the BRAC Pooled Fund Secretariat at Mukti Bhaban, Goldighirpar, Cox’s Bazar. The session featured the presentation of Mukti Cox’s Bazar’s Annual Organizational Performance Assessment Report 2025, underscoring achievements, identifying areas for improvement, and charting the way forward.

The meeting was attended by Md. Quamruzzaman (Head of Pooled Fund), Anindo Rahman (Senior Manager, Partnership & Capacity Development), Zharna Akter (Manager, Partnership & Capacity Development), and Md. Alauddin (Project Manager, FSL, BRAC Pooled Fund). Bimal Chandra Dey Sarker, Chief Executive of Mukti Cox’s Bazar, along with the Senior Management Team, warmly welcomed the Secretariat and actively engaged in the strategic dialogue.

Discussions centered on organizational performance, sectoral achievements, and future strategies. A key highlight was the exploration of how Mukti Cox’s Bazar can transform into a sustainable agency through innovative resource mobilization. While the organization has historically depended on humanitarian and development funding, leadership emphasized the urgency of diversifying resources and adopting alternative, resilient financing models to safeguard long‑term impact.
The meeting concluded with a shared commitment to strengthen collaboration, enhance organizational sustainability, and continue delivering inclusive, community‑driven development in Cox’s Bazar and beyond.

𝐌𝐮𝐤𝐭𝐢 𝐂𝐨𝐱'𝐬 𝐁𝐚𝐳𝐚𝐫 𝐇𝐨𝐬𝐭𝐬 𝐚 𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭 𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐒𝐡𝐚𝐫𝐢𝐧𝐠 𝐖𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩 𝐔𝐧𝐝𝐞𝐫 𝐄𝐑𝐄𝐒𝐅𝐌 𝐩𝐫𝐨𝐣𝐞𝐜𝐭On April 29, 2026, Mukti Cox’s Bazar suc...
04/05/2026

𝐌𝐮𝐤𝐭𝐢 𝐂𝐨𝐱'𝐬 𝐁𝐚𝐳𝐚𝐫 𝐇𝐨𝐬𝐭𝐬 𝐚 𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭 𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐒𝐡𝐚𝐫𝐢𝐧𝐠 𝐖𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩 𝐔𝐧𝐝𝐞𝐫 𝐄𝐑𝐄𝐒𝐅𝐌 𝐩𝐫𝐨𝐣𝐞𝐜𝐭

On April 29, 2026, Mukti Cox’s Bazar successfully organized a Project Learning Sharing Workshop under the "Empowering Rohingya Entrepreneurs through Skills, Financial Access, and Market Formalization (ERESFM)" project, with the technical support of IOM and funded by FCDO‑RAF. The event brought together project participants, market actors, delegates from NGOs working with the Livelihood and Skills Development Sector (LSDS), government officials, local representatives, IOM, senior officials of Mukti Cox’s Bazar, and the project team.

Syed Lutful Kabir Chowdhury, Deputy Chief Executive of Mukti Cox’s Bazar, inaugurated the workshop with an inspiring speech highlighting the organization’s history and ongoing humanitarian initiatives. Pintu William Gomes, Senior Project Associate (DRR), commended Mukti Cox’s Bazar for its dedicated service to both local communities and FDMN, emphasizing the relevance of the RAF project in the current context.

Project Coordinator Mr. Satyki Roy presented key achievements, challenges, and lessons learned, while technical skill trainers and entrepreneurship development trainers shared insights from implementation. Participants and market actors actively exchanged views, acknowledging the training and inputs received.

The program concluded with remarks from Mr. Abul Kalam, Upazila Cooperative Officer of Ukhia, who outlined available government services for project participants and praised the initiative’s impact.

This workshop reflects Mukti Cox’s Bazar’s commitment to fostering sustainable livelihoods, strengthening market linkages, and advancing inclusive development for vulnerable communities.

03/05/2026
𝐉𝐚𝐩𝐚𝐧𝐞𝐬𝐞 𝐌𝐢𝐧𝐢𝐬𝐭𝐞𝐫 𝐒𝐔𝐙𝐔𝐊𝐈 𝐍𝐨𝐫𝐢𝐤𝐚𝐳𝐮 𝐋𝐞𝐚𝐝𝐬 𝐃𝐞𝐥𝐞𝐠𝐚𝐭𝐢𝐨𝐧 𝐭𝐨 𝐉𝐈𝐂𝐀 𝐅𝐢𝐧𝐚𝐧𝐜𝐞𝐝 𝐋𝐢𝐯𝐞𝐥𝐢𝐡𝐨𝐨𝐝 𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭 𝐢𝐧 𝐑𝐨𝐡𝐢𝐧𝐠𝐲𝐚 𝐂𝐚𝐦𝐩𝐬A distinguished ...
30/04/2026

𝐉𝐚𝐩𝐚𝐧𝐞𝐬𝐞 𝐌𝐢𝐧𝐢𝐬𝐭𝐞𝐫 𝐒𝐔𝐙𝐔𝐊𝐈 𝐍𝐨𝐫𝐢𝐤𝐚𝐳𝐮 𝐋𝐞𝐚𝐝𝐬 𝐃𝐞𝐥𝐞𝐠𝐚𝐭𝐢𝐨𝐧 𝐭𝐨 𝐉𝐈𝐂𝐀 𝐅𝐢𝐧𝐚𝐧𝐜𝐞𝐝 𝐋𝐢𝐯𝐞𝐥𝐢𝐡𝐨𝐨𝐝 𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭 𝐢𝐧 𝐑𝐨𝐡𝐢𝐧𝐠𝐲𝐚 𝐂𝐚𝐦𝐩𝐬

A distinguished 19 member delegation from the Government of Japan, headed by Hon. Mr. SUZUKI Norikazu, Minister of Agriculture, Forestry and Fisheries, visited the Rohingya camps in Cox’s Bazar to assess ongoing humanitarian and livelihood interventions. The Minister was accompanied by Mr. TANAKA Tatasuaki, Secretary, Mr. NISSAKA Makoto, Secretary, Mr. SAIDA Shinichi, Ambassador of Japan to Bangladesh and Ms. TAKAHASHI Junko, Chief Representative of JICA Bangladesh.

Mr. Bimal Chandra Dey Sarker, Chief Executive of Mukti Cox’s Bazar, welcomed the delegation and highlighted to them the project’s positive impact on improving Rohingya families’ dietary practices, meeting nutritional needs, and increasing household income.

At Camp 4 (Block F), the delegation observed JICA supported livelihood activities implemented by Mukti Cox’s Bazar, designed to empower vulnerable Rohingya households. Families engaged in homestead vegetable gardening 🥬 and poultry rearing 🐣 shared how these initiatives are improving nutrition, generating income, and fostering self reliance.

The visit underscored Japan’s continued commitment to humanitarian assistance and inclusive, community based interventions, highlighting the critical role of integrated livelihood programming in enhancing dignity and resilience among displaced populations.

অদ্য ৩০ এপ্রিল ২০২৬ তারিখে জাপানের কৃষি, বন ও মৎস্যমন্ত্রী সুজুকি নরিকাজু’র নেতৃত্বে ১৯ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে জাইকার অর্থায়নে বাস্তবায়িত লাইভলীহুড সহায়তা প্রকল্প পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে তার সাথে ছিলেন সচিব তানাকা তাতাসুয়াকি ও সচিব নিসসাকা মাকোতো, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং জাইকা বাংলাদেশ প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো ।

প্রতিনিধি দলকে স্বাগত জানান মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার। তিনি রোহিঙ্গাদের খাদ্যাভ্যাস, পুষ্টি চাহিদাপূরণ ও আয় বৃদ্ধিতে প্রকল্পের ইতিবাচক প্রভাব প্রতিনিধিদলের নিকট তুলে ধরেন।

প্রতিনিধি দল সরাসরি উপকারভোগী পরিবারগুলোর সাথে কথা বলেন, যারা প্রকল্পের আওতায় সবজি চাষ 🥬 ও মুরগি পালন 🐣 করছে। এই সফর জাপানের মানবিক সহায়তা ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটিভিত্তিক উদ্যোগের প্রতি দৃঢ় অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে।

JICA Bangladesh

Address

Goaldighirpar
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Mukti Cox's Bazar - মুক্তি কক্‌সবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share