31/10/2025
আল আজিজ ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত.......................................................
কক্সবাজার রামুর খুনিয়া পালং ইউনিয়নের দ্বীনি ও সামাজিক সংগঠন আল আজিজ ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩১ অক্টোবর ২৫ইং রোজ শুক্রবার) সকাল ৯টায় দারিয়ার দীঘি বটতলী নতুন মসজিদে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন খুনিয়া পালং ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল হুদা আল ইসলামী মাদ্রাসার সম্মানিত পরিচালক মাও. কেফায়তুল্লাহ ইলিয়াস, দারিয়ার দীঘি দারুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাও. আব্দুল গফুর, ছাদিরকাটা মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মাও. ক্বারী আবু নাছের,মদিনাবাগ দারুল আমান মাদ্রাসার পরিচালক মাও. হাফেজ শওকত আলী, আবুল বন্দর খাদেমুল কুরআন মাদ্রাসার শিক্ষা পরিচালক মাও. আতা উল্লাহ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্য পরিচালনা পরিষদ থেকে মাও. আতিকুর রহমান আজিজী, কার্যনির্বাহী পরিষদের সভাপতি মাও. নুরুল আবছার হাবিব, সাধারণ সম্পাদক মাও. ঈছা আল রায়ান, সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু ইমতিনান রায়েদ,সহ-সাংগাঠনিক সম্পাদক হাফেজ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মাও. মুহিব্বুল্লাহ,সহ-অর্থ সম্পাদক মাও. শামসুল আলম,মাও. সিরাজ উল্লাহ, প্রচার সম্পাদক শাহাব উদ্দিন তুহিম, মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাও. তাওহিদুর রহমান, সদস্য শহিদ ইমরান প্রমূখ।
বার্তা প্রেরক
শাহাব উদ্দিন তুহিম
প্রচার সম্পাদক
আল আজিজ ফাউন্ডেশন।