28/03/2026
মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপ
আয়োজনে আর্থ আওয়ার কর্মসূচী পালন।
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস বিভাগের নির্দেশনা মোতাবেক আর্থ আওয়ার উপলক্ষ্যে আলেচনা সভা, মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. ত্বসিন আল জাকির পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও কুমিল্লা জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের গার্ল ইন সিনিয়র রোভার মেট খাদিজা আক্তার।
অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন বলেন, আর্থ আওয়ার এটি শুধু একটি প্রতীকী কর্মসূচি নয়, বরং আমাদের পৃথিবীকে রক্ষা করার এক শক্তিশালী আহ্বান।
আর্থ আওয়ার আমাদের মনে করিয়ে দেয় যে, এই পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান। কিন্তু দুঃখ জনকভাবে, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে আমাদের এই সুন্দর পৃথিবী আজ হুমকির মুখে। তাই আজকের এই এক ঘণ্টা আলো নিভিয়ে রাখা আসলে একটি বার্তা—আমরা সচেতন, আমরা দায়িত্বশীল, এবং আমরা পরিবর্তন চাই।
অনুষ্ঠানে অংশগ্রহন করেন মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের রোভার আশরাফুল ইসলাম নাঈম
মিনহাজুল রহমার ফাহাদ, মো: মোস্তকিন আহামেদ,আজহারুল ইসলাম, গার্ল ইন রোভার ফারাইজা তাসনিফ রহমান, সৈয়দ তৈয়বা হোসেন তিশা,সাবিকুন নাহার আনিকা, সাইমা ইসলাম শিথী,নাজমুন আরা রিস্তা, নুসরাত জাহান মাহি, জান্নাতুল আরিফা নিছাসহ রোভার ও গার্ল ইন রোভার স্কাউটরা।