Laksam Dawah Circle - লাকসাম দাওয়াহ সার্কেল

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • Laksam Dawah Circle - লাকসাম দাওয়াহ সার্কেল

Laksam Dawah Circle - লাকসাম দাওয়াহ সার্কেল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Laksam Dawah Circle - লাকসাম দাওয়াহ সার্কেল, Nonprofit Organization, Laksam, Cumilla.

ঈদুল আজহা পরবর্তী আমাদের ধারাবাহিক আল কুরআনের দারস আগামীকাল (শুক্রবার) অনুষ্ঠিত হবে।  ইনশাআল্লাহ!লাকসামে বসবাসকারী ভাইদে...
11/06/2026

ঈদুল আজহা পরবর্তী আমাদের ধারাবাহিক আল কুরআনের দারস আগামীকাল (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ!
লাকসামে বসবাসকারী ভাইদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আমাদের ধারাবাহিক "আল কুরআনের দারস"। তাই কেউ মিস না করি ইনশাআল্লাহ।
আগামীকাল দারস্ দিবেন:
মাও. মাহমুদ বিন আমিন হাফি:
বিষয়: আমলের গুরুত্ব।
তারিখ: ১২ জুন ২০২৬ইং, রোজ শুক্রবার বাদ এশা।
স্থান : লাকসাম হাউজিং স্টেট জামে মসজিদ (২য় তলা)।
বাইপাস, লাকসাম, কুমিল্লা।

#এসো_কাফেলাবদ্ধ_হই #ইলহাক্ব_বিল_কাফেলা।

রক্তদান শুধু একটি দান নয়, এটি একটি জীবন বাঁচানোর আমানত।আল্লাহ তায়ালা বলেন: “যে ব্যক্তি একজন মানুষের জীবন রক্ষা করল, সে ...
10/06/2026

রক্তদান শুধু একটি দান নয়, এটি একটি জীবন বাঁচানোর আমানত।
আল্লাহ তায়ালা বলেন:
“যে ব্যক্তি একজন মানুষের জীবন রক্ষা করল,
সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করল”
(সূরা মায়েদা ; ৩২)

আসুন, মানবতার সেবায় এগিয়ে আসি। প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়াই।
#রক্তদান_জীবন_বাঁচান #লাকসাম_দাওয়াহ_সার্কেল

আলহামদুলিল্লাহ, ঈদ পূর্ণমিলনী এবং ভ্রমণ উপলক্ষে Laksam Dawah Circle - লাকসাম দাওয়াহ সার্কেল এর সকল সদস্যবৃন্দ ভ্রমণের উ...
02/06/2026

আলহামদুলিল্লাহ,
ঈদ পূর্ণমিলনী এবং ভ্রমণ উপলক্ষে Laksam Dawah Circle - লাকসাম দাওয়াহ সার্কেল এর সকল সদস্যবৃন্দ ভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা হয়েছি।

ইনশাআল্লাহ আগামীকাল মঙ্গলবার Laksam Dawah Circle - লাকসাম দাওয়াহ সার্কেল এর "ঈদ পূণর্মিলনী ভ্রমন ও ইসলামিক আলাপ"  লাকসা...
01/06/2026

ইনশাআল্লাহ আগামীকাল মঙ্গলবার Laksam Dawah Circle - লাকসাম দাওয়াহ সার্কেল এর "ঈদ পূণর্মিলনী ভ্রমন ও ইসলামিক আলাপ" লাকসাম টু চট্টগ্রাম। আমাদের ভ্রমণে থাকবে আর্কষণীয় কিছু ইভেন্ট এবং পুরস্কার ।
১. কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
২. দৌড় প্রতিযোগিতা
৩. ফুটবল ম্যাচ
৪. দড়ি টানাটানি
৫. পাঞ্জা লড়াই
৬. কুইজ প্রতিযোগিতা
৭. নসিহা ও আলোচনা
ইত্যাদি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইনশাআল্লাহ আগামীকাল ০২/০৬/২০২৬ইং রোজ মঙ্গলবার, আমরা ঈদ পূর্ণমিলনী এবং একদিনের ট্যুরে...
01/06/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
ইনশাআল্লাহ আগামীকাল ০২/০৬/২০২৬ইং রোজ মঙ্গলবার, আমরা ঈদ পূর্ণমিলনী এবং একদিনের ট্যুরে যাচ্ছি।
যারা যেতে আগ্রহী আজকের মধ্যেই আমাদের সাথে যোগাযোগ করুন।
স্পট - পতেঙ্গা সমুদ্র সৈকত, খৈয়াছড়া ঝরনা, সীতাকুণ্ড পাহাড়সহ আশেপাশের বিভিন্ন পর্যটন স্পট।
থাকবে খেলাধুলা কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন।

কুরবানী প্রজেক্ট ১৪৪৭ হিজরী (২০২৬ ইংরেজি) আপডেটঃকওমের নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষায় আমাদের রয়েছে দীর্ঘ লড়াই ও সংগ্রামের ইত...
27/05/2026

কুরবানী প্রজেক্ট ১৪৪৭ হিজরী (২০২৬ ইংরেজি) আপডেটঃ

কওমের নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষায় আমাদের রয়েছে দীর্ঘ লড়াই ও সংগ্রামের ইতিহাস। সেই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ২০২১ সালের মোদীবিরোধী আন্দোলন। উক্ত আন্দোলনে শাহাদাতবরণকারী এক সাহসী সন্তান ছিলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বারাল্লা গ্রামের ভাই হাফেজ রবিউল ইসলাম (রহ.)।

আলহামদুলিল্লাহ, শায়েখে হারুন ইযহার হাফিযাহুল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত “কুরবানী প্রজেক্ট”-এর আওতায় কুমিল্লার দাওয়াতী ভাইয়েরা বিগত তিন বছরের ন্যায় এবারও শহীদ রবিউল ইসলামের পরিবারের জন্য একটি ছাগল ক্রয় করে কুরবানির উদ্দেশ্যে হস্তান্তর করেছেন।

আলহামদুলিল্লাহ, দাওয়াতী ভাইয়েরা দায়িত্বশীলতার সঙ্গে বাজার থেকে ছাগল ক্রয় করে শহীদ পরিবারের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন এবং পরিবারের খোঁজখবর নিয়েছেন। পরিবারের পক্ষ থেকে এ কুরবানির ছাগল গ্রহণ করেন শহীদ ভাইয়ের বড় ভাই রফিকুল ইসলাম।

আল্লাহ তাআলা এবারের প্রজেক্ট সফল করতে যারা মেধা, শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের মুজাহাদা কবুল করুন। আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন, যাতে আমরা উম্মাহর জন্য কুরবানীর এ মিছিলে শামিল হতে পারি, যার অনন্য নজির রেখে গেছেন আমাদের শহীদ ভাই।

আল্লাহ তাআলা শহীদ ভাই ও তাঁর পরিবারকে তাদের কুরবানির উত্তম জাযা দান করুন।
আমীন!

📢 তাকবীর র‍্যালি ২০২৬ 📢আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হ...
21/05/2026

📢 তাকবীর র‍্যালি ২০২৬ 📢

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ”

এসো, তাকবীরের ধ্বনিতে জাগ্রত করি ঈমানের শক্তি ও ইসলামের সৌন্দর্য।
সকল দ্বীনি ভাইদের তাকবীর র‍্যালিতে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানানো যাচ্ছে। ✨

🗓️ তারিখঃ ২২/০৫/২০২৬, আগামীকাল জুমাবার
🕒 সময়ঃ বিকাল ৩:০০ টা ইনশাআল্লাহ
📍 লোকেশনঃ গোল বাজার জামে মসজিদ,
গোলবাজার, ব্যাংক রোড, লাকসাম।

আয়োজনেঃ Laksam Dawah Circle - লাকসাম দাওয়াহ সার্কেল

জিলহজের প্রথম দশক ইবাদতের এক মহিমান্বিত মৌসুম। আমাদের জন্য যেন গুনাহ থেকে ফিরে আসার, ভুল শুধরে নেওয়ার এবং আল্লাহ্‌র নৈকট...
16/05/2026

জিলহজের প্রথম দশক ইবাদতের এক মহিমান্বিত মৌসুম। আমাদের জন্য যেন গুনাহ থেকে ফিরে আসার, ভুল শুধরে নেওয়ার এবং আল্লাহ্‌র নৈকট্য অর্জনের এক সুবর্ণ সুযোগ।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন -
“আল্লাহর নিকট জিলহজের প্রথম দশ দিনের আমলের চেয়ে অধিক প্রিয় কোনো আমল নেই।” [সহিহ বুখারি]
তাই এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল, তাকবির ও তাহমিদ পাঠ করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।

মহিমান্বিত এই দিনগুলির গুরুত্ব অনুধাবন ও আমলে অনুপ্রাণিত করতেই আমাদের আয়োজন “প্রোডাক্টিভ জিলহজ” ওয়েবিনার।
ইনশাআল্লাহ,ওয়েবিনারে “জিলহজের প্রথম দশকের মাহাত্ম্য” বিষয়ে আলোচনা করবেন তরুণ দাঈ, লেখক, আলেম মুহতারাম মাওলানা আম্মারুল হক।

আলোচনা শুরুর ১০ মিনিট আগে গুগল মিট লিংকের জন্য কমেন্ট বক্স চেক করার অনুরোধ রইল।

ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক "আল কুরআনের দারস" আজ (শুক্রবার বাদ এশা) অনুষ্ঠিত হবে। দারস্ প্রদান করবেন - হযরত মাও. মাজহারু...
15/05/2026

ইনশাআল্লাহ
আমাদের ধারাবাহিক "আল কুরআনের দারস" আজ (শুক্রবার বাদ এশা) অনুষ্ঠিত হবে।
দারস্ প্রদান করবেন -
হযরত মাও. মাজহারুল ইসলাম হাফি.
উক্ত মহতী দারসে আপনাদের সকলের উপস্থিতি কামনা করি।

Address

Laksam
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Laksam Dawah Circle - লাকসাম দাওয়াহ সার্কেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share