Cumilla Tourism Community - CTC

Cumilla Tourism Community - CTC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cumilla Tourism Community - CTC, Community Organization, Cumilla.

✨ ঈদ শুভেচ্ছা বার্তা ✨কুমিল্লা ট্যুরিজম কমিউনিটির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🌙ঈদের এই পবিত্র দি...
20/03/2026

✨ ঈদ শুভেচ্ছা বার্তা ✨

কুমিল্লা ট্যুরিজম কমিউনিটির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🌙

ঈদের এই পবিত্র দিনে সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও আনন্দে। পরিবার-পরিজনের সাথে কাটুক আনন্দময় মুহূর্ত, আর ভ্রমণের প্রতি ভালোবাসা আমাদেরকে একসাথে আরও এগিয়ে নিয়ে যাক নতুন গন্তব্যের পথে।

🌿 ঈদ মোবারক! 🌿
— কুমিল্লা ট্যুরিজম কমিউনিটি ✨

কুমিল্লা ট্যুরিজম কমিউনিটির পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন।
19/02/2026

কুমিল্লা ট্যুরিজম কমিউনিটির পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনআমাদের কমিউনিটির সম্মানিত প্রেসিডেন্ট জনাব Ahmed Robin ভাইয়ের পিতা, মরহুম মো. শাহা...
19/01/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আমাদের কমিউনিটির সম্মানিত প্রেসিডেন্ট জনাব Ahmed Robin ভাইয়ের পিতা, মরহুম মো. শাহাবুদ্দিন সাহেবের ইন্তেকালে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো আমাদের গভীর সমবেদনা।

Happy Birthday! 🎉 Imam MazumderWishing you a day filled with joy, laughter, and beautiful moments. May the year ahead br...
01/01/2026

Happy Birthday! 🎉 Imam Mazumder
Wishing you a day filled with joy, laughter, and beautiful moments. May the year ahead bring you good health, success in every step, and endless reasons to smile. Have a wonderful celebration and an even more wonderful year ahead! 🌟

Happy Birthday! 🎉 Sahriar Hasan Joy Wishing you a day filled with joy, laughter, and beautiful moments. May the year ahe...
31/12/2025

Happy Birthday! 🎉 Sahriar Hasan Joy
Wishing you a day filled with joy, laughter, and beautiful moments. May the year ahead bring you good health, success in every step, and endless reasons to smile. Have a wonderful celebration and an even more wonderful year ahead! 🌟

🌍 বিশ্ব পর্যটন দিবস ২০২৫ – কুমিল্লা র‍্যালিবিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুমিল্লা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য এবং প্রাণবন্...
27/09/2025

🌍 বিশ্ব পর্যটন দিবস ২০২৫ – কুমিল্লা র‍্যালি

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুমিল্লা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য এবং প্রাণবন্ত র‍্যালি, যার আয়োজন করেছিল কুমিল্লা ট্যুরিজম কমিউনিটি (CTC)। র‍্যালিটি আজকে ২৭ সেপ্টেম্বর, শনিবার সকাল ৯ ঘটিকায় কুমিল্লা ঈদগাহ মাঠ থেকে অগ্রসর হয়ে কান্দিরপাড় পূবালী চত্ত্বর হয়ে নগর উদ্যানে সকলে সমাবেত হয়ে শেষ করা হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়স, পেশা ও পটভূমির মানুষ, যারা সবাই মিলে কুমিল্লার পর্যটন ও সৌন্দর্যকে সমর্থন জানান। এই আয়োজনকে সহযোগিতা করেছে কুমিল্লা জেলা ট্যুরিস্ট পুলিশ, যারা র‍্যালির সময় নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেছেন।

🔹 উদ্দেশ্য:
এই র‍্যালির মূল উদ্দেশ্য ছিল সরকারের দেওয়া স্লোগান “টেকসই উন্নয়নে পর্যট্য” কে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলা, পাশাপাশি কুমিল্লার পর্যটন খাতকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করার প্রচেষ্টা।

🔹 প্রতিনিধি এবং অংশগ্রহণকারী গ্রুপসমূহ:
কুমিল্লা ট্যুরিজম কমিউনিটি'র প্রতিনিধি হিসাবে র‍্যালিতে অংশ নেন কুমিল্লার সর্বাধিক জনপ্রিয় ৭টি ট্রাভেল গ্রুপ:
▫️ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লা
▫️কুমিল্লা ট্রাভেল গ্রুপ
▫️ট্রাভেলার্স অফ কুমিল্লা
▫️ট্রাভেল ম্যানিয়া কুমিল্লা
▫️ট্রাভেল গ্রুপ অফ ময়নামতি
▫️ট্রাভেল বাড়ি কুমিল্লা
▫️টেক এ ট্রিপ কুমিল্লা

এছাড়া, নতুন সংযোজন হিসাবে র‍্যালিতে অংশ নিয়েছে অফ ট্রাভেল কুমিল্লা এবং ভ্রমণপ্রেমী ট্রাভেল গ্রুপ।

🔹 উল্লেখযোগ্য মুহূর্ত:
র‍্যালিতে রঙিন ব্যানার, স্লোগান পোস্টার ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সব মিলিয়ে এটি কুমিল্লার পর্যটন সচেতনতার একটি অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। অংশগ্রহণকারীরা রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলেছেন, ভিডিও করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যা কুমিল্লার পর্যটনকে আরও দৃশ্যমান ও জনপ্রিয় করেছে।

এই র‍্যালি শুধু একটি সচেতনতামূলক আয়োজন নয়, বরং এটি কুমিল্লার পর্যটন ও সংস্কৃতিকে উৎসাহিত করার একটি মহৎ উদ্যোগ হিসেবে ইতিহাসে ধ্রুব হয়ে থাকবে।

পরিশেষে, CTC এর হাত ধরে কুমিল্লা ট্যুরিজম এগিয়ে যাবে।

সকলের প্রতি Cumilla Tourism Community - CTC এর পক্ষ থেকে বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।





📢 বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে কুমিল্লা ট্যুরিজম কমিউনিটি (CTC) আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে।📅 তারিখ: ২৭ সেপ্ট...
26/09/2025

📢 বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে কুমিল্লা ট্যুরিজম কমিউনিটি (CTC) আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে।

📅 তারিখ: ২৭ সেপ্টেম্বর, শনিবার
🕗 সময়: সকাল ৮ ঘটিকা
📍 স্থান: কুমিল্লা ঈদ গাঁ মাঠ
👕 উপস্থিত সকলের জন্য বিশেষ টিশার্ট (CTC কর্তৃক সরবরাহকৃত)

✨ সম্মানিত জেলা প্রশাসক মহোদয় উপস্থিত থাকবেন।
☑️ কুমিল্লার সকল ট্রাভেল গ্রুপ ও ভ্রমণপ্রেমীদের অংশগ্রহণ কাম্য।

কুমিল্লার পর্যটনের নতুন দিগন্তকুমিল্লা শুধুমাত্র ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্যই নয়, প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্...
10/09/2025

কুমিল্লার পর্যটনের নতুন দিগন্ত

কুমিল্লা শুধুমাত্র ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্যই নয়, প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বৈচিত্র্যময় পর্যটন সম্ভাবনার জন্যও সমৃদ্ধ একটি জেলা। এই সম্ভাবনাকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে Cumilla Tourism Community - CTC যাত্রা শুরু করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই উদ্যোগ কুমিল্লার পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

এই যাত্রায় আপনাদের দোয়া, সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 💙
আমরা চাই, কুমিল্লার প্রতিটি ভ্রমণপিপাসু, ভ্রমণপ্রিয় মানুষ, ভ্রমণপ্রেমী তরুণ প্রজন্ম এবং পর্যটন উদ্যোক্তা একসাথে কাজ করে একটি সমৃদ্ধ ও টেকসই পর্যটন শিল্প গড়ে তুলুক। 🌍✨

কমিউনিটিকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে কুমিল্লার ৭টি স্বনামধন্য ট্রাভেল গ্রুপের সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেক গ্রুপকে নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব অর্পণ করা হবে এবং প্রতি ৬ মাস অন্তর দায়িত্ব পুনর্বিন্যাসের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে। এভাবে প্রতিটি গ্রুপকে সমানভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে, যা কমিউনিটির কার্যক্রমে স্বচ্ছতা, ধারাবাহিকতা ও সমন্বয় নিশ্চিত করবে। গ্রুপগুলো হলো:

⃣ Travel Group of Cumilla (ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লা)
⃣ Cumilla Travel Group (কুমিল্লা ট্রাভেল গ্রুপ)
⃣ Travellers of Cumilla (ট্রাভেলার্স অফ কুমিল্লা)
⃣ Travel Mania Cumilla (ট্রাভেল ম্যানিয়া কুমিল্লা)
⃣ Travel Group of Moynamoti (ট্রাভেল গ্রুপ অফ ময়নামতি)
⃣ Travel Bari Cumilla (ট্রাভেল বাড়ি কুমিল্লা)
⃣ Take a Trip Cumilla (টেক এ ট্রিপ কুমিল্লা)

এই ঐক্যবদ্ধ কমিটি কুমিল্লার পর্যটন উন্নয়নের জন্য দিকনির্দেশনা প্রদান করবে, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুমিল্লাকে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করবে।

আমরা বিশ্বাস করি—ঐক্য, সহযোগিতা ও দায়িত্বশীল পদক্ষেপই কুমিল্লার পর্যটনের ভবিষ্যৎকে আলোকিত করবে। ✨

Address

Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cumilla Tourism Community - CTC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share