Medical Dawah Society of CuMC

Medical Dawah Society of CuMC "নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ—সবই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।"
(সূরা আল-আন'আম:১৬২)

রমাদানের শেষ দশকের গভীর কোনো এক রাতে নেমে আসে সেই মহিমান্বিত মুহূর্ত—❝লাইলাতুল কদর❞যে রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ।রাসূ...
11/03/2026

রমাদানের শেষ দশকের গভীর কোনো এক রাতে নেমে আসে সেই মহিমান্বিত মুহূর্ত—
❝লাইলাতুল কদর❞
যে রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ।

রাসূল ﷺ বলেছেন—
❝যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদতে দাঁড়ায়, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।❞

এই রাত শুধু একটি রাত নয়—
এটা ক্ষমার দরজা,
রহমতের বৃষ্টি,
আর আল্লাহর কাছে ফিরে যাওয়ার এক অপূর্ব সুযোগ।

কুরআন তিলাওয়াত,
দোয়া, ইস্তিগফার ও সালাতে মশগুলে হয়ে এই বরকতময় রাতের তালাশে নেমে পড়ুন!

📿 সম্ভাব্য শবে কদরের রাতসমূহ
• ২১ তম রাত — ১০ মার্চ (মঙ্গলবার)
• ২৩ তম রাত — ১২ মার্চ (বৃহস্পতিবার)
• ২৫ তম রাত — ১৪ মার্চ (শনিবার)
• ২৭ তম রাত — ১৬ মার্চ (সোমবার)
• ২৯ তম রাত — ১৮ মার্চ (বুধবার)

আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের বরকত লাভ করার তাওফিক দান করুন...

আলহামদুলিল্লাহ...গতবারের ধারাবাহিকতায় কুমিল্লা মেডিকেল কলেজ সেন্ট্রাল মসজিদে খতম তারাবী পড়ানোয় অংশ নেন ৩২ তম ব্যাচের হাফ...
09/03/2026

আলহামদুলিল্লাহ...
গতবারের ধারাবাহিকতায় কুমিল্লা মেডিকেল কলেজ সেন্ট্রাল মসজিদে খতম তারাবী পড়ানোয় অংশ নেন ৩২ তম ব্যাচের হাফেজ হাফিজুর রহমান এবং ৩৩ তম ব্যাচের হাফেজ মুশফিকুর রহমান।

সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতীব সাহেব,মুয়াজ্জিন সাহেব এবং হাফেজ ভাইদের হাতে ঈদ উপহার তুলে দেন কুমিল্লা মেডিকেল কলেজ দাওয়াহ্ সোসাইটির সম্মানিত প্রধান উপদেষ্টা হাফেজ আনোয়ার ভাই ও বিশেষ উপদেষ্টা আবু সাঈদ ভাই এবং হাফেজ শাহাদাত ভাই।

یٰۤاَیُّہَا النَّبِیُّ حَرِّضِ الۡمُؤۡمِنِیۡنَ عَلَی الۡقِتَالِ ؕ اِنۡ یَّکُنۡ مِّنۡکُمۡ عِشۡرُوۡنَ صٰبِرُوۡنَ یَغۡلِبُو...
07/03/2026

یٰۤاَیُّہَا النَّبِیُّ حَرِّضِ الۡمُؤۡمِنِیۡنَ عَلَی الۡقِتَالِ ؕ اِنۡ یَّکُنۡ مِّنۡکُمۡ عِشۡرُوۡنَ صٰبِرُوۡنَ یَغۡلِبُوۡا مِائَتَیۡنِ ۚ وَاِنۡ یَّکُنۡ مِّنۡکُمۡ مِّائَۃٌ یَّغۡلِبُوۡۤا اَلۡفًا مِّنَ الَّذِیۡنَ کَفَرُوۡا بِاَنَّہُمۡ قَوۡمٌ لَّا یَفۡقَہُوۡنَ

"হে নবী! মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে যদি বিশজন ধৈর্যশীল লোক থাকে, তবে তারা দু’শ জনের উপর জয়ী হবে। তোমাদের যদি একশ’ জন থাকে, তবে তারা এক হাজার কাফেরের উপর জয়ী হবে। কেননা তারা(কাফেররা) এমন এক সম্প্রদায়, যারা বুঝ-সমঝ রাখে না।"

–সূরা আল আনফাল(আয়াত ৬৫)

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কুরআনে দেয়া সত্য প্রতিশ্রুতির অনবদ্য উদাহরণ বদরের যুদ্ধ।

আজ ১৭ ই রমজান,ঐতিহাসিক বদর দিবস!
আল্লাহ তা'য়ালা মুসলিম উম্মাহকে বদরের চেতনায় উদ্ভাসিত হয়ে যাবতীয় লাঞ্ছনার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আল্লাহর শাসন প্রতিষ্ঠার তৌফিক দান করুক...

20/02/2026

❝রমজানের ফজীলত❞

🎙️আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহি.

❝কুরআনের মাসতাকওয়ার মাসবারাকাতের মাসনাজাতের মাস রমজানকে স্বাগতম!❞আহলান সাহলান,শাহরু রমাদান!
18/02/2026

❝কুরআনের মাস
তাকওয়ার মাস
বারাকাতের মাস
নাজাতের মাস রমজানকে স্বাগতম!❞

আহলান সাহলান,
শাহরু রমাদান!

চাঁদের আলোয় জাগে ঈমানের প্রাণ—খোশ আমদেদ!এলো মাহে রমাদান!সিয়ামের ডাকে কাঁপে অন্তর-আসমান,তিলাওয়াতে ভরে উঠুক ঘর আর জান্নাতে...
18/02/2026

চাঁদের আলোয় জাগে ঈমানের প্রাণ—
খোশ আমদেদ!
এলো মাহে রমাদান!
সিয়ামের ডাকে কাঁপে অন্তর-আসমান,
তিলাওয়াতে ভরে উঠুক ঘর আর জান্নাতের সন্ধান।
রহমত,
মাগফিরাত আর নাজাতের আহ্বান—
এসো গড়ি তাকওয়ার জীবন।
এই পবিত্র রমাদানে,
আল্লাহ আমাদের আমল কবুল করুন,
অন্তর পবিত্র করুন,
এ মাসকে বানিয়ে দিন নাজাতের সোপান!

11/02/2026

জুলুম তো জুলুমই —
বাড়তে বাড়তে একদিন মুছে যায়।
রক্ত তো রক্তই —
ঝরলে একদিন জমাট বাঁধবেই।

মরুর ধুলার ওপর জমুক,
অথবা খুনির হাতের তালুতে জমুক,
ন্যায়ের কপালে হোক কিংবা শৃঙ্খলের পায়ের নিচে,
অত্যাচারের তরবারির ধারেই হোক,
বা জবাই হওয়া লাশের ওপর —
রক্ত তো রক্তই,
ঝরলে একদিন জমাট বাঁধবেই।

আগামীর দিন হলো এই জুলুম কে মুছে ফেলার দিন
আগামীর দিন হোক ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার দিন
গোলামীর জিঞ্জির কে ভেঙে ফেলে নতুন দেশ গড়ার হাতছানি ডাকছে আমাদের

ন্যায়, ইনসাফ ও নতুন বাংলাদেশ বিনির্মান গড়ার প্রত্যয়ে উঠুক আগামীকালের সূর্য।

হাইয়া আলাস সালাহ্
হাইয়া আলাল ফালাহ্!

লেখা : ডা.মুজাহিদুল ইসলাম
(২৬তম ব্যাচ,কুমেক)

শবে বরাত আছে কি নেই, এ ব‍্যাপারে বিভিন্ন মত থাকলেও এ রাত সম্পর্কে একটি হাদিসের গ্রহনযোগ‍্যতার ব‍্যপারে প্রায় সব আলিমই এক...
03/02/2026

শবে বরাত আছে কি নেই, এ ব‍্যাপারে বিভিন্ন মত থাকলেও এ রাত সম্পর্কে একটি হাদিসের গ্রহনযোগ‍্যতার ব‍্যপারে প্রায় সব আলিমই একমত। যে হাদিসের মর্মার্থ মোটামুটি এরকম যে, এ রাতে আল্লাহর সাথে শিরককারী ব‍্যক্তি এবং হিংসুক ছাড়া সবাইকেই মাফ করে দেয়া হয়।

আপনি কি কখনো চিন্তা করেছেন, এত এত গুনাহ থাকতে হিংসার গুনাহটা কেন উল্লেখ করা হলো? এটা এত বড় গুনাহ কীভাবে হলো যে, অন‍্য সব পাপীকে ক্ষমা করা হবে, শুধু হিংসুক ছাড়া।

আসলে হিংসা মুলত এমন এক আগুন যার কারনে শুধু একজন/দুইজন নয়, বরং পরিবারের পর পরিবার ধ্বংস হয়ে যায়।

কেউ যদি ভাল জব করে, যদি সে একটি সুখি পরিবার বিলং করে, কারো যদি কিছু টাকা পয়সা হয়, হিংসুকের অভাব থাকে না তার। এই হিংসার জ্বলনে কিছু মানুষ এতটাই নীচে নেমে যায় যে, কোন ভাবেই যদি ক্ষতি করা সম্ভব না হয়, শেষ পর্যন্ত ব্ল‍্যাক ম‍্যাজিকের আশ্রয় নেয়। এরকম বহু মানুষ ও পরিবারকে নিজ চোখে দেখেছি, কোন কিছুর অভাব ছিল না একসময় তাদের, কিন্ত কারো দ্বারা এই ব্ল‍্যাক ম‍্যাজিকের শিকার হয়ে দোযখসম কষ্ট ভোগ করছে তারা আজ।

কারো সুখ সহ‍্য হবে না। কারো ভাল থাকাকে মানতে পারবে না। এমন কি কেউ যদি কোনদিন একটি ভাল পোষাকও পড়ে, এই রোগের রোগীরা সেটাও মানতে পারে না।

এই কারণেই হিংসা শুধু একটি ব্যক্তিগত গুনাহ নয়, এটি একটি সামাজিক ব্যাধি। হিংসুক নিজে জ্বলে, আবার তার আগুনে অন্যদেরও পোড়ায়। নিজের অন্তরকে সে এতটাই অন্ধ করে ফেলে যে, আল্লাহ যে নে‘আমত কাউকে দিয়েছেন, সেটাকেই সে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করে। অথচ সে ভুলে যায়—রিযিক, সম্মান, সুখ–সবই আল্লাহর ফয়সালা; এতে কারো ভাগ কমে গিয়ে আরেকজন বেশি পায় না।

হিংসা ঈমানকে নিঃশব্দে খেয়ে ফেলে। আমল বাহ্যিকভাবে ঠিক থাকলেও অন্তরের এই পচন মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। তাই শবে বরাতের মতো ক্ষমার রাতে, যেখানে পাহাড়সম গুনাহও মাফ হতে পারে, সেখানে হিংসুকের নাম আলাদা করে উল্লেখ করা হয়েছে—যাতে আমরা বুঝতে পারি, এই গুনাহ কতটা ভয়ংকর।

আল্লাহ তাআলা আমাদের উত্তম তাওফিক দিন। আমরা যেন কাউকে ভালো থাকতে দেখলে আলহামদুলিল্লাহ বলতে পারি, কারো উন্নতিতে কষ্ট না পেয়ে দোয়া করতে শিখি। আমরা যেন ভুলে না যাই—অন্যের নে‘আমতে চোখ দিলে নিজের নে‘আমতও বরকতহীন হয়ে যায়।

–মুহতারাম শায়খ Rizwanul Kabir হাফি.

18/01/2026
12/01/2026

❝চোখের গুনাহ'র অন্যতম খারাপ প্রভাব হল, এর কারণে রিযিক ও সময়ের বরকত শেষ হয়ে যায়।
ছোট ছোট কাজে বড় বড় সমস্যা ছুটে আসে।
জীবনে অনেক কষ্ট ও চেষ্টার পরও সফলতার মুখ দেখা হয় না।আপাতদৃষ্টিতে কাজ সম্পন্ন মনে হলেও যথাসময়ে কাজ অসম্পন্ন দেখা যায়।
অহেতুক চিন্তা ও পেরেশানির কারণ হয়ে দাঁড়ায়।

মানুষ মনে করে,কেউ কিছু একটা করেছে।
অথচ সে নিজের অন্তরের গুনাহের কারণে বিপদের মধ্যে পড়ে থাকে। নিজেই স্বীকার করে যে, একটা সময় ছিল যখন সে মাটিতে হাত রাখলেও সোনা হয়ে যেত। আর এখন সোনায় হাত রাখলেও মাটিতে পরিণত হয়। এসবই চোখের গুনাহের কারণে হয়।❞

–শাইখ যুলফিকার আহমেদ নকশাবন্দী রাহি.

[কালেক্টেড]

07/01/2026

Medical Dawah Seminar 2026

📢 Official Announcement |

🕌 Medical Dawah Society of Bangladesh দ্বিতীয় বারের
আয়োজন করতে যাচ্ছে
🌿 Medical Dawah Seminar 2026

📅
Date: Friday, 16 January 2026
🕘 Time: 09:00 AM
📍 Venue:
Institution of Diploma Engineers, Bangladesh
(Muktijoddha Hall), Kakrail, Dhaka

🎯Who should attend!
● Doctors (Male & Female)
● Medical & Dental Students(Male & Female)
● Guardian

🎙️ Speakers:
🔹 Dr. Abul Kalam Azad Bashar
Islamic Scholar & Researcher
🟢 Dawah & Seerah- Session

🔹 Dr. Zubair Muhammad Ehsanul Haque
Chairman, Department of Arabic, University of Dhaka
🟢 Gaza in Pain: Humanitarian Responsibility & the Silence of the World

🎖️ Chief Guest:
Prof. Dr. Choudhury Mahmood Hasan
Former Dean, Faculty of Pharmacy, University of Dhaka

📖 Special Attraction:
✨ Seerah Book Unveiling
“সিরাতুর রাসূল” নবিজীর লাইফস্টাইলের তালাশ
— চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের কলমে রচিত একটি ব্যতিক্রমধর্মী সীরাহ গ্রন্থ

🎁 Dawah Gift Pack for participants

✴️ Prize Giving Ceremony of National Medical Seerah Festival 2025 & 1st Year Seerah Study & Competition 2025

Registration fee:
Doctors : Free
Medical & Dental Students:Free
Guardian : Free

Reg Link : https://medicaldawah.org/register/

Registration Deadline : 12/1/2026

Limited Seat Only

রেজিস্ট্রেশনের মাধ্যমে সিলেক্টেড পার্টিসিপ্যান্টদের কনফার্মেশন মেসেজ পাঠিয়ে দেয়া হবে ইনশা আল্লাহ।

For Any kind of help regarding Dawah Seminar :

Hotline number : 01339302821
Email: [email protected]
Telegram ID:

📣 সবাইকে আমন্ত্রণ—পরিবার, সহকর্মী ও বন্ধুদের সাথে নিয়ে উপস্থিত থাকুন।

📲 Organized by
Medical Dawah Society of Bangladesh

Address

Cumilla Medical College
Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medical Dawah Society of CuMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share