Nagarpar Askarbari Youth Development Organisation

Nagarpar Askarbari Youth Development Organisation ক্রীড়া , সেবা ও উন্নয়নমূলক সংস্থা,

সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।ঈদ মোবারক🌙
20/03/2026

সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক🌙

ক্লিন সোসাইটি গড়ার লক্ষ্যে ​আজ Nagarpar Askarbari Youth Development Organisation-এর উদ্যোগে আসকরবাড়ী কবরস্থান পরিষ্কারকর...
20/03/2026

ক্লিন সোসাইটি গড়ার লক্ষ্যে ​আজ Nagarpar Askarbari Youth Development Organisation-এর উদ্যোগে আসকরবাড়ী কবরস্থান পরিষ্কারকরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। সংগঠনের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম ও নিরলস সহযোগিতায় কবরস্থানের সকল আগাছা এবং জঙ্গল পরিষ্কার করা সম্ভব হয়েছে।
​নিজেদের এলাকাকে পরিচ্ছন্ন রাখা এবং সামাজিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই পথচলা। পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গঠনে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ​সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা আজকের এই মহৎ কাজে আমাদের সাথে ছিলেন। 🤝✨

আজকের কর্মসূচির কিছু স্থিরচিত্র⏬

রমাদান মোবারক! 🌙পবিত্র এই মাসের আলোতে আমাদের জীবনগুলো ভরে উঠুক পুণ্য আর শান্তিতে।
18/02/2026

রমাদান মোবারক! 🌙
পবিত্র এই মাসের আলোতে আমাদের জীবনগুলো ভরে উঠুক পুণ্য আর শান্তিতে।

নগরপাড় আসকরবাড়ী নিবাসী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
07/01/2026

নগরপাড় আসকরবাড়ী নিবাসী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

Nagarpar Askarbari Youth Development Organisation কর্তৃক আয়োজিত, আসকরবাড়ী কবরবাসীদের স্মরনে ১৭ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার ম...
28/12/2025

Nagarpar Askarbari Youth Development Organisation কর্তৃক আয়োজিত, আসকরবাড়ী কবরবাসীদের স্মরনে ১৭ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সকলে আমন্ত্রিত।
তারিখ: ০৯ জানুয়ারী ২০২৬ ইং।
স্থান: নগরপাড় আসকরবাড়ী, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।

বিজয় দিবস, ১৬ ডিসেম্বর ২০২৫: সার্বভৌমত্বের ৫৫ বছরে বাংলাদেশ। আজ, আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জন্মদানকারী সেই স্মরণীয় ...
16/12/2025

বিজয় দিবস, ১৬ ডিসেম্বর ২০২৫: সার্বভৌমত্বের ৫৫ বছরে বাংলাদেশ। আজ, আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জন্মদানকারী সেই স্মরণীয় বিজয়কে স্মরণ করছি। আমরা সেই নির্ভীক মুক্তিযোদ্ধাদের স্মরণ করি যাদের অতুলনীয়, অসাধারণ সাহস এবং ত্যাগ আমাদের আমাদের প্রিয় সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছে। আমাদের বীরদের নিঃস্বার্থতা আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি এবং অনুপ্রেরণার চিরন্তন উৎস। আমরা কেবল ১৯৭১ সালের শহীদদেরই নয়, বরং সেই সাহসী পুত্র-কন্যাদেরও সম্মান জানাই যারা তাদের জীবন দিয়ে এই কষ্টার্জিত স্বাধীনতা রক্ষা করে চলেছেন। এই স্বাধীনতার মূল্য ছিল অপরিসীম, এবং তাদের আত্মত্যাগ কখনও ভোলা যাবে না।

১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত, এই পবিত্র মাটির জন্য জীবন উৎসর্গকারী সকল সাহসী শহীদের চির শান্তির জন্য আমরা আমাদের গভীর শ্রদ্ধা ও প্রার্থনা জানাই।

সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা! বাংলাদেশ দীর্ঘজীবী হোক! 🇧🇩💚❤️

নগরপাড় আসকরবাড়ীর এক মহান কীর্তিমান, মহান শিক্ষাবিদ, সর্বজন শ্রদ্ধেয় সমাজসেবক হাজী আব্দুর রশিদ মাষ্টার (০৬/১০/২০২৫ ইং) আজ...
06/10/2025

নগরপাড় আসকরবাড়ীর এক মহান কীর্তিমান, মহান শিক্ষাবিদ, সর্বজন শ্রদ্ধেয় সমাজসেবক হাজী আব্দুর রশিদ মাষ্টার (০৬/১০/২০২৫ ইং) আজ সকাল ৭:০১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তাঁর মৃত্যুতে আমরা একজন মহান শিক্ষাবিদ, সমাজসেবক ও অভিভাবককে হারালাম। হাজী আব্দুর রশিদ মাষ্টার তাঁর কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও আদর্শের ছাপ রেখে গেছেন। তাঁর বিনয়ী স্বভাব, অমায়িক ব্যবহার এবং সমাজ গঠনে তাঁর অসামান্য অবদান এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বহু ছাত্র-ছাত্রীর জীবনে তিনি আলোর দিশারী ছিলেন, এবং তাঁর স্নেহ ও দিকনির্দেশনা অসংখ্য মানুষকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করেছে।
আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে আমরা তাদের দুঃখের সমান অংশীদার। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।

20/06/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

মহান বিজয় দিবস ২০২৪১৬ ডিসেম্বর আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল দিন।নগরপাড় আসকরবাড়ী যুব উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে মহান মুক্তিয...
15/12/2024

মহান বিজয় দিবস ২০২৪

১৬ ডিসেম্বর আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল দিন।

নগরপাড় আসকরবাড়ী যুব উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। এই বিজয়ের দিনে আমাদের অঙ্গীকার হোক, জাতির স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করা।

স্বাধীনতার গৌরব আমাদের চিরকালীন অনুপ্রেরণা।

আজ আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস।বিশ্বব্যাপী আমরা ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি প্রকাশ করছি। মানবাধিকার, ...
29/11/2024

আজ আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস।
বিশ্বব্যাপী আমরা ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি প্রকাশ করছি। মানবাধিকার, স্বাধীনতা, এবং শান্তি প্রতিটি জাতির মৌলিক অধিকার। ফিলিস্তিনিদের ওপর চলমান দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর আরও দৃঢ় হোক।

আমরা বিশ্বাস করি, সকল মানুষ শান্তিতে বসবাসের অধিকার রাখে। আসুন, মানবতার পক্ষে এবং ন্যায়ের পক্ষে একসাথে দাঁড়াই।

Address

Askarbari Rd
Comilla
3526

Alerts

Be the first to know and let us send you an email when Nagarpar Askarbari Youth Development Organisation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nagarpar Askarbari Youth Development Organisation:

Share