20/01/2025
পিতা মাতার হক ১৪ টি
সন্তানের ওপর পিতা–মাতার প্রতি ১৪টি হক বা দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এর মধ্যে সাতটি তাঁদের জীবদ্দশায় আর সাতটি তাঁদের ইন্তেকালের পর।
জীবিত অবস্থায় ৭টি করণীয় কর্তব্য হলো
১) সম্মান ও শ্রদ্ধা করা,
২) ভালোবাসা,
৩) মান্য করা,
৪) সেবাযত্ন করা,
৫) সুখ–শান্তির চিন্তা ও ব্যবস্থা করা,
৬) প্রয়োজন পূরণ করা ও
৭) দূরে থাকলে দেখা–সাক্ষাৎ করা।
ইন্তেকালের পর ৭টি করণীয় হলো
১. তাঁদের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়া করা,
২. ইবাদতের মাধ্যমে সওয়াব রেসানি করা,
৩. তাঁদের বন্ধুবান্ধব ও নিকট স্বজনদের সম্মান করা,
৪. তাঁদের বন্ধুবান্ধব ও নিকট স্বজনদের সাহায্য–সহযোগিতা করা,
৫. তাঁদের ঋণ থাকলে পরিশোধ করা ও তাঁদের কাছে কারও গচ্ছিত আমানত থাকলে তা প্রত্যর্পণ করা,
৬. বৈধ অসিয়ত পূর্ণ করা ও
৭. কবর জিয়ারত করা।
আমিন🤲