ছাত্রশিবির চৌদ্দগ্রাম সরকারি কলেজ

  • Home
  • Bangladesh
  • Comilla
  • ছাত্রশিবির চৌদ্দগ্রাম সরকারি কলেজ

ছাত্রশিবির চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রশিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য

আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন।

06/08/2026

জুলাই শহীদ স্মৃতি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কুইজ প্রতিযোগিতা বিজয়ীরা হলেন ক্রমানুসারে:

১ম: Mahidul Islam Limon
২য়: Chowdhury Nehan
৩য়: Urme Bhuiyan
৪র্থ: Md Imtiaz
৫ম: Cadet AL Imran

সবাইকে মহান আল্লাহ তায়ালা উওম প্রতিদান দান করুক।

৩৬ই জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অত্র কলেজের অধ্যক্ষ, সিনিয়র শিক্ষকবৃন্দ এবং অন্যান্য সম্মানিত অতি...
06/08/2026

৩৬ই জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অত্র কলেজের অধ্যক্ষ, সিনিয়র শিক্ষকবৃন্দ এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চৌদ্দগ্রাম সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ কবিতা আবৃত্তি ও বক্তব্য উপস্থাপন করেন। পরিশেষে, জুলাই স্মৃতি কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।





04/08/2026

📢 বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

জুলাই স্মৃতি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুইজ পরীক্ষার ফলাফল আগামীকাল, বুধবার সকাল ১০:০০ ঘটিকায় প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।

অতএব, সকল অংশগ্রহণকারীকে আগামীকাল নির্ধারিত সময়ে কলেজের ১০১ নং কক্ষে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

সবার উপস্থিতি একান্তভাবে কাম্য।
জাযাকুমুল্লাহু খাইরান।

04/08/2026

ঢাকার উত্তাল দিন ৪ আগস্ট।

রাজপথে মিছিল নিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ


03/08/2026

০৩/০৮/২০২৬ তারিখের কুইজ

প্রশ্ন:০১
একটি গাণিতিক সেট S = {৩২,৩৩,৩৪,৩৫,৩৬}-এর সর্বোচ্চ মানটি () ক্যালেন্ডারের কোন বাস্তব তারিখকে নির্দেশ করে এবং সেদিন প্রধান রাজনৈতিক ঘটনা কী ছিল?
বিদ্র: এটি সমাধান করুন।

প্রশ্ন:০২
৩৬ই জুলাই ও আগামীর বাংলাদেশ সম্পর্কে ৩৫ শব্দে কিছু লিখুন।

02/08/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় শিক্ষার্থী ভাই-বোনেরা,
দীর্ঘদিন ধরে আপনাদের আন্তরিক অংশগ্রহণে আমাদের কুইজ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আগামীকাল সর্বশেষ কুইজ প্রশ্ন প্রকাশের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি হবে, ইনশাআল্লাহ।

আগামী ৪ আগস্ট, দুপুর ৩:০০টায় কুইজের বিজয়ীদের নাম এবং পুরস্কার সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে, ইনশাআল্লাহ।

📌 বিশেষ দ্রষ্টব্য:
আজ নির্ধারিত সময়ে কুইজ প্রশ্ন প্রকাশ করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।
সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা। 🌸

সীরাতের আলোকিত পথ ধরি,সুন্নাহর সৌরভে জীবন গড়ি।জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা’২৬“রোড টু সিরাহ”প্রিয় শিক্ষার্থী,রাসূলুল্লাহ ﷺ...
02/08/2026

সীরাতের আলোকিত পথ ধরি,
সুন্নাহর সৌরভে জীবন গড়ি।

জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা’২৬
“রোড টু সিরাহ”

প্রিয় শিক্ষার্থী,

রাসূলুল্লাহ ﷺ-এর জীবনাদর্শ অধ্যয়ন, সুন্নাহভিত্তিক জীবন গঠন এবং তরুণসমাজের মাঝে সীরাতচর্চা বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে শুরু হতে যাচ্ছে জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা’২৬ “রোড টু সিরাহ”।

🗓 সময়সূচি

🔹 নিবন্ধন: ১ আগস্ট – ২০ আগস্ট ২০২৬
🔹 অনলাইন এমসিকিউ পরীক্ষা: ৪ সেপ্টেম্বর ২০২৬
🔹 চূড়ান্ত পরীক্ষা ও পুরস্কার বিতরণ: ১১ সেপ্টেম্বর ২০২৬

❖ প্রতিযোগিতার গ্রুপ ও নির্ধারিত সিলেবাস

➤ গ্রুপ-ক: অষ্টম–দশম শ্রেণি
 ▪️ নির্ধারিত গ্রন্থ: রাসূল (সা.)-এর বিপ্লবী জীবন

➤ গ্রুপ-খ: উচ্চ মাধ্যমিক, পলিটেকনিক/সমমান
 ▪️ নির্ধারিত গ্রন্থ: সীরাতে ইবনে হিশাম

➤ গ্রুপ-গ: অনার্স ও মাস্টার্স/সমমান
 ▪️ নির্ধারিত গ্রন্থ: মানবতার বন্ধু মুহাম্মাদ রাসূলুল্লাহ (সা.)

❖ প্রতিযোগিতার নিয়মাবলি

✓ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।

✓ রেজিস্ট্রেশন ফি: মাত্র ৫০ টাকা।

✓ প্রতিযোগিতা দুটি ধাপে অনুষ্ঠিত হবে—
 ▪️ প্রথম ধাপ: অনলাইন এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 ▪️ দ্বিতীয় ধাপ: অনলাইনে উত্তীর্ণ বিভাগীয় পর্যায়ে প্রতি গ্রুপ থেকে ২০ জন করে নিয়ে ঢাকায় সরাসরি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

✓ প্রতিটি পরীক্ষার সময় ৬০ মিনিট, প্রশ্ন ১০০টি এবং পূর্ণমান ১০০।

✓ প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

⇲⇲রেজিস্ট্রেশন লিংক কমেন্টে। ⇱⇱

🏆পুরস্কারসমূহ

◑ ১ম (গ্রুপ-ক): নগদ ৬০,০০০ টাকা শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।

◑ ১ম (গ্রুপ-খ ও গ): ওমরাহ করানো হবে, ক্রেস্ট ও সনদ।

◑ ২য় (সকল গ্রুপ): ল্যাপটপ, ৮,০০০ টাকা শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।

◑ ৩য় (সকল গ্রুপ): ২৫,০০০ টাকা শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।

◑ ৪র্থ–১০ম (সকল গ্রুপ): প্রত্যেকে ১৫,০০০ টাকা শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।

◑ ১১তম–২৫তম (সকল গ্রুপ): প্রত্যেকে ১০,০০০ টাকা শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।

◑ বিভাগীয় পর্যায়: বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রথম ৫ জনকে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।

বিদ্র: রেজিষ্ট্রেশন লিংক কমেন্টে

01/08/2026

আজকের কুইজ ০১/০৮/২০২৬

১. ১লা আগষ্ট ২০২৪ তারিখে কোন আইনের অধীনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও তাদের অঙ্গসংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়?

ক) বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪
খ) সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯
গ) দণ্ডবিধি, ১৮৬০
ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন

২. নিচের কোন সংগঠনটি ১ আগস্ট ২০২৪-এর সরকারি নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ছিল?

ক) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
খ) বাংলাদেশ আওয়ামী যুবলীগ
গ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
ঘ) বাংলাদেশ গণঅধিকার পরিষদ

৩. ১ আগস্ট ২০২৪-এর নিষেধাজ্ঞা ঘোষণার পর আন্দোলনকারীদের প্রধান প্রতিক্রিয়া কী ছিল?

ক) আন্দোলন স্থগিত করা
খ) সব দাবি প্রত্যাহার করা
গ) আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া
ঘ) নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া

01/08/2026

ওদের আচার-আচরণ কথা বার্তায় দেখলেই বুঝা যায় ওরা শিবির। ওদের পাকিস্তানি মনোভাব।

- আরশাদ হোসেন আকাশ
বাড়ি : লতব্দী, সিরাজিদিখান, মুণ্সীগঞ্জ। ওসি অপারেশন, শাহবাগ থানা।

সকল বাহিনী দিয়ে ছাত্রশিবিরকে দমাতে চেয়েছিলো খুনি হাসিনা।


01/08/2026

৩১/০৭/২০২৬ তারিখের কুইজ

❓প্রশ্ন:
৩১ জুলাই ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোন প্রেক্ষাপটে নতুন কর্মসূচি ঘোষণা করে? ঐ দিন আন্দোলনকারীরা কী কী প্রধান দাবি পুনর্ব্যক্ত করেন এবং চলমান গ্রেপ্তার অভিযান ও দমন-পীড়নের মুখে আন্দোলনের সাংগঠনিক কৌশলে কী ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেন?
বিদ্র: সোর্স উল্লেখ করুন

Address

Chouddagram Government College
Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির চৌদ্দগ্রাম সরকারি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share