জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্র

জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্র জীবননগর বন্ধু-রক্তদান কেন্দ্রের কার্যক্রম শুধুমাএ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা বাসীর জন্য প্রযোজ্য।

 #চিনতে পারছেন? হ্যা সেই অজ্ঞাত ব্যক্তি দুই পায়ে পো"কা ধরে র★ক্ত শূন্য হয়ে অজ্ঞান অবস্থায় জীবননগর গোয়াল পাড়াতে মৃ★ত্য...
19/12/2025

#চিনতে পারছেন? হ্যা সেই অজ্ঞাত ব্যক্তি দুই পায়ে পো"কা ধরে র★ক্ত শূন্য হয়ে অজ্ঞান অবস্থায় জীবননগর গোয়াল পাড়াতে মৃ★ত্যু★র প্রহর গুনছিলো।পায়ে এতটা পো"কা
হয়ে দু/র্গ/ন্ধ হয়ে গেছিলো তার আশপাশ দিয়েও কেউ যাচ্ছিলো না,আপনি যদি বী"ভ"ৎস ছবিটাও দেখেন ঠিক থাকতে পারবেন না গ্যারান্টি দিচ্ছি আমি। মানবিক লুৎফর সরকার (জীবননগর ইসলামী আন্দোলন থানা শাখার সেক্রেটারি খবর পেয়ে ঈমানী দায়িত্ব থেকে তাকে উদ্ধার করে,জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই,পূর্বের গল্প এখানে হবে না,করে দিলো রেফার,এমন রোগীকে যানবাহনে
নিতে চাই না,বহু কষ্টে অ্যাম্বুলেন্স জোগাড় করে ১৭ই ডিসেম্বর নেওয়া হলো চুয়াডাঙ্গা সদর হাসপাতালে,কর্তৃপক্ষ নাক শিটকিয়ে করে দিলো ভর্তি রাত ৮ টায়,বেড দেওয়া হলো পুরাতন বিল্ডিং এর সার্জারি বিভাগের পুরুষ ওয়ার্ডে
ব্যান্ডেজ ড্রেসিং না করেই একটা ঘুমের ঔষধ দেওয়া হয়।এর ভিতর আমি শুরু নানা মহলে তদবির চালাতে থাকলাম চিকিৎসা শুরুর জন্য কথা চলতে থাকলো রাত ১২ টা পর্যন্ত বিভিন্ন জনের সাথে।এদিকে লুৎফর ভাই সহ আরেকজন
সঙ্গী খাওয়া ঘুম বাদ দিয়ে রোগীর সাথেই অবস্হান করলো পুরো রাত ১৮ তারিখ বেলা ১২ টা বাজার পরও ১৬ ঘন্টা পেরিয়ে গেলেও চিকিৎসা শুরু হলো না,বিভিন্ন মাধ্যম দিয়ে ফোন করে,ডাক্তার কে রোগীকে দেখতে এক প্রকার বাধ্য করা হলো, একজনর দেখে জানিয়ে দিলো,এখানে হবে না,রাজশাহীতে নেওয়া।লাগবে,ঢাকা পোস্টের সাংবাদিক আফজাল,দেশটিভির খাইরুজ্জামান সেতু,মাছরাঙ্গা টেলিভিশনের ফাইজার চৌধুরী, আরো অনেকে ডাক্তারের সাথে কথা বললো,এক পর্যায়ে আমি উত্তেজিত হয়েই বলি চিকিৎসা চুয়াডাঙ্গাতে হওয়া লাগবে,ম/র/লে এখানে মা/রা যাক।যত টাকা লাগুক প্রয়োজনে আমি দেবো,তাও এখানেই করা লাগবে।এর ভিতর খাইরুজ্জামান সেতু ভাই মানবিক স্বেচ্ছাসেবী টনিক ভাইয়ের নাম্বার দিলো।তিনাকে ফোন দিলে ৩০ মিনিটের ভিতর আসবে বলে আশ্বস্ত করলো,কিছু সময়ের ভিতর হাজির হলো,সব চাপের মুখে শুরু হলো চিকিৎসা,হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সরঞ্জাম প্রেসক্রিপশন ধরিয়ে দিল ড্রেসিং এর জন্য। মানবিক টনিক ভাই নিজে হাতে এবং ওয়ার্ড বয়, অজ্ঞাত ব্যক্তির পা"য়ে মেডিসিন মাএ বেরিয়ে আসলো একে একে পো"কা"র দল।তার পর পরিষ্কার করে ব্যান্ডেজ করা হলো,তার অসুস্থ পরেই মানুষটা একটু স্বস্তি পেলো,কয়েক ঘণ্টার মাথায় জ্ঞান ফিরে আসলো,টনিক ভাই নিজ হাতে খাইয়ে দিলো,উঠে বসলো রো"গী অন্যরকম এক প্রশান্তি অনুভূতি আলহামদুলিল্লাহ🤲এখনো সে চিকিৎসাধীন আছে হাসপাতালেই প্রতিদিনই টনিক ভাই হাসপাতালে গিয়ে খোজ নিচ্ছেন,এবং প্রতিদিন।জীবননগর থেকে চুয়াডাঙ্গায় গিয়ে লুৎফর সরকার ভাই,দেখে আসছে।দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে র★ক্ত শূন্য,
আজ গ্রুপিং করা হলো (O+)র★ক্ত এখনো ম্যানেজ হয়নি,
কে দিতে ইচ্ছুক হইলে জানাবেন দয়াকরে।

সহায়তা চেয়ে পোস্ট করছিলাম আপনাদের সাধ্যমতন
দিয়েছেন আমাকে এ পর্যন্ত বিকাশে ২৩৬১ টাকা নগদে
২১৯ টাকা,আরেকজন ভাই ১০০০ টাকা দিতে চাইছে।
খরচ এর থেকে অনেক বেশী হয়ে গেছে সেগুলো আমাদের
পক্ষ থেকে বহন করা হচ্ছে।ইনশাল্লাহ যতটাকা লাগুক
আল্লাহু ফয়সালা করে দিবে।

আরো অনেকেই চিকিৎসার জন্য সুপারিশ করেছিলো,নাম বলে শেষ হবে না।সবার প্রতি কৃতজ্ঞ যারা আমার অনুরোধে পোস্টটি শেয়ার করেছিলেন।

তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার অধিক লাগতে পারে।আপনারা অজ্ঞাত ব্যক্তিকে বাঁচাতে সাধ্যমত সহায়তা
করবেন আশাকরি।

#মোঃসামিউল ইসলাম অভি
প্রতিষ্ঠাতা সভাপতি জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্র।
সহায়তা পাঠাতে পারেন......
01748-546060 বিকাশ,নগদ,রকেট(পারসোনাল)ইনকামিং কল অফ।
#রোগীর সাথে অবস্থান করছেন ।লুৎফর সরকার (জীবননগর ইসলামী আন্দোলন থানা শাখার সেক্রেটারি
মোবাইল 01911088256

#সার্বিক তত্ত্বাবধানে আছে সাংবাদিক আফজাল হক
(চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ঢাকা পোস্ট) 01968-606060

অজ্ঞাত ব্যক্তির পরিচয় জেনে থাকলে আমাদের জানাবেন দয়াকরে,সাথে পোস্টটি শেয়ার করার অনুরোধ রইলো🙏

জীবননগরের অজ্ঞাত পরিচয়ের যুবক কে বাঁচাতে এগিয়ে আসুন সবাই,তার দু পা প'চে পো/কা ধরে গেছে,পা কে'টে ফেলা লাগবে।সন্ধ্যায় জীব...
17/12/2025

জীবননগরের অজ্ঞাত পরিচয়ের যুবক কে বাঁচাতে এগিয়ে আসুন সবাই,তার দু পা প'চে পো/কা ধরে গেছে,পা কে'টে ফেলা লাগবে।সন্ধ্যায় জীবননগর থেকে অ্যাম্বুলেন্সের যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে
সদর হাসপাতালের পুরাতন বিল্ডিং এর দ্বিতীয় তলায় সার্জারি পুরুষওয়ার্ডে চিকিৎসাধীন আছে। তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার অধিক লাগতে পারে,প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া হতে পারে।নাম বলতে
পারছে না,শুধু আল্লাহ, আল্লাহ বলে বিলাপ করছে,এটা হতে পারতো আমার আপনার ভাই,তাকে বাঁচাতে চুয়াডাঙ্গা জেলার সকল স্বেচ্ছাসেবীকে এগিয়ে আসার অনুরোধ রইলো।অজ্ঞাত পরিচয়ের মানুষটিকে বাঁচাতে আপনার সাধ্যমত সহায়তা করুন🙏

#মোঃসামিউল ইসলাম অভি
প্রতিষ্ঠাতা সভাপতি জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্র।
সহায়তা পাঠাতে পারেন......
01748-546060 বিকাশ,নগদ,রকেট(পারসোনাল)ইনকামিং কল অফ।
#রোগীর সাথে অবস্থান করছেন লুৎফর সরকার (জীবননগর ইসলামী আন্দোলন থানা শাখার সেক্রেটারি।
মোবাইল 01911088256

#সার্বিক তত্ত্বাবধানে আছে সাংবাদিক আফজাল হক
(চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ঢাকা পোস্ট) 01968-606060

তার পরিচয় জেনে থাকলে আমাদের জানাবেন দয়াকরে,সাথে পোস্টটি শেয়ার করার অনুরোধ রইলো🙏

উল্লেখ্য:-অজ্ঞাত ব্যক্তিটিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া বাজার থেকে ১৭ ই ডিসেম্বর সন্ধ্যায় উদ্ধার করে জীবননগর হাসপাতালে নেওয়া হলে,উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গাতে রেফার করে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কাছে অনুরোধ করব🙏তাকে দেখভালের জন্য এবং উন্নত চিকিৎসার জন্য আপনারা হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ তদারকির নির্দেশ দিবেন।

এবং তাকে নিয়ে কোথায় চিকিৎসা করলে ভালো হবে একটু পরামর্শ দিবেন সবাই🙏

সাপে কা❌টার পর প্রথম ১০০ মিনিট খুব গুরুত্বপূর্ণ। তাই সাপে কাটলে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্...
05/08/2025

সাপে কা❌টার পর প্রথম ১০০ মিনিট খুব গুরুত্বপূর্ণ। তাই সাপে কাটলে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা হাসপাতালে যেতে হবে।

সা★পে কা/ট/লে করণীয় কী? বর্জনীয় কী?

> সা★পে কা★টা রোগীকে আশ্বস্ত করা, আতঙ্কিত হতে না দেওয়া।

> সা★প চেনা গেলে ভালো। না চিনলে চিনতে বা ধরতে গিয়ে সময় নষ্ট না করা।

> রোগীর শরীরে চুড়ি, আংটি, ব্রেসলেট, তাবিজ ইত্যাদি থাকলে তা খুলে ফেলা।

> রোগীকে হাঁটাচলা করতে না দেওয়া। বিশেষত দংশি*ত অঙ্গ নাড়াচাড়া না করা হাঁটাচলার কারণে বি★ষ দ্রুত ছড়িয়ে পড়ে।

> যেকোনো দ্রুততম যান, যেমন- মোটরসাইকেল অথবা অ্যাম্বুলেন্সে করে উপজেলা বা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া। উপজেলা স্বাস্থ্য কমপেক্সে অ্যান্টিভেনম এখন সহজে পাওয়া যায় ।

> দংশি*ত অঙ্গ শক্ত করে বাঁধা যাবে না, এতে অঙ্গহানি হতে পারে।

> দংশি★ত স্থান কে★টে বা চু★ষে বি★ষ বের করার চেষ্টা করা, মালিশ করা, বরফ দেওয়া যাবে না।

> মরিচ, পানিপড়া, গাছগাছড়া ইত্যাদি খাওয়ানো যাবে না।

> কোনো অবস্থাতেই ও//ঝা বা কবিরাজের কাছে গিয়ে মূল্যবান সময় নষ্ট করা যাবে না। ও//ঝা বা কবিরাজ বি★ষ নামাতে পারে না।

জনসচেতনতাই:-জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্র।

 #জ্বর নিয়ে সচেতনতা প্রয়োজন.............১. যেকোনো ভাইরাস জ্বর ৩ থেকে ৫দিন টানা ১০২/১০৩°f আসতে পারে এবং কমলে, ১০১ এর নিচে...
02/08/2025

#জ্বর নিয়ে সচেতনতা প্রয়োজন.............
১. যেকোনো ভাইরাস জ্বর ৩ থেকে ৫দিন টানা ১০২/১০৩°f আসতে পারে এবং কমলে, ১০১ এর নিচে নাও নামতে পারে। কাজেই জ্বর শুরু হওয়ার পরের বেলাতেই বা পরের দিন জ্বর কেনো কমছে না, অস্থির হওয়া যাবে না।
২. একদিনে জ্বর কমিয়ে দেয়ার কোনো মেডিসিন বা ম্যাজিক ডাক্তারদের জানা নাই। ভাইরাস জ্বরে এন্টিবায়োটিক কোনো কাজে লাগে না যদি না কোন ইনফেকশনের সোর্স পাওয়া যায় যা অনেকসময় প্রকাশ পেতে ৩দিনও লেগে যায়।
৩. জ্বর হলে বাচ্চা খাওয়াদাওয়া ছেড়ে দিবে, বড়রাও দেয়। এই অরুচির প্রাথমিক কোনো চিকিৎসা নাই। সবার মতো আপনাকেও বুঝিয়ে শুনিয়ে অল্প অল্প করে পানি তরল জাউ স্যুপ শরবত বা বাচ্চা যেটা খেতে চায় ( এমন কিছু দিবেন না যা আবার বমি, পাতলা পায়খানা ঘটায়) তাই খাওয়াবেন। পেশাব যেন অন্তত ৪ বার হয়। মুখে একদমই খেতে না পারলে, পেশাব কমে গেলে, বমি বন্ধ না হলে বা খিচুনি হলে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবেন।
৪. হালকা জ্বরে ( ১০০ থেকে ১০২°) গা মুছে দিবেন, মুখে ঔষধ খাওয়াবেন। একবার ঔষধ খাওয়ানোর পর আবার সিরাপ দিতে অন্তত ৪/৬ ঘন্টা অপেক্ষা করতে হবে। আর সাপোসিটারী দিতে হলে অন্তত ৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।
৫. বেশী জ্বরে ( ১০২° F এর উপরে গেলে) তাড়াতাড়ি জ্বর কমানোর প্রয়োজন হলে সাপোসিটার ব্যবহার করতে পারেন (যদিও এটা বাচ্চাদের জন্য অস্বস্তিকর), এতে জ্বর সাময়িকভাবে হয়তো ১০২ এর নিচে নামতে পারে তবে পুরোপুরি যাওয়ার সম্ভাবনা কমই ১ম তিনদিনে। একটা সাপোসিটারী দেয়ার ৮ ঘন্টার মধ্যে আরেকটা সাপোসিটারী দিতে পারবেন না। তবে ৪/৬ ঘন্টা পর সিরাপ দিতে পারেন।
৫. জ্বরের ঔষধ ডাবল ডোজে বা ঘন ঘন খাওয়ালে, এন্টিবায়োটিক দিলেই জ্বর ভালো হয়ে যাবে এমন না। ভাইরাসের পরিমানের উপর, কতদিন এরা এক্টিভ থাকে তার উপর জ্বরের স্থায়ীত্ব নির্ভর করে।
৬. জ্বরের ঔষধ খাওয়ানোর চেয়ে বাচ্চার যত্ন নিন, ভিজা গামছা বা সুতি কাপড় দিয়ে গা মুছে দিন, গরম ও নরম খাবার খাওয়ানোর চেষ্টা করুন, সবচেয়ে বড় কথা বাচ্চাকে বিশ্রাম নিতে দিন। ভালো ঘুমাতে দিন, ঘুমের মধ্যে জ্বর থাকলেও তাকে ঘুম ভাঙিয়ে জ্বরের ঔষধ খাওয়ানোর দরকার নাই।
৭. থার্মোমিটার দিয়ে মেপে জ্বর ১০০ বা বেশী পেলেই জ্বরের ঔষধ খাওয়াবেন। গায়ে হাত দিয়ে গরম লাগা, জ্বর ৯৮, ৯৯° ; জ্বরের আগে শীত শীতভাব, অস্থির করা জ্বরের ঔষধ খাওয়ানোর কোন কারণ হতে পারে না।
৮. বাচ্চাদের এসিডিটি কম হয়, তাই একদম সম্ভব না হলে, খালিপেটে জ্বরের ঔষধ দিতে পারবেন।
৯. জ্বর হলে বাচ্চা এক আধটু বমি হতে পারে, কিছু জ্বরের ঔষধেও বাচ্চাদের বমি হয়। এসব ক্ষেত্রে বমির ঔষধ লাগে না, প্রয়োজনে জ্বরের ঔষধ পাল্টান। ঔষধ খাওয়ার ১০/১৫ মিনিটের মধ্যে বমি করলে ১৫/২০ মিনিট পর আবার ঔষধটটুকু খাওয়াতে হবে।
ডেঙ্গু সিজন এখন। পাশাপাশি করোনার প্রকোপ আবার বাড়ছে। কাজেই সন্দেহ হলেই আশেপাশে শিশু বিশেষজ্ঞ দেখিয়ে টেস্ট করে নিবেন।
আপনার শিশুকে সাবধানে রাখুন ও সবাই সুস্থ থাকুন।

জনসচেতনতাই:-জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্র।

 #জেনে নিন আপনিও.............
25/06/2025

#জেনে নিন আপনিও.............

 #হার্ট অ্যাটাকের ১০ টি সাধারণ লহ্মণ।
16/05/2025

#হার্ট অ্যাটাকের ১০ টি সাধারণ লহ্মণ।

15/05/2025

শিশুদের মোবাইল আসক্তির ফলাফল💔

 #নাকে পলিপাস অধিকাংশ মানুষ ঠান্ডা জনিত সমস্যার কারণে আক্রান্ত। #পলিপাস বলতে সহজ ভাষায় নাকের যে ছিদ্র দিয়ে নিঃশ্বাস গ্রহ...
13/04/2025

#নাকে পলিপাস অধিকাংশ মানুষ ঠান্ডা জনিত সমস্যার কারণে আক্রান্ত।

#পলিপাস বলতে সহজ ভাষায় নাকের যে ছিদ্র দিয়ে নিঃশ্বাস গ্রহন করি।নাকের ভিতর মাংশ বেড়ে গোলাকার ভাবে বাড়তে থাকে,চিকিৎসা গ্রহন না করলে।
মাংসের পিন্ডটা বড় হয়ে নাকের নি:শ্বাস ছিদ্র ব্লক/বুজে যায়,
তখন নাকের পরিবর্তে বাধ্য হয়ে মুখ দিয়ে শ্বাস গ্রহন করতে হয়।

#পলিপাসের লহ্মন গুলো দেখা যায়,ঠান্ডা জনিত সমস্যা,বৃস্টিতে ভিজলে,কিংবা ধুলাবালির ভিতর গেলে নাক বন্ধ হয়ে যায়। এছাড়াও মেজাজ খিটখিটে হয়ে যায়,সাথে তীব্র মাথা যন্রনা হয়ে থাকে।

#পলিপাসের চিকিৎসা একমাএ অপারেশন,আর নিয়ম মেনে চলতে হয়,হোমিওপ্যাথি চিকিৎসাতেও পলিপাস নির্মূল হয়,তবে সেটার জন্য দীর্ঘ মেয়াদী চিকিৎসা গ্রহন করতে হয়।

#পলিপাস নিয়ে লেখার কারণ হলো আমি নিজেও ভুক্তভুগী এই রোগের যে কি পরিমান যন্রনা,সেটা কেও অনুভব করতে পারবে না আক্রান্ত ব্যাক্তি ছাড়া।

#লোকাল পএিকাতে, বা ডিস চ্যানেল সহ,মোড়ে মোড়ে পোস্টার লাগিয়ে প্রচার করা হয় বিনা অপারেশনে পলিপাস গ্যারান্টি সহকারে নির্মূল করা হয়।আর যারা তাদের চিকিৎসা গ্রহন করে,তারা সব থেকে বড় ভুল করে,যেই ভুলটা আমিও করেছিলাম।

#এদের মত হাতুড়ে অমানুষ ডাক্তারের কারণে চিকিৎসার নামে অপচিকিৎসাতে মানুষ প_ঙ্গু তার কোন হিসাব নেই।

#তারা চিকিৎসার নামে,কিছু ক্যামিকাল এ*সি*ড টাইপের তরল ইনজেকশনের মাধ্যেমে নাকের ভিতর পুশ করে।
প্রয়োগ মাএই তীব্র ব্যাথা য*ন্র*না শুরু হয়,অনেক সময় মানুষ সহ্য করতে না পেরে অচেতন,ছোটাছুটি করতে থাকে,এবং মুখ দিয়ে অনবরত র★ক্ত পড়তে থাকে।

#নাকের পলিপাসে পচনশীল ইনজেকশন পুশের কারণে কয়েকদিনের ভিতর পচে শুকিয়ে যায়,এমনকি পচার সাথে মুখ দিয়ে পচা অংশ এবং র*ক্ত আসতে থাকে।

#পচনশীল ইনজেকশনের কারণে নাকের পার্টিশন হাড় ধীরে ধীরে বেকে যেতে থাকে,অনেকের ঐ হাড়টাও পচে নাক বীভৎস হয়ে যায় ছবিগুলো দেখলেই বুঝে যাবেন।

আবার ইনফেকশন থেকে ক্যান্সার এমন রোগীও কম নয়।

এই ভুলের কারণে কয়েক বছর আগে কেডিকে ইউনিয়নের আওাব মেম্বারের ছেলে বিদ্যুত অকালেই মা★রা গেল।
এবং আমার নিজে নাকের হাড়ের পার্টিশনও ডানদিকে বেকে গেছে,এক নাক দিয়ে এখন নি:শ্বাস গ্রহন করা লাগে।
#জনসচেতনতাই করলাম পোস্টটা সেয়ার করবেন সবাই।
কারন পলিপাস কমন একটা বিষয় হয়ে দাড়িয়েছে,এবং হাট বাজার গ্রাম অঞ্চলে এমন হাতুড়ে ডাক্তারের অভাব নেই।
পলিপাস হলে,নিয়ম মেনে ঠান্ডা জনিত জিনিস এড়িয়ে চলুন,এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন।
#প্রয়োজনে অপারেশন করে ফেলুন তবু তাদের দ্বারা কম খরচে পলিপাস পু*ড়ি*য়ে ফেলে নিজের জীবন ঝুকিতে ফেলবেন না।

 #মানবিক আবেদন🙏🙏মোঃ  #সবুর মিয়া,পিতা মৃ*ত উসমান, সদরপাড়া, (সীমান্ত ইউনিয়ন)জীবননগর চুয়াডাঙ্গা।দীর্ঘদিন পেটের পীড়া,কিডনিতে...
11/04/2025

#মানবিক আবেদন🙏🙏মোঃ #সবুর মিয়া,পিতা মৃ*ত উসমান, সদরপাড়া, (সীমান্ত ইউনিয়ন)জীবননগর চুয়াডাঙ্গা।
দীর্ঘদিন পেটের পীড়া,কিডনিতে পা*থ*র সহ নানা সমস্যাতে
জর্জরিত।২বছরের ভিতর ভিটা বাড়ি বিক্রি জমানো অর্থ দিয়ে চিকিৎসা চালিয়েছে।কিন্ত বর্তমানে অর্থাভাবে বিনা চিকিৎসায় কাটাচ্ছে।
যতদ্রুত সম্ভব ঢাকাতে নিয়ে অ*পারে*শন করা লাগবে।
টাকার অভাবে ঢাকাতে নেওয়া সম্ভব হচ্ছে না।পরিবার নিরুপায় হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
#অসহায় মানুষটির পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ রইল।
যে যার সাধ্যমত এগিয়ে আসুন।

#সাহায্য পাঠাতে পারেন বিকাশ//নগদ 01935710415
(রুগির পাশের বাড়ি ভাই)

03/04/2025

মানবিক আবেদন🙏 মুমূর্ষ এক মায়ের রক্তশূন্যতা( O+)
ও পজেটিভ) রক্তের বিশেষ প্রয়োজন🙏হিমোগ্লোবিন: ৬.১
দয়াকরে 🙏এগিয়ে আসুন,যত দ্রুত সম্ভব রোগীকে রক্তটা দেওয়া যায়🥹।🏥 রক্তদানের স্থান: জীবননগর।

Address

Chuadanga
7230

Telephone

8801914225634

Website

Alerts

Be the first to know and let us send you an email when জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share