15/04/2026
চট্টগ্রাম এ Awareness Campaign on FoRB এবং গ্রাফিতি অঙ্কন ২০২৬
তারিখ : ১৩ই এপ্রিল, ২০২৬
স্থান : সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, আরেফিন নগর, বায়োজিদ বোস্তামী, চট্টগ্রাম
সহযোগিতায়: UKAID & THP
আয়োজনে : চট্টগ্রাম জেলা, ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম।
১৩ই এপ্রিল, ২০২৬ রোজ সোমবার, চট্টগ্রাম জেলা - এর আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, আরফিন নগর, চট্টগ্রামে ‘Awareness Campaign on FoRB’ এবং গ্রাফিতি অঙ্কন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে উপস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি মিলবন্ধন নিয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতিকে মিল বন্ধন করে রাখার এক অসাম্প্রদায়িক উৎসব। এই উৎসবের মাঝে বাঙালিয়ানা এবং সম্প্রীতির এক বার্তা সকলের মাঝে পৌঁছে দেওয়া যায়। আমরা গ্রাফিতি আর্টের মধ্য দিয়ে এই সম্প্রীতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
উক্ত ক্যাম্পেইন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে। উক্ত ক্যাম্পেইন কার্যক্রমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশ সম্পর্কিত বিষয়ে নতুন ধারণা প্রদান, সংগঠনের কার্যক্রম ইত্যাদি বিষয়ে চিন্তার পরিসর প্রসারিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
এই ক্যাম্পেইনে অতিথি হিসেবে যুক্ত ছিলেন :
➤ সাদিব বিন ইউসুফ, জাতীয় সমন্বয়কারী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ।
➤ তৌহিদুল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ।
এই ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন,
- সুব্রত পাল, জেলা সমন্বয়কারী, চট্টগ্রাম জেলা, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ।
- সামিউন ইসলাম, যুগ্ম জেলা সমন্বয়কারী, চট্টগ্রাম জেলা, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ।
- পার্থ চক্রবর্তী, যুগ্ম জেলা সমন্বয়কারী, চট্টগ্রাম জেলা, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ।
- নওরীন তাসনিয়া খান, সাবেক জেলা সমন্বয়কারী, চট্টগ্রাম জেলা, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ।
এবং হৃদয়, সাদিয়া, মশিউর, ইলা সহ চট্টগ্রাম জেলার আরও ইয়ুথ।
উক্ত ক্যাম্পেইন প্রোগ্রামের অর্গানাইজার হিসেবে ছিলেন -
চট্টগ্রাম জেলা ফোরাম এবং সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর SUB Pharma Club এর সদস্যরা।
আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের,
এ এফ এম মোদাচ্ছের আলী,
রেজিস্টার,
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ।
শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এই ‘Awareness Campaign on FoRB’ প্রোগ্রামকে আরো প্রাণবন্ত করে তুলতে সাহায্য করেছে এবং তারা সম্প্রীতি রক্ষার্তে অত্র এলাকায় কাজ করতে বদ্ধ পরিকর। এই ক্যাম্পেইনে কে সার্থক করার জন্য এবং সার্বিক ভাবে সাহায্য করার জন্য Southern University Bangladesh এবং SUB Pharma Club কে আন্তরিক ধন্যবাদ।