পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ

Contact the organization

পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ একটি সমাজ উন্নয়নমূলক সংগঠন।

 #নানুপুর_আবু_সোবহান_উচ্চ_বিদ্যালয়" প্রাক্তন ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬, (সিজন-২) এর ১ম রাউন্ডের ২য় ও ৩য় খেলায়...
22/08/2026

#নানুপুর_আবু_সোবহান_উচ্চ_বিদ্যালয়" প্রাক্তন ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬, (সিজন-২) এর ১ম রাউন্ডের ২য় ও ৩য় খেলায় আমাদের ঐতিহ্যবাহী পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ'-কে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো এবং সম্মাননা স্মারক প্রদান করায় আয়োজক কমিটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ❤️

বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এইবারের টুর্নামেন্টের আয়োজক #ব্যাচ_৮৩*-কে। তাদের সুন্দর আয়োজন ও আতিথেয়তা সত্যিই প্রশংসনীয়।

আরো বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি অত্র টুর্নামেন্টের পৃষ্ঠপোষক #পূর্ব_নানুপুর_ভাই_ভাই_সংঘ ও #মানবিক_টিম_নানুপুর এর সম্মানিত উপদেষ্টা Forhadbin Alam Forhad কে!!😍

আমরা আশাবাদী, এই টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় থাকবে এবং এর মাধ্যমে সকল ব্যাচের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।

সর্বোপরি, টুর্নামেন্টের উত্তরোত্তর সফলতা কামনা করছি!!

🌱 দেশের বায়ু, দেশের মাটি—গাছ লাগিয়ে করবো খাঁটি 🌱🌿 পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ'র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ ইং সফলভা...
19/08/2026

🌱 দেশের বায়ু, দেশের মাটি—গাছ লাগিয়ে করবো খাঁটি 🌱

🌿 পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ'র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ ইং সফলভাবে সম্পন্ন হয়েছে।

🌴পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ-শ্যামল প্রকৃতি গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।

🌳 বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এলাকার ৫টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়।

🏫 চারা বিতরণকৃত প্রতিষ্ঠানসমূহ:
★ নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়।
★ নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়।
★ নানুপুর গাউছিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা।
★ নানুপুর মহিলা আলিম মাদ্রাসা।
★ নানুপুর এফ.এ ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা।

🌱 আমাদের বিশ্বাস, আজকের রোপণ করা প্রতিটি চারা আগামী দিনে ছায়া, অক্সিজেন ও সবুজের সৌন্দর্য উপহার দেবে।

💚 আসুন, গাছ লাগাই—পরিবেশ বাঁচাই।
🌳 সবুজে সাজাই আমাদের প্রিয় বাংলাদেশ।

🤝 আয়োজনে:
পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ
#বৃক্ষরোপণ_কর্মসূচি #চারা_বিতরণ #পূর্ব_নানুপুর_ভাই_ভাই_সংঘ #গাছ_লাগান_পরিবেশ_বাঁচান #সবুজ_নানুপুর #সবুজ_বাংলাদেশ

"শিক্ষা হচ্ছে এমন একটা প্রদীপ,যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়" এই স্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী "পূর্ব নান...
07/08/2026

"শিক্ষা হচ্ছে এমন একটা প্রদীপ,যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়" এই স্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী "পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ'র" পক্ষ থেকে সুবিধা-বঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন!!

এইসব শিক্ষা-সামগ্রী মেধাবী শিক্ষার্থীদের মাঝে দেয়ার আমাদের অত্র সংগঠনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে, তারা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়ে ঝড়ে না পরে এবং পড়ালেখার সার্বিক মান-উন্নয়ন সাধন করা।লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে তাদের উৎসাহ প্রদানের জন্য আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম।

উক্ত অনুষ্ঠানের উপস্থিত সমাজের সম্মানিত মুরব্বীবৃন্দ এবং অত্র সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ!!

08/07/2026

নানুপুর বাজারের বিকল্প রাস্তা হিসেবে,রহমত বাড়ির এই রাস্তাটি ব্যবহার হয়। বর্তমানে এই রোডের বেহাল অবস্থা। এই রোডের রিপেয়ারিং বাজেট আসছে নাকি এক বছর আগে,এখনো পর্যন্ত কাজ করতে পারেনি। এই ব্যর্থতা কার?? নানুপুরের জনপ্রতিনিধি প্যানেল চেয়ারম্যান কে বারবার বলার পরও তিনি এর কোন সুরাহা করতে পারেনি। আপনার প্রতি সম্মান রেখে বলছি এর একটা সুরাহা করেন।

বর্তমানে নানুপুর খিরাম রোডের কাজ চলছে, বাজারের বেশির ভাগ গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করছে। বিশেষ করে বড় বড় গাড়ি, ট্রাক, কনটেইনার চলাচল করছে, যার কারণে রাস্তার অবস্থা আরো খারাপ হবে। এইরাস্তা এমন হওয়ার প্রদান কারণ হল: জিপ ও প্রতিদিন রাতে এই রোডে মাটির ট্রাক চলাচল করে।

🛑সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

আসসালামু আলাইকুম!! আগামীকাল ২৮জুন রবিবার আমাদের অত্র ক্লাবে ৬-১১মাস ও ১২-৫৯মাস বয়সী শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো...
27/06/2026

আসসালামু আলাইকুম!!

আগামীকাল ২৮জুন রবিবার আমাদের অত্র ক্লাবে ৬-১১মাস ও ১২-৫৯মাস বয়সী শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

সুতরাং,আমাদের আশেপাশে যাদের এই বয়সের শিশু রয়েছে তারা আমাদের ক্লাব থেকে টিকা নিতে পারবেন।

ঈদ মানে খুশি,ঈদ মানে আনন্দ!❤️সে আনন্দ উৎসবে মেতে উঠুক ধনী-গরিব সবাই!🤝পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ'র পক্ষ থেকে সবাইকে জানাই ...
27/05/2026

ঈদ মানে খুশি,ঈদ মানে আনন্দ!❤️
সে আনন্দ উৎসবে মেতে উঠুক ধনী-গরিব সবাই!🤝
পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ'র পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
োবারক!🤲

আসুন একজন সচেতন মানুষ হিসেবে জেনে নিই আমাদের কিছু নৈতিক দায়িত্ব ও কর্তব্যঃ
#ধর্মীয়_ও_নৈতিক_বার্তাঃ
কুরবানির প্রকৃত অর্থ শুধু পশু কোরবানি নয়, বরং নিজের ভেতরের অহংকার ও লোভ ত্যাগ করা। আসুন, ত্যাগের এই সুন্দর উৎসবের পর পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিই। বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন এবং পরিবেশকে দূষণমুক্ত রাখুন।

#সংক্ষিপ্ত_ও_স্লোগানধর্মীঃ
পশু কোরবানি শেষে বর্জ্য অপসারণ,
পরিবেশ রক্ষার হোক নতুন আয়োজন!
পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, আসুন আমাদের চারপাশকে জীবাণুমুক্ত ও দুর্গন্ধহীন রাখি।

#দায়িত্বশীল_বার্তাঃ
"পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।" পশু জবাইয়ের স্থানটিতে পর্যাপ্ত পানি, ব্লিচিং পাউডার বা চুন ব্যবহার করুন। নিজেদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে পরিবেশ যেন নষ্ট না হয়। সিটি কর্পোরেশনের পাশাপাশি আমরাও নিজ নিজ জায়গা থেকে সচেতন হই

#জনসচেতনতা_মূলকঃ
কোরবানির পশুর রক্ত ও উচ্ছিষ্ট যত্রতত্র না ফেলে, তা পলিথিন বা ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে/ডাস্টবিনে রাখুন। আসুন, দলমত নির্বিশেষে সকলে মিলে একটি সুন্দর ও পরিচ্ছন্ন ঈদ উদযাপন করি।

24/05/2026

ফটিকছড়ি আন্তঃইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে নানুপুর ইউনিয়ন ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ’র সম্মানিত উপদেষ্টা Forhadbin Alam Forhad এর পক্ষ থেকে নান্দনিক পিকনিক ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন।সার্বিক সহযোগিতায় বিশেষ ভূমিকা পালন করে পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ'র সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দরা!!

আওয়ার ইউনিটি  স্ট্রং(ব্যাচ-৭৯)কর্তৃক আয়োজিত নানুপুর প্রিমিয়ার লিগ ২০২৬ইং এর ব্রাদার্স ইউনিটি ফটিকছড়ি কর্তৃক আয়োজিত আন্...
11/05/2026

আওয়ার ইউনিটি স্ট্রং(ব্যাচ-৭৯)কর্তৃক আয়োজিত নানুপুর প্রিমিয়ার লিগ ২০২৬ইং এর ব্রাদার্স ইউনিটি ফটিকছড়ি কর্তৃক আয়োজিত আন্তঃ ইউনিয়ন টুর্নামেন্টে চ্যাম্পিয়নস ট্রফির গৌরব অর্জন করায় নানুপুর ক্রিকেট একাদশ এবং নানুপুর ক্রিকেট একাদশের সম্মানিত অনার ও পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ'র সম্মানিত উপদেষ্টা Forhadbin Alam Forhad'কে সম্মাননা স্মারক প্রদান।এছাড়া,উক্ত টুনামেন্টে সার্বিকভাবে সহযোগিতায় অবদান রাখায় নানুপুরের ঐতিহ্যবাহী সংগঠন #পূর্ব_নানুপুর_ভাই_ভাই_সংঘ'কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অত্র সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি যারা এতো সুন্দর আয়োজনের মধ্য দিয়ে এভাবে এমন একটা সাফল্যকে মূল্যায়ন করেছেন।আশাকরি,এভাবে সামনেও সবসময় আমাদের পাশে থাকবেন!!❤️

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নানুপুর ইউনিয়ন ক্রিকেট একাদশ আজ চ্যাম্পিয়ন।পুরো ফটিকছড়ি বাসিকে দেখিয়ে দিয়েছে নানুপুরের...
09/05/2026

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নানুপুর ইউনিয়ন ক্রিকেট একাদশ আজ চ্যাম্পিয়ন।পুরো ফটিকছড়ি বাসিকে দেখিয়ে দিয়েছে নানুপুরের মানুষ কতটা খেলা প্রেমী।এটা শুধু একটা ট্রফির বিজয় নয়,এটাতে রয়েছে প্রতিটা খেলোয়াড় ও দল ব্যবস্থাপনার
আবেগ,ভালোবাসা আর অনুভূতি।আজ নানুপুরবাসী আনন্দিত এরকম একটা বিজয় অর্জনের জন্য✌️✌️

পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ'র পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞ যারা এই টুর্নামেন্টের জন্য অনেক পরিশ্রম করেছেন।অনেক গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন।বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি টিম অনার পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ'র সম্মানিত উপদেষ্টা Forhadbin Alam Forhad'কে যার কারণে ইউনিয়ন টিমের জন্য এতো কিছু সম্ভব হয়েছে।আরো বেশি ধন্যবাদ জানাচ্ছি,,অত্র সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দদের।যারা পুরো টুর্নামেন্টের সাথে থেকে খেলোয়াড়দের উৎসাহ দানের মাধ্যমে দর্শকের ভূমিকা পালন করেছেন।

ইনশাআল্লাহ,ভবিষ্যতেও #পূর্ব_নানুপুর_ভাই_ভাই_সংঘ
সংঘ আপনাদের সাথে আছে❤️😍

 #অভিনন্দন "নানুপুর ইউনিয়ন ক্রিকেট একাদশ"✌️টিমের সকলের পারফরমেন্স অসাধারণ ছিল🏏যারা কষ্ট করে মাঠে উপস্থিত থেকে নানুপুরকে ...
26/04/2026

#অভিনন্দন "নানুপুর ইউনিয়ন ক্রিকেট একাদশ"✌️

টিমের সকলের পারফরমেন্স অসাধারণ ছিল🏏

যারা কষ্ট করে মাঠে উপস্থিত থেকে নানুপুরকে সাপোর্ট ও উৎসাহ দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।💝

Nanupur Union Team Owner: Forhadbin Alam Forhad

সার্বিক সহযোগিতায়: পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ

Address

রহমত বাড়ী, নানুপুর, ফটিকছড়ি
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ:

Shortcuts

Share