14/05/2026
বাংলাদেশের উচ্চশিক্ষিত তরুণদের একটি বড় অংশ এখনও ডিজিটাল দক্ষতা ও বাস্তবভিত্তিক সক্ষমতায় পিছিয়ে। তথ্য বলছে, অনেক গ্র্যাজুয়েট নিয়মিত প্রযুক্তি ব্যবহার, তথ্য বিশ্লেষণ, গবেষণা ও সমস্যা সমাধানের দক্ষতায় দুর্বল হওয়ায় বাস্তব কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। এই সংকট শুধু ব্যক্তিগত নয়; এটি ভবিষ্যৎ অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নের জন্যও একটি বড় চ্যালেঞ্জ।
এই বাস্তবতাকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করছে Disha। গবেষণা ও পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষা ও বাস্তব দক্ষতার ব্যবধান, প্রযুক্তি ব্যবহারে আত্মবিশ্বাসের অভাব এবং গ্রাম ও শহরের শিক্ষার্থীদের সুযোগ বৈষম্যের মতো বিষয়গুলো চিহ্নিত করেছে।
দিশা বিশ্বাস করে, শুধু সার্টিফিকেট নয়; Digital Literacy, Critical Thinking, Communication, Problem Solving ও Applied Skills — এই সমন্বিত সক্ষমতা ভবিষ্যতের মূল শক্তি। তাই স্কিল ডেভেলপমেন্ট, মেন্টরশিপ, গবেষণা, আলোচনা ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে দিশা একটি দক্ষ, প্রযুক্তিবান্ধব ও আত্মবিশ্বাসী তরুণ প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে।