26/07/2026
আলহামদুলিল্লাহ, সমাজের দুঃস্থ ও পরিশ্রমী মানুষের পাশে দাঁড়ানোর যে লক্ষ্য নিয়ে আমাদের পথচলা, তারই ধারাবাহিকতায় আমরা বাঁশখালীর পশ্চিম ডংগ্রা এলাকার এই ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেছি। বন্যার আঘাতে ঘরটির সামনের অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পাশাপাশি ভেতরের অবস্থাও একদম লণ্ডভণ্ড হয়ে গেছে। কৃষক পেশার এই মানুষটি বন্যার পর থেকে ভাইয়ের সাথে কষ্টে দিন কাটাচ্ছেন। ইনশাআল্লাহ, আল-ইবাদাহ ফাউন্ডেশনের উদ্যোগে খুব শীঘ্রই এই ঘরটি পুনর্নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। সাদকাহ ও খিদমাহর এই মহতী যাত্রায় আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের প্রধান শক্তি।
#আলইবাদাহ #বাঁশখালী #পুনর্নির্মাণ #পশ্চিমডংরা #বন্যাদুর্গত #আবাসনপ্রকল্প #সাদকাহ #খিদমাহ #ইসলামিকদাতব্য #মানবতা #সহায়তা