30/05/2026
বাংলাদেশ স্কাউটস কর্তৃক পরিচালিত ‘হজযাত্রী সেবাদান কর্মসূচি-২০২৬’-এর ৬ষ্ঠ ব্যাচের কার্যক্রম গত ২১ মে সফলভাবে সম্পন্ন হয়েছে।
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমনকারী হজযাত্রীদের যাত্রা নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় করতে গত ১৬ এপ্রিল থেকে এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। টানা ৩৬ দিনব্যাপী এ কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটসের রোভার, গার্ল-ইন-রোভার এবং অ্যাডাল্ট লিডারবৃন্দ নিষ্ঠা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে সেবামূলক দায়িত্ব পালন করেছেন।
মানবসেবার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যয়ে পরিচালিত এ কার্যক্রমে অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবকের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
মহান আল্লাহ তাঁর পবিত্র ঘরের সকল মেহমানকে যথাযথভাবে হজ পালন করার এবং সুস্থ-সুন্দরভাবে নিজ নিজ গন্তব্যে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন।