IIUC Ihsan Society

Call Contact the organization

IIUC Ihsan Society Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IIUC Ihsan Society, Charitable organisation, Kumira, Sitakunda, Chittagong.

IIUC Ihsan society is a student-driven initiative from CSE Batch 58, International Islamic University Chittagong (IIUC), dedicated to creating meaningful, positive change in society.

"Taqabbalallahu Minna Wa Minkum"দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা আর ত্যাগের পর আমাদের মাঝে ফিরে এসেছে খুশির ঈদ। শাওয়ালের এই বা...
20/03/2026

"Taqabbalallahu Minna Wa Minkum"

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা আর ত্যাগের পর আমাদের মাঝে ফিরে এসেছে খুশির ঈদ। শাওয়ালের এই বাঁকা চাঁদ আজ নিয়ে এসেছে উৎসব আর প্রশান্তির এক অনন্য অনুভূতি।

ঈদ মানেই সব ভেদাভেদ ভুলে একে অপরকে আপন করে নেওয়া। প্রিয়জনদের সাথে কাটানো সুন্দর মুহূর্ত আর ছোটদের অনাবিল আনন্দই মূলত এই দিনের প্রকৃত সার্থকতা। আমাদের যান্ত্রিক জীবনের সব ক্লান্তি ধুয়ে মুছে যাক ঈদের এই পবিত্র ছোঁয়ায়।

আসুন, ঈদের এই খুশি শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দেই সবার মাঝে। আমাদের চারপাশের সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারলেই পূর্ণতা পাবে আমাদের এই উৎসব। পারস্পরিক ভালোবাসা আর সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা।

ঈদ মোবারক! 🌙✨

আলহামদুলিল্লাহ, IIUC Ihsan Society আয়োজিত 'রমাদান ট্র্যাকার' ইভেন্টের  বিজয়ীদের হাতে আমরা পুরস্কার তুলে দিয়েছি।আমাদের এই...
08/03/2026

আলহামদুলিল্লাহ, IIUC Ihsan Society আয়োজিত 'রমাদান ট্র্যাকার' ইভেন্টের বিজয়ীদের হাতে আমরা পুরস্কার তুলে দিয়েছি।

আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মূল লক্ষ্য ছিল পবিত্র মাহে রমজানে ইবাদত ও আমলের প্রতি সবাইকে উৎসাহিত করা এবং একটি সুন্দর প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা। যারা অংশ নিয়েছেন এবং নিজেদের আমলগুলো নিয়মিত ট্র্যাক করেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।

ইবাদত ও আমলের গোপনীয়তা এবং আন্তরিকতা রক্ষার খাতিরে আমরা বিজয়ীদের নাম ও পরিচয় জনসমক্ষে প্রকাশ করছি না। আমরা বিশ্বাস করি, আমলের পুরস্কার আল্লাহর কাছেই সবচেয়ে বড়, তবে এই ক্ষুদ্র উপহারটি কেবল উৎসাহ প্রদানের একটি মাধ্যম মাত্র।

আলহামদুলিল্লাহ, সফলভাবে সম্পন্ন হলো ইফতার মাহফিল ২০২৬।রমজানের এই বরকতময় মুহূর্তে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এবং ত্যাগে...
05/03/2026

আলহামদুলিল্লাহ, সফলভাবে সম্পন্ন হলো ইফতার মাহফিল ২০২৬।

রমজানের এই বরকতময় মুহূর্তে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় আজকের এই ইফতার ইভেন্টটি প্রাণবন্ত হয়ে উঠেছিল।

উপস্থিত সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং যারা এই আয়োজনকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ আমাদের এই মিলনমেলাকে কবুল করুন।

বিজয়ী ঘোষণা ও ইফতার আমন্ত্রণপত্র পাঠানো সম্পন্ন! 📩🌙আলহামদুলিল্লাহ, IIUC Ihsan Society আয়োজিত 'রমাদান ট্র্যাকার' প্রতিযোগ...
04/03/2026

বিজয়ী ঘোষণা ও ইফতার আমন্ত্রণপত্র পাঠানো সম্পন্ন! 📩🌙
আলহামদুলিল্লাহ, IIUC Ihsan Society আয়োজিত 'রমাদান ট্র্যাকার' প্রতিযোগিতার প্রথম ১৫ দিনের ফলাফল চূড়ান্ত করা হয়েছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, শীর্ষ পয়েন্ট অর্জনকারী বিজয়ীদের কাছে ইমেইলের মাধ্যমে অফিশিয়াল ফলাফল এবং আগামীকালকের বিশেষ ইফতার মাহফিলের আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।

রমাদান ট্র্যাকার ইভেন্ট আপডেট: ফলাফল এবং ইফতার মাহফিল! 🌙আসসালামু আলাইকুম। বরকতময় রমজানের আজ ১৩তম দিন। আমাদের 'রমাদান ট্র...
02/03/2026

রমাদান ট্র্যাকার ইভেন্ট আপডেট: ফলাফল এবং ইফতার মাহফিল! 🌙
আসসালামু আলাইকুম। বরকতময় রমজানের আজ ১৩তম দিন। আমাদের 'রমাদান ট্র্যাকার' ইভেন্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা:

প্রতিযোগিতা ও ফলাফল সংক্রান্ত তথ্য:
1. পয়েন্ট কাউন্টিং: প্রতিযোগিতার জন্য পয়েন্ট ১৫ রমজান পর্যন্ত গণনা করা হবে। ⏳

2. ইবাদত চলবে পুরো মাস: ১৫ রমজানের পর প্রতিযোগিতার অংশটি শেষ হলেও, আমাদের রমাদান ট্র্যাকার ওয়েবসাইটটি আগের মতোই সবার জন্য উন্মুক্ত থাকবে। আপনারা পুরো মাসজুড়েই নিজের আমলসমূহ নিয়মিত ট্র্যাক করতে পারবেন।

3. বিজয়ী ও ইমেইল: আগামী ৪ মার্চ, ২০২৬ তারিখে বিজয়ীদের ইমেইলের মাধ্যমে ফলাফল এবং ইফতার মাহফিলের বিশেষ আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হবে। 📧

ইফতার মাহফিল: আমাদের বিশেষ ইফতার মাহফিল আগামী ১৫ রমজান (৫ মার্চ, ২০২৬) তারিখে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ। post link : https://www.facebook.com/share/p/1Hqxpgphar/

আপনার ইমেইল ইনবক্সের দিকে নজর রাখুন! আল্লাহ তাআলা আমাদের সবার আমল ও এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করে নিন। আমিন।

🌙 ইফতার ও IIUC IHSAN Society (CSE 58)-এর পথচলার সূচনা – ২০২৬প্রিয় IIUC CSE 58 ব্যাচ-এর ভাইয়েরা,আসসালামু আলাইকুম ওয়া রাহম...
26/02/2026

🌙 ইফতার ও IIUC IHSAN Society (CSE 58)-এর পথচলার সূচনা – ২০২৬
প্রিয় IIUC CSE 58 ব্যাচ-এর ভাইয়েরা,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

IIUC IHSAN Society-এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

পবিত্র এই রমজানের বরকতময় মাসকে কেন্দ্র করে IIUC IHSAN Society CSE 58 ব্যাচের সকল ছাত্রকে নিয়ে একটি সুন্দর ও অর্থবহ যাত্রা শুরু করতে চায়। ভ্রাতৃত্ব, আত্মশুদ্ধি ও পারস্পরিক বন্ধনকে দৃঢ় করার উদ্দেশ্যে আমরা চাই এই ব্যাচের সবাই একসাথে একটি প্ল্যাটফর্মে যুক্ত হোক। আর সেই ঐক্য ও ভ্রাতৃত্বের যাত্রা শুরু হোক এই রমজানেই, একসাথে ইফতার করার মাধ্যমে।আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি একান্তভাবে কাম্য।

📅 তারিখ: ০৫ মার্চ ২০২৬ (১৫ রমজান, বৃহস্পতিবার)
📍 স্থান: হোটেল জামান, মুরাদপুর (ইসলামী ব্যাংকের নিচে)
⏰ রিপোর্টিং টাইম: বিকাল ৪:০০ ঘটিকা

🍲 খাবারের মেন্যুতে থাকছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান।
🤝 আমাদের অন্যান্য ধর্মালম্বী ভাইদের জন্য চিকেন বিরিয়ানি থাকবে।

💰 রেজিস্ট্রেশন ফি: ৩৫০/- টাকা মাত্র
⏳ রেজিস্ট্রেশন ডেডলাইন: ০৩ মার্চ ২০২৬ (১৩ রমজান, বুধবার)

💳 রেজিস্ট্রেশন ফি প্রেরণের মাধ্যম:
📱 bKash: 01517114427
📱 Nagad: 01600376304

⚠️ টাকা পাঠানোর ক্ষেত্রে bKash রেফারেন্সে অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি উল্লেখ করতে হবে।
⛔ রেজিস্ট্রেশন লিংক পূরণের পূর্বে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে।
📌 রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeJmCa7juT_vnX-PAzt7757T7p0_F91WHhWpapHF2RSzZrDaQ/viewform?usp=dialog

রমাদান ট্র্যাকার ইভেন্ট: IIUC Ihsan Society । আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানিত্তাবা‘আল হুদা। পবিত...
18/02/2026

রমাদান ট্র্যাকার ইভেন্ট: IIUC Ihsan Society ।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানিত্তাবা‘আল হুদা।

পবিত্র মাহে রমাদানের বরকত ও ফজিলত অর্জনের লক্ষে ইবাদত এবং আমলের ধারাবাহিকতা বজায় রাখা অপরিহার্য। এই উদ্দেশ্যে আল ইহসান আয়োজন করেছে একটি বিশেষ 'রমাদান ট্র্যাকার' ইভেন্ট। আমাদের লক্ষ্য এই মাসজুড়ে ইবাদতে উৎসাহ প্রদান এবং একটি সুন্দর প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা।

ইভেন্টের মূল বৈশিষ্ট্যসমূহ:
আমল ট্র্যাকিং: প্রতিদিনের তিলাওয়াত, সালাত ও সাদকাসহ অন্যান্য আমলসমূহ নিয়মিতভাবে ট্র্যাকিং করার সুবিধা।

পয়েন্ট সিস্টেম: প্রতিটি আমলের জন্য নির্ধারিত পয়েন্টের ব্যবস্থা।

পুরস্কার: প্রথম ২০ রমাদানে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী প্রথম ২ জনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

সমাপনী অনুষ্ঠান: পুরস্কার বিতরণের দিন হামদ-নাত এবং ইফতার মাহফিলের বিশেষ আয়োজন থাকবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
ইভেন্টে অংশগ্রহণ করতে নিচের লিংকের মাধ্যমে দ্রুত আপনার নাম নিবন্ধন করুন:

রমাদান ট্র্যাকার ওয়েবসাইটঃ https://ramadantracker.iiuc.dev
আমাদের ফেসবুক পেজঃ https://www.facebook.com/profile.php?id=61585675734325

আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং এই রমাদানের প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন।


07/02/2026

Address

Kumira, Sitakunda
Chittagong
4318

Telephone

+8801630319853

Website

Alerts

Be the first to know and let us send you an email when IIUC Ihsan Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IIUC Ihsan Society:

Shortcuts

Share