UBDS-Chittagong

UBDS-Chittagong UBDS

চট্টগ্রামে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিতইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শা...
02/01/2026

চট্টগ্রামে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত

ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে জনসচেতনতা সৃষ্টি ও রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ২৫তম ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি চট্টগ্রাম নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানের ২নং গেইট সংলগ্ন এলাকায় আয়োজিত এ ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিংয়ে বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ক্যাম্পিংটির মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তদানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রধান সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শাখার মেন্টর রাশেদ বাবু রাজ, চট্টগ্রাম বিভাগীয় শাখার প্রধান সমন্বয়ক কাজী মুহাম্মদ নুরুল মোমেন, সহ-সমন্বয়ক সুনাক রায়সহ বিভাগের দায়িত্বশীল সদস্যবৃন্দ।

মানবিক বক্তব্যে রাশেদ বাবু রাজ বলেন, “রক্তের কোনো বিকল্প নেই। একজন মানুষের দেওয়া এক ব্যাগ রক্ত অন্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই স্বেচ্ছায় ও নিয়মিত রক্তদানকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করা প্রয়োজন।”

চট্টগ্রাম বিভাগীয় শাখার প্রধান সমন্বয়ক কাজী মুহাম্মদ নুরুল মোমেন বলেন, “রক্তদান একটি মহৎ মানবিক কাজ। তরুণ সমাজ এই কাজে এগিয়ে এলে একটি মানবিক ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

সহ-সমন্বয়ক সুনাক রায় তাঁর বক্তব্যে বলেন, “রক্তদান মানুষে মানুষে ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন তৈরি করে। এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ছে, যা ভবিষ্যতে রক্ত সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এই মানবিক উদ্যোগে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা আনন্দ ও অনুপ্রেরণা প্রকাশ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জনকল্যাণে রক্তদান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।

📢 নোটিশমানুষের কল্যাণে, রক্তের সন্ধানে — একে অপরের বন্ধনে গড়ি সখ্য, সেবাই আমাদের লক্ষ্য।💉 বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণ...
31/12/2025

📢 নোটিশ
মানুষের কল্যাণে, রক্তের সন্ধানে — একে অপরের বন্ধনে গড়ি সখ্য, সেবাই আমাদের লক্ষ্য।
💉 বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করতে এবং সমাজে মানবিক চেতনা ছড়িয়ে দিতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
📅 তারিখ: ০১ জানুয়ারি ২০২৬, সোমবার
📍 স্থান: বিপ্লব উদ্যান ২ নং গেইট ষোলশহর চট্টগ্রাম
👥 আয়োজন:
ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি, চট্টগ্রাম বিভাগীয় শাখা
(হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রক্তদানভিত্তিক শাখা সংগঠন)

18/12/2025

ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।

লাল-সবুজের পতাকা শুধু একটি দেশ নয়,এটি ত্যাগ, ভালোবাসা আর মানবতার প্রতীক।১৬ই ডিসেম্বরের বিজয়ের দিনেআমরা স্মরণ করি শহীদদের...
16/12/2025

লাল-সবুজের পতাকা শুধু একটি দেশ নয়,
এটি ত্যাগ, ভালোবাসা আর মানবতার প্রতীক।
১৬ই ডিসেম্বরের বিজয়ের দিনে
আমরা স্মরণ করি শহীদদের আত্মত্যাগ
এবং প্রতিজ্ঞা করি মানুষের পাশে থাকার।
রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানোর এই যাত্রায়
সবসময় পাশে।।

ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি এর পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা রইলো🇧🇩

আলহামদুলিল্লাহ মহান বিজয় দিবস উপলক্ষে দ্বিতীয় বারের মত 🅾️ ➕ প্লাটিনেট হলুদ ভালোবাসা দিলেন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইট...
16/12/2025

আলহামদুলিল্লাহ

মহান বিজয় দিবস উপলক্ষে দ্বিতীয় বারের মত 🅾️ ➕ প্লাটিনেট হলুদ ভালোবাসা দিলেন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির প্রধান সম্পাদক রাশেদ বাবু রাজ ভাই ।

হোল্ড ব্লাড ১০ বার
প্লাটিনেট ০২ বার
মোট ১২ বার

সবাই রক্তদাতা ও রোগীর জন্য সুস্থতা কামনায় দোয়া করবেন 🤲

জয় হোক মানবতার
জয় হোক রক্তদাতার

15/12/2025

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা।

আসুন, বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবিক, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।

হাফিজ মাওলানা ছালিম আহমদ খান
প্রতিষ্ঠাতা
ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি

বিজ্ঞপ্তিবিষয়: চট্টগ্রাম বিভাগীয় কমিটির মেয়াদোত্তীর্ণজনিত বিলুপ্ত ঘোষণাইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি-এর সকলের অবগতির ...
14/12/2025

বিজ্ঞপ্তি

বিষয়: চট্টগ্রাম বিভাগীয় কমিটির মেয়াদোত্তীর্ণজনিত বিলুপ্ত ঘোষণা

ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি-এর সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতিমালা অনুযায়ী চট্টগ্রাম বিভাগীয় কমিটির নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ায় কমিটিটি বিলুপ্ত ঘোষণা করা হলো*l।

মেয়াদোত্তীর্ণ কমিটির সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে এবং সংশ্লিষ্ট দায়িত্বসমূহ সাময়িকভাবে মূল কার্যনির্বাহী পরিষদ তত্ত্বাবধান করবে।

সংগঠনের সুষ্ঠু পরিচালনা, শৃঙ্খলা বজায় রাখা ও নতুন কাঠামো গঠনের স্বার্থে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আদেশক্রমেঃ মোঃ রাশেদ বাবু রাজ
প্রধান সম্পাদক কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় শাখার মেন্টর ধন্যবাদ।

🖤 ১৪ই ডিসেম্বর | শহীদ বুদ্ধিজীবী দিবস 🖤যাঁদের আলোয় গড়ে উঠতে পারত আগামীর বাংলাদেশ,তাঁদের রক্তেই লেখা হয়েছিল এক গভীর বেদনা...
14/12/2025

🖤 ১৪ই ডিসেম্বর | শহীদ বুদ্ধিজীবী দিবস 🖤

যাঁদের আলোয় গড়ে উঠতে পারত আগামীর বাংলাদেশ,
তাঁদের রক্তেই লেখা হয়েছিল এক গভীর বেদনার কবিতা।

শহীদ বুদ্ধিজীবীরা আজও বেঁচে আছেন—
আমাদের বিবেকের প্রতিটি প্রশ্নে,
আমাদের নীরব প্রতিজ্ঞায়।

ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই সেই সকল বুদ্ধিজীবীদের।

05/12/2025

৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে,
মানবতার কাজে নিয়োজিত সারা বিশ্বের সকল স্বেচ্ছাসেবক ভাই-বোনদের আন্তরিক শ্রদ্ধা ও রক্তিম শুভেচ্ছা ভালোবাসা অবিরাম।

শুভেচ্ছান্তেঃ চট্টগ্রাম বিভাগীয় শাখা

অভিনন্দন সবাইকে United Youth Blood Donation Society
04/12/2025

অভিনন্দন সবাইকে
United Youth Blood Donation Society

সিলেটবাসী, প্রস্তুত তো?দিন বদলের শক্তি নিয়ে আমরা প্রস্তুত হচ্ছি! #ইউনাইটেড_ইয়ুথ_ব্লাড_ডোনেশন_সোসাইটি
03/12/2025

সিলেটবাসী, প্রস্তুত তো?

দিন বদলের শক্তি নিয়ে আমরা প্রস্তুত হচ্ছি!

#ইউনাইটেড_ইয়ুথ_ব্লাড_ডোনেশন_সোসাইটি

Address

Chittogong
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when UBDS-Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share