Chittagong Alliance

Chittagong Alliance Chittagong Alliance | Empowering bankers through unity, growth & advocacy. ✊🏽💼 Chittagong Alliance is a united platform for the banking community of Chittagong.

We stand together to protect the rights of bankers, promote professional growth, and create opportunities for a brighter future. Our mission is simple yet powerful — Empower. Unite. Inspire.

06/06/2026

জামায়াতের আমির সাহেব, আপনার সভাপতির বিরুদ্ধে জনগণের অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার যে অভিযোগ উঠেছে, তার দায়ভার কি আপনি গ্রহণ করবেন? জাতি এর উত্তর জানতে চায়।

৫ আগস্ট-পরবর্তী সময়ে ইসলামী ব্যাংককে মব সৃষ্টির মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া, দলীয় লোকজন দিয়ে এজেন্ট ব্যাংকিং দখল করা এবং প্রতিষ্ঠানটিকে কথিতভাবে একটি ‘বায়তুল মালের আখড়া’ হিসেবে ব্যবহার করার যে অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, আজকের ঘটনাগুলো কি তারই প্রতিফলন?

একের পর এক জনগণের আমানতের টাকা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের উধাও হয়ে যাওয়ার ঘটনা কি কেবল বিচ্ছিন্ন ঘটনা, নাকি নির্বাচনকালীন ব্যয়ের জন্য অর্থ ব্যবহার করার পর এখন পালিয়ে যাওয়ার নাটক মঞ্চস্থ করা হচ্ছে?

জনগণের আমানত, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং আর্থিক সুশাসনের স্বার্থে এসব প্রশ্নের স্বচ্ছ ও জবাবদিহিমূলক উত্তর আজ সময়ের দাবি।

সাংবাদিকদের তোপের মুখে শিশির মনির!
06/06/2026

সাংবাদিকদের তোপের মুখে শিশির মনির!

প্রতিটি সচেতন নাগরিক, সাধারণ গ্রাহক, রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্ব—সবারই একটিই প্রত্যাশা: কোনো আর্থিক প্রতিষ্ঠান য...
05/06/2026

প্রতিটি সচেতন নাগরিক, সাধারণ গ্রাহক, রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্ব—সবারই একটিই প্রত্যাশা: কোনো আর্থিক প্রতিষ্ঠান যেন কোনো বিশেষ দল, গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের প্রতিষ্ঠানে পরিণত না হয়। আর্থিক প্রতিষ্ঠান হবে জনগণের, দেশের অর্থনীতির এবং সকল অংশীজনের আস্থার প্রতীক।

আমরা চাই রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যাংকিং ব্যবস্থা, রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত আর্থিক প্রতিষ্ঠান এবং পেশাদারিত্ব, সুশাসন ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত একটি শক্তিশালী ও টেকসই আর্থিক খাত।

সরকারের প্রতি আমাদের আকুল আবেদন—ইসলামী ব্যাংককে সকল ধরনের রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপমুক্ত রেখে জনগণের আস্থা, বিশ্বাস ও নির্ভরতার প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

ব্যাংকে জনগণের জমানো টাকায়, কোন রাজনৈতিক দল চলতে পারে না। জামায়াত মুক্ত ইসলামী ব্যাংক চাই।
05/06/2026

ব্যাংকে জনগণের জমানো টাকায়, কোন রাজনৈতিক দল চলতে পারে না। জামায়াত মুক্ত ইসলামী ব্যাংক চাই।

05/06/2026

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নিয়ে গুরুতর প্রশ্ন

একের পর এক এজেন্ট মালিকের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠছে। উদ্বেগের বিষয় হলো, এসব এজেন্ট মালিকদের একটি বড় অংশের সঙ্গে জামায়াতে ইসলামী-সংশ্লিষ্টতার অভিযোগও দীর্ঘদিন ধরে আলোচিত। আজকে গ্রাহকের বক্তব্য অনুযায়ী জামাতে ইসলাম বেয়াদব দল, আর এজেন্ট মালিক জামাতের অনুসারী যদি এসব অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠবেই—কোন বিবেচনায় তাদের হাতে গ্রাহকের আমানতের মতো স্পর্শকাতর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে?

বারবার এজেন্ট মালিকদের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা শুধু ব্যক্তিগত অপরাধ নয়; এটি নিয়োগ, তদারকি ও জবাবদিহিতা ব্যবস্থার দুর্বলতাকেও সামনে নিয়ে আসে। গ্রাহকের কষ্টার্জিত অর্থ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক সংগঠনের স্বার্থে ঝুঁকির মধ্যে পড়তে পারে না।

যেসব এজেন্ট মালিক গ্রাহকের টাকা আত্মসাৎ করেছে বা করার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে এজেন্ট নিয়োগ প্রক্রিয়া, তাদের পেছনের প্রভাবশালী গোষ্ঠী এবং সম্ভাব্য রাজনৈতিক সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা প্রয়োজন।

ব্যাংকিং খাত কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়। গ্রাহকের আমানত রক্ষা করাই ব্যাংকের প্রথম ও প্রধান দায়িত্ব। তাই ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিতর্কিত ব্যক্তিদের প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার এখনই সময়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং রাষ্ট্রের সিদ্ধান্তের চেয়েও কি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মু. নজরুল ইসলাম বেশি শক্ত...
04/06/2026

বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং রাষ্ট্রের সিদ্ধান্তের চেয়েও কি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মু. নজরুল ইসলাম বেশি শক্তিশালী?

দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত নজরুল ইসলাম তার নিজ প্রতিষ্ঠানের নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে এবং প্রকাশ্যে। একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে যদি তার কোনো ভিন্নমত বা আপত্তি থেকে থাকে, তবে সেটি প্রাতিষ্ঠানিক ফোরামে উপস্থাপন করাই ছিল শোভন ও পেশাদার আচরণ। কিন্তু তিনি সেই পথ পরিহার করে ফেসবুককে বেছে নিয়েছেন, যেখানে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি এবং দলীয় অবস্থানকে প্রতিষ্ঠা করাই যেন তার প্রধান লক্ষ্য।

একজন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা যখন প্রকাশ্যে নিজের প্রতিষ্ঠানের অবস্থানের বিরুদ্ধে অবস্থান নেন, তখন তা শুধু ব্যক্তি মতামতের বিষয় থাকে না; বরং দেশের আর্থিক খাত সম্পর্কে জনগণের মধ্যে অনিশ্চয়তা ও আস্থাহীনতা তৈরির ঝুঁকি সৃষ্টি করে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে রাষ্ট্রের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা এবং রাজনৈতিক বক্তব্যকে অগ্রাধিকার দেওয়া কোনোভাবেই দায়িত্বশীলতার পরিচয় নয়।

এরা দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আর্থিক খাতকে অস্থিতিশীল করার পরিবেশ তৈরি করে, বিদেশি মহলের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত থাকে। ব্যক্তিগত বা দলীয় স্বার্থের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত করার এই সংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন।

আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার জন্য সরকারের উচিত হবে এ ধরনের দলকানা, লেজুড়বৃত্তিক এবং দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ব্যক্তিদের দায়িত্বশীল অবস্থান থেকে সরিয়ে দেওয়া। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ ও পেশাদার লোকেরাই থাকার দাবি রাখে।

মানুষ বিশ্বাস করে—ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে রাষ্ট্র বড়। কিন্তু নজরুল ইসলামের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তার কাছে রাষ্ট্রের সিদ্ধান্তের চেয়েও দলীয় এজেন্ডা বড়।

রাষ্ট্রের স্বার্থের ঊর্ধ্বে কোনো ব্যক্তি নয়, কোনো দলও নয়।

লজ্জা নজরুল ইসলামের জন্য। লজ্জা সেই মানসিকতার জন্য, যা রাষ্ট্রের চেয়ে দলকে বড় মনে করে।

04/06/2026
04/06/2026

ব্যাংকিং ব্যবস্থার ১২টা বাজিয়ে বটবাহিনীর একটি পক্ষ ভুয়া গ্রাহক ফোরামের নামে তাদের বায়তুল মালের হরমুজ প্রণালী ইসলামী ব্যাংকের অবৈধ দখল রক্ষায় রাস্তায় ব্যস্ত এবং আরেক পক্ষ ইসলামী ব্যাংকের এজেন্টগুলো জামাত ইসলামীর লোকদের হাতে তুলে দিয়ে লুটপাটে ব্যস্ত।

প্রতিটি এজেন্ট মালিকই যদি জামায়াতের লোক হয়, আর কয়েক দিন পরপর কোনো না কোনো এজেন্ট মালিক টাকা নিয়ে লোপাট হয়ে যায়, তাহলে এমডি সাহেব কি এসব জেনেও নীরব থাকেন?

নাকি এই টাকার একটি অংশ বায়তুল মালে যোগ হয়, আর সেই অর্থই এসব ভুয়া মানববন্ধন ও দেশকে অস্থিতিশীল করার কর্মকাণ্ডে ব্যয় করা হয়?

ইসলামী ব্যাংকের এজেন্টগুলোকে জামায়াতমুক্ত করার সময় এসেছে। নইলে ভুয়া গ্রাহক ফোরাম ও জামাতি এজেন্ট মালিকদের মাধ্যমে গ্রাহকদের টাকা একসময় পুরোপুরি বায়তুল মালের তহবিলে পরিণত হবে।

কেন এতো এতো ইসলামী ব্যাংক নিয়ে জামায়াতের আকর্ষণ!
04/06/2026

কেন এতো এতো ইসলামী ব্যাংক নিয়ে জামায়াতের আকর্ষণ!

Address

Chattogram
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong Alliance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share