07/06/2026
আলোর দিশার কুরবানি সেবা কার্যক্রম সম্পন্ন
আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানি সেবা প্রকল্প ২০২৬ পবিত্র ঈদ-উল-আযহার দিন সম্পন্ন হয়। লোকবলহীন ও প্রবাসী পরিবারের সহযোগিতা, পরিবেশ রক্ষা এবং মহামারি রোধ ইত্যাদির স্বার্থে ২০২০ সাল থেকে সেবাটি চালু রয়েছে। গত কুরবানি ঈদের দিন বাকলিয়াস্থ সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে উক্ত কর্মযজ্ঞ শুরু হয় এবং মোট ১২৬ শরিক কুরবানি করে দেওয়া হয়। সুনির্দিষ্ট নীতিমালার আলোকে কুরবানি দাতার অর্থে ক্রয়কৃত শরিয়ত ও স্বাস্থ্যসম্মতভাবে পশুগুলো কেটেকুটে প্রতি শরিকের মাংস আলাদা প্যাকেট সেবাগ্রহীতাদের হাতে তুলে দেওয়া হয়। নিবন্ধনের ক্রমিক অনুসারে তিন স্লটে বিকেল ২.৩০ টার মধ্যে বণ্টন কার্যক্রম সুসম্পন্ন করা হয়।
সেবা কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ নুর হোসাইন, ভাইস চেয়ারম্যান ফুলকলির জিএম এম. এ. সবুর, ব্যাংকার সৈয়দ কুতুব উদ্দিন আলম, সেক্রেটারি দেলোয়ার হোসেন এফসিএস, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আসিক ইউসুফ চৌধুরী, আলহাজ সালেহ আহমদ, হাজি লতিফা মোহাম্মদ, সেকান্দর রহমান কায়সার, আবু বকর ছিদ্দিক প্রমুখ। সহযোগিতা করেন পিআরও ফখরুল ইসলাম, কো-অর্ডিনেটর জাহিদ হাসান, স্বেচ্ছাসেবক আসিফ মাহমুদ, ইব্রাহিম, সাঈদ আবির, সাইফুল ইসলাম, সুমন, তুহিন, রিদোয়ান উল্লাহ প্রমুখ।