21/09/2026
কোনো তদন্ত নেই, কোনো অভিযোগ নেই, কোনো কারণ দর্শানো হয়নি, তথাপি একতরফাভাবে আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম মহোদয়কে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে, যা ন্যায়বিচার ও স্বচ্ছতার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন বলে আমরা মনে করি। চুয়েটের সমগ্র শিক্ষার্থীসমাজ এই অন্যায্য ও অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং দ্ব্যর্থহীন ভাষায় দাবি করছে যে, মাননীয় উপাচার্য মহোদয়কে অবিলম্বে ও শর্তহীনভাবে স্বীয় পদে পুনর্বহাল করতে হবে; এই দাবি আদায় না হওয়া পর্যন্ত চুয়েটের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকবে।
~চুয়েটের সকল ছাত্র সংগঠন ও ক্লাবের সম্মিলিত ঘোষণা।