15/10/2026
গভীর শোক ও সমবেদনা
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রক্তধারা:BBtech Blood Donation Club এর পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান স্যার এর ইন্তেকালে গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।
USTC-এর শিক্ষা, নেতৃত্ব ও অগ্রগতিতে তাঁর অবদান, নিষ্ঠা ও দিকনির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে USTC পরিবার এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং তাঁর মৃত্যুতে শোকাহত সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।
গভীর শ্রদ্ধা ও শোকসহ,
রক্তধারা:BBtech Blood Donation Club
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (USTC)