পাহাড়তলী যুব সংঘ

পাহাড়তলী যুব সংঘ "A Platform For Change!" ❤️💚

14/04/2026

সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা।❤️

অভিনন্দন🎉Chattogram Youth Hub-এর Sports & Cultural Secretary হিসেবে নির্বাচিত হওয়ায় অনেক অনেক শুভেচ্ছা।
06/04/2026

অভিনন্দন🎉
Chattogram Youth Hub-এর Sports & Cultural Secretary হিসেবে নির্বাচিত হওয়ায় অনেক অনেক শুভেচ্ছা।

26/03/2026

“২৬ মার্চ—আমাদের স্বাধীনতার দিন। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি আমাদের অস্তিত্ব, আমাদের গর্ব, আমাদের আত্মপরিচয়। লাখো শহীদের ত্যাগ, অসংখ্য মায়ের চোখের জল আর অগণিত সংগ্রামের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। আজ আমরা স্বাধীনভাবে শ্বাস নিচ্ছি, কথা বলছি—এই সবকিছুর পেছনে রয়েছে তাদের অবদান। শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদদের, যাদের জন্য আমরা আজকের বাংলাদেশ পেয়েছি। 🇧🇩❤️”

21/02/2026

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী সকল বীর, ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসা। সালাম, রফিক, বরকত, জব্বারসহ নাম না জানা সকল শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা ও অমর একুশে, আমাদের চির প্রেরণার প্রতীক তাঁদের এই আত্মত্যাগ চিরস্মরণীয়।আমরা ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি, এবং তাদের আত্মত্যাগকে চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করি।💐❤️‍🩹

03/02/2026

Our Manifesto, Our Future – আমাদের ভোট, আমাদের ভবিষ্যৎ
সচেতন ভোটারই শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আ্মাদের তরুণরা এই ভিডিওতে সহজ ভাষায় তুলে ধরেছে একজন নাগরিকের ভোট দেওয়ার সঠিক প্রক্রিয়া, ব্যালট ব্যবহারের নিয়ম এবং গণভোটে অংশগ্রহণের ধাপসমূহ। Our Manifesto, Our Future - যুব-নেতৃত্বাধীন এই ডিজিটাল ক্যাম্পেইনের লক্ষ্য হলো নাগরিকদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা, যেন সবাই জেনে–বুঝে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারেন।
আমাদের ক্যাম্পেইনটি অনুসরণ করুন। পাশে থাকুন, অন্যদেরও জানান।
কারণ, আমাদের সিদ্ধান্তেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।

নারী নেতৃত্ব সুযোগ নয়, অধিকার। চট্টগ্রাম প্রেস ক্লাবে,জেলা পর্যায়ে নারী ও যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে না...
17/11/2025

নারী নেতৃত্ব সুযোগ নয়, অধিকার।
চট্টগ্রাম প্রেস ক্লাবে,জেলা পর্যায়ে নারী ও যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয়।

🌍 Global Climate Strike 2025 Chattogram 🌱
14/11/2025

🌍 Global Climate Strike 2025 Chattogram 🌱

10/11/2025

অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম ইউথ হাব কে আমাদেরকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য🌸❤️

Green Innovation Fair 2025🍀🌱
10/11/2025

Green Innovation Fair 2025🍀🌱

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো তরুণদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী নির্বাচনী ইস্তেহার আলোচনা “তারুণ্যের স্বপ্নে – Our Manifesto, O...
17/10/2025

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো তরুণদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী নির্বাচনী ইস্তেহার আলোচনা “তারুণ্যের স্বপ্নে – Our Manifesto, Our Future”

চট্টগ্রাম, ১০ অক্টোবর ২০২৫:
চট্টগ্রামে তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী নির্বাচনী ইস্তেহার আলোচনা সভা— “তারুণ্যের স্বপ্নে: Our Manifesto, Our Future”। ব্রাইট বাংলাদেশ ফোরাম ও অ্যাক্টিভিস্টা বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা, যা তরুণ প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক চেতনা, অংশগ্রহণ ও আশার সঞ্চার ঘটায়।

আলোচনায় অংশ নেন চট্টগ্রাম-৯ ও ৪ আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা আহমেদুল আলম চৌধুরী রাসেল, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর অধ্যাপক শামসুজ্জামান হেলালী, নাগরিক ঐক্য-এর ফয়সাল বিন নাসির, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও অ্যাক্টিভিস্ট মুনমুন নেসা চৌধুরী, সংশপ্তক-এর নির্বাহী পরিচালক লিটন চৌধুরী, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার, ওয়ার্ল্ডভিশন'র এপিএম জনি রোজারিও ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি দেলোয়ার মজুমদারসহ সিভিল সোসাইটি, এনজিও প্রতিনিধি (ব্র্যাক, টিআইবি, কারিতাস সহ), গণমাধ্যম প্রতিনিধি ও বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরাম'র প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া এবং সঞ্চালনা করেন লোকাল রাইটস প্রোগ্রামের ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ। শুরুতে অতিথিরা “আমাদের চট্টগ্রাম আমরা কেমন দেখতে চাই” শীর্ষক তরুণদের ডেমো প্রজেক্ট পরিদর্শন করেন এবং পরে যুব প্রতিনিধি সাকিবুল হাসান প্রজেক্ট উপস্থাপন করেন।

বক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি, সামাজিক ন্যায়বিচার, নারী-পুরুষ সমতা, যুব কর্মসংস্থান, এবং সহনশীল রাজনীতি নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। অধ্যাপক মুনমুন নেসা চৌধুরী বলেন, “নির্বাচিত প্রার্থীরা নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করবেন— এটাই আমাদের প্রত্যাশা।”
বিএনপি নেতা আহমেদুল আলম চৌধুরী রাসেল বলেন, “আমরা জবাবদিহিমূলক রাজনীতিতে বিশ্বাসী, তরুণদের প্রস্তাবিত ইস্তেহারের দাবিগুলো আমাদের নিজস্ব ইস্তেহারেও প্রতিফলিত হবে।

25/09/2025

জলবায়ু পরিবর্তনের কারন ও প্রতিকার🏜️🗻

25/09/2025

সামাজিক সম্প্রীতি নিয়ে কিছু আলোচ্য বিষয়🍀💚

Address

Pahartali
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাহাড়তলী যুব সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share