08/12/2025
ভালোবাসা কখনো হাঁটে না পা মেপে—
কখনো সে এগিয়ে যায় হুইলচেয়ারের ধীর গতিতে,
কখনো ভর দেয় ক্লান্ত শরীরের শেষ শক্তিতে।
আজ সেই ভালোবাসা ট্রাইব্যুনালের পথে—
অসুস্থ এক মানুষের চোখে ভর করে উঠে
নিঃশব্দ এক প্রতিজ্ঞা—
‘তোমার দিনে তোমায় শুভেচ্ছা জানাতেই আসতে হবে আমাকে।’
দিপু মনির জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে
ট্রাইব্যুনালে উপস্থিত হলেন তাঁর অসুস্থ স্বামী—
ভালোবাসার সেই পথ আজও থামেনি।