28/03/2026
আলহামদুলিল্লাহ 🌙✨, রমজান ও ঈদ ২০২৬ইং-কে কেন্দ্র করে সাতগড়িয়াপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজনসমূহ—
✅ ১ মাস ব্যাপি সহিহ কুরআন শিক্ষার আসর ও পুরস্কার বিতরণ
📖:
সংগঠনের পক্ষ হতে একজন অভিজ্ঞ উস্তাযের মাধ্যমে বয়স্ক, বৃদ্ধ ও শিশু—সবার জন্য কুরআন শিক্ষা কার্যক্রমের মতো সাওয়াবপূর্ণ কাজ হাতে নেওয়া হয় । উপযুক্ত পন্থায় মূল্যায়ন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় 🎁✨।
✅ মসজিদ প্রাঙ্গণে সাজ প্রকল্প ও শিশুদের মাঝে চকলেট বিতরণ 🕌🍫:
অত্র এলাকাবাসী ও শিশুদের নিয়ে ঈদ আনন্দকে দ্বিগুণ উৎসাহে পালনের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে স্বল্প সামর্থ্যের মধ্যে মসজিদ প্রাঙ্গণ সৌন্দর্য্যমণ্ডিত করার উদ্যোগ নেওয়া হয় 🌸🌿। এবং ,নামাজ শেষে ঈদের খুশি ভাগাভাগি করতে শিশুদের মাঝে চকলেট বিতরণ করা হয়
✅ সেলফি বুথ স্থাপন 📸🌟:
সংগঠনের দায়িত্বশীলদের চাঁদরাতে নির্ঘুম ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সৌন্দর্যে বিশেষত্ব আনার লক্ষ্যে স্বল্প সামর্থ্যে একটি সেলফি বুথ স্থাপন করা হয় ।
🌙 ইনশা আল্লাহ, সামনের বছরগুলোতে সংগঠন চাঁদরাতে বিশেষ আয়োজন ও মসজিদে সাজসজ্জার মাধ্যমে চাঁদরাত উদযাপনের সুন্নাহ পালনের নিয়ত রাখছে ইনশা আল্লাহ্🤍✨।