02/10/2025
বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্ব সমাদৃত ত্বরিকা-ই মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’ এর প্রপৌত্র অছিয়ে গাউসুল আযম খাদেমুল ফোক্বরা হযরত শাহ্সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’এর প্রথম পুত্র বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’এর মহান ২৬ আশ্বিন ১১ অক্টোবর ৩৭ তম পবিত্র উরস শরিফ উপলক্ষ্যে ‘মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, পাঁচপুকুরিয়া কাজিরখীল শাখা’র সার্বিক সহযোগিতায় ঐশ্বরিক প্রেমের পথ - ইহসান’ সংগঠনের আয়োজনে গত ১ অক্টোবর ২০২৫, বুধবার, বাদে মাগরিব কাজি ছগির আহমদ শাহ্ মাদ্রাসা হল এ ইহসানে প্রধান পৃষ্টপোষক জনাব ইকবাল তালুকদার এর সভাপত্বিতে ও ইহসান পরিবারের সদস্য জনাব মোহাম্মদ মারুফের সঞ্চালনায় ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ‘জীবনী আলোচনা’ অনুষ্টিত হয়।
কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (দঃ) পরবর্তী আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ নোহান। পরবর্তীতে জীবনী থেকে আলোচনায় অংশ নেন ইহসান পরিবারের সদস্য সাজ্জাতুল ইসলাম জিসান, সাব্বির হোসাইন, ইব্রাহিম হোসেন, রাইসুল সোহান, রাহাতুল ইসলাম, তারেক হোসেন, ইকবাল হোসেন রাফি সহ
অত্র অনুষ্টানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজ ৫ম বর্ষের শিক্ষার্থী জনাব ইফ্ফাত উদ্দিন ফাহাদ।
সভায় অত্র সংগঠনের সদস্য মোহাম্মদ সাব্বির হোসেন ও আব্দুল আজিজ মনজু বিদেশ গমন উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা প্রীতি প্রদান সহ মিলাদ কিয়াম ও মোনাজাত এর মাধ্যমে সম্পূর্ন হয়।