Chattagram Diploma Nursing And Midwifery Organisation

Chattagram Diploma Nursing And Midwifery Organisation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chattagram Diploma Nursing And Midwifery Organisation, Chittagong.

এটি চট্টগ্রামের ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফদের পেশাগত উন্নয়নের অঙ্গীকারবদ্ধ সংগঠন।
এটি একটি অরাজনৈতিক এবং সমাজসেবামূলক সংগঠন।

জ্ঞান • সেবা • ঐক্য

সেবা আমাদের ধর্ম ,ঐক্য আমাদের শক্তি

সাফল্যের আলোকবর্তিকা ছড়িয়ে এগিয়ে যাক আমাদের আগামীর নার্সিং যোদ্ধারা! 🩺✨​বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের চূড়ান...
21/09/2026

সাফল্যের আলোকবর্তিকা ছড়িয়ে এগিয়ে যাক আমাদের আগামীর নার্সিং যোদ্ধারা! 🩺✨

​বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ১ম বর্ষের সকল শিক্ষার্থীকে "চট্টগ্রাম ডিপ্লোমা নার্সিং এন্ড মিডওয়াইফারি অর্গোনাইজেশন"-এর পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও লালগোলাপ শুভেচ্ছা। 🌹🎓

​আপনাদের এই মেধা, পরিশ্রম ও সাফল্যের ধারা অব্যাহত থাকুক। মানবসেবার মহান ব্রত নিয়ে আগামী দিনগুলোতে আপনারা আরও বহুদূর এগিয়ে যান—এই শুভকামনা রইল। ❤️

​

অপ্রতিম আমাদের কোনো নিকটাত্মীয় বা পরিচিত কেউ ছিল না। কিন্তু সে ছিল এই দেশের একজন নিষ্পাপ শিশু, এই দেশেরই নাগরিক। আর আমরা...
19/09/2026

অপ্রতিম আমাদের কোনো নিকটাত্মীয় বা পরিচিত কেউ ছিল না। কিন্তু সে ছিল এই দেশের একজন নিষ্পাপ শিশু, এই দেশেরই নাগরিক। আর আমরাও এই স্বাধীন দেশেরই নাগরিক। একটি ফুটফুটে শিশুর এভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া যেকোনো বিবেকবান মানুষের হৃদয়কে চূর্ণ-বিচূর্ণ করে দেয়। এই মর্মান্তিক ঘটনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

​কোনো শিশুর অকাল ও নৃশংস বিদায় কেবল একটি পরিবারের ক্ষতি নয়, এটি সমগ্র সমাজের জন্য এক গভীর লজ্জার ও বেদনার। একজন নাগরিক হিসেবে এবং মানবতার খাতিরে এই অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা সম্ভব নয়।

​চট্টগ্রাম ডিপ্লোমা নার্সিং এন্ড মিডওয়াইফারি অর্গোনাইজেশন-এর পক্ষ থেকে আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং জোর দাবি জানাচ্ছি:

​১. শিশু অপ্রতিম হত্যার দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।
২. জড়িত ঘাতকদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
৩. দেশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধীদের বিচারে দৃষ্টান্ত স্থাপন করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

​আমরা শিশু অপ্রতিমের আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি।

​— চট্টগ্রাম ডিপ্লোমা নার্সিং এন্ড মিডওয়াইফারি অর্গোনাইজেশন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্...
10/09/2026

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নি'হত হয়েছেন।
তাদের মৃ'ত্যুতে আমরা Chattagram Diploma Nursing And Midwifery Organisation পরিবার গভীরভাবে শোকাহত ।

মহান আল্লাহ দুই সৈনিককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাদের পরিবারকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন (আমিন ) ।

09/09/2026

🌟 অভিনন্দন ও শুভেচ্ছা ব্রাম্মণবাড়িয়া ইউনাইটেড নার্সিং কলেজ দলকে! 🏆⚽

CDNMO Championship 2026-এর রানার্স আপ দল ব্রাম্মণবাড়িয়া ইউনাইটেড নার্সিং কলেজ দলের সুন্দর, সুশৃঙ্খল ও নান্দনিক এ আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। ❤️
তাদের আন্তরিকতা, দলীয় ঐক্য এবং সুন্দর উপস্থাপনা পুরো আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।
ব্রাম্মণবাড়িয়া ইউনাইটেড নার্সিং কলেজ দলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

খেলার মাঠের পাশাপাশি এমন সুন্দর আয়োজন ও ইতিবাচক বন্ধন আমাদের টুর্নামেন্ট পরবর্তী ভাতৃত্ববোধকে আরও সমৃদ্ধ করে। 🌸

⚽ CDNMO Championship 2026
🤝 Together for Sports, Unity & Excellence

🏆 Congratulations, Holy Nursing College! 🏆CDNMO Championship 2026-এ Best Fair Play Team হিসেবে নির্বাচিত হওয়ায় Holy Nurs...
08/09/2026

🏆 Congratulations, Holy Nursing College! 🏆

CDNMO Championship 2026-এ Best Fair Play Team হিসেবে নির্বাচিত হওয়ায় Holy Nursing College, Halishahar,Chattogram -কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🎉⚽

খেলার মাঠে শৃঙ্খলা, সৌহার্দ্য, সম্মান ও ক্রীড়াসুলভ আচরণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য তোমাদের প্রতি রইল বিশেষ সম্মান ও ভালোবাসা।

Keep Playing Fair, Keep Inspiring! ❤️⚽

Congratulations, holy nusing College ! 🏆
#𝐂𝐨𝐧𝐠𝐫𝐚𝐭𝐮𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬

CDNMO Championship Grand Final 2026🏆
08/09/2026

CDNMO Championship Grand Final 2026🏆

🏆 CDNMO Championship 2026 — Runners-Up 🥈গৌরবময় লড়াই, দারুণ পারফরম্যান্স ও অসাধারণ টিমওয়ার্কের মাধ্যমে Brahmanbaria Unite...
08/09/2026

🏆 CDNMO Championship 2026 — Runners-Up 🥈

গৌরবময় লড়াই, দারুণ পারফরম্যান্স ও অসাধারণ টিমওয়ার্কের মাধ্যমে Brahmanbaria United Nursing College অর্জন করেছে CDNMO Championship 2026-এর রানার্সআপ হওয়ার গৌরব।

ফাইনালের মঞ্চে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের দৃঢ়তা, আত্মবিশ্বাস ও স্পোর্টসম্যানশিপ ছিল সত্যিই প্রশংসনীয়। ⚽❤️

অভিনন্দন Brahmanbaria United Nursing College! 🎉

তোমাদের এই অর্জন ভবিষ্যতের আরও বড় সাফল্যের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকুক।
আমরা আজীবন তোমাদের কাছে কৃতজ্ঞ

CDNMO Championship 2026
United by Nursing, Connected by Sports. 🤝⚽

সাংগঠনিক ব্যাখ্যা তলব সংক্রান্ত নোটিশচট্টগ্রাম ডিপ্লোমা নার্সিং এন্ড মিডওয়াইফারি অর্গানাইজেশন (CDNMO) এর পক্ষ থেকে সংশ্ল...
08/09/2026

সাংগঠনিক ব্যাখ্যা তলব সংক্রান্ত নোটিশ

চট্টগ্রাম ডিপ্লোমা নার্সিং এন্ড মিডওয়াইফারি অর্গানাইজেশন (CDNMO) এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের মধ্যকার ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উভয় প্রতিষ্ঠানই নার্সিং শিক্ষার্থী ও নার্সিং পেশার উন্নয়ন, শৃঙ্খলা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একটি ক্রীড়া আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, নেতৃত্ব ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা। তাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক বা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে ব্যাহত না করে, সে বিষয়টি সংগঠন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

ঘটনার প্রকৃত কারণ, সংশ্লিষ্টদের বক্তব্য, দায়িত্বশীল ভূমিকা এবং সাংগঠনিক বিধি ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষ্যে স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২য় কার্যনির্বাহী পরিষদের ও টুর্নামেন্ট আয়োজক কমিটির নিকট লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে।

এটি কোনো প্রতিষ্ঠান বা শিক্ষার্থীকে পূর্বনির্ধারিতভাবে দায়ী করার সিদ্ধান্ত নয়। বরং সকল পক্ষের বক্তব্য শোনা, প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়সংগত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণের একটি সাংগঠনিক প্রক্রিয়া।

চট্টগ্রাম ডিপ্লোমা নার্সিং এন্ড মিডওয়াইফারি অর্গানাইজেশন বিশ্বাস করে, চট্টগ্রামের সকল নার্সিং প্রতিষ্ঠান একই পরিবারের অংশ। মতপার্থক্য বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থাকলেও পারস্পরিক সম্মান, সৌহার্দ্য ও ঐক্য অক্ষুণ্ণ রেখে আমরা বিষয়গুলোর সমাধান করতে চাই।

আমরা আশাবাদী, সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতায় বিষয়টির একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও ইতিবাচক সমাধান বেরিয়ে আসবে এবং ভবিষ্যতে নার্সিং শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর, নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ ক্রীড়া পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

চট্টগ্রাম ডিপ্লোমা নার্সিং এন্ড মিডওয়াইফারি অর্গানাইজেশন (CDNMO)
ঐক্য • সেবা • শক্তি

Congratulations CDNMO Champion Progati Nursing College Chattogram 💥
07/09/2026

Congratulations CDNMO Champion Progati Nursing College Chattogram 💥

🏆⚽ THE GRAND FINALE IS HERE! ⚽🏆দীর্ঘ প্রতীক্ষার পর CDNMO Championship 2026 পৌঁছে গেছে তার কাঙ্ক্ষিত গ্র্যান্ড ফিনালে-তে!...
06/09/2026

🏆⚽ THE GRAND FINALE IS HERE! ⚽🏆
দীর্ঘ প্রতীক্ষার পর CDNMO Championship 2026 পৌঁছে গেছে তার কাঙ্ক্ষিত গ্র্যান্ড ফিনালে-তে! 🔥
🥊 প্রগতি নার্সিং কলেজ 🆚 ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড নার্সিং কলেজ
🏟️ স্থান: CMC Central Field
🕥 সময়: সকাল ১০:৩০ মিনিট
📅 তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৬
এক মঞ্চ, দুই ফাইনালিস্ট, একটাই স্বপ্ন—চ্যাম্পিয়ন হওয়ার! 🏆
🔥 কে তুলবে কাঙ্ক্ষিত ট্রফি?
🔥 কার হাতে উঠবে CDNMO Championship 2026-এর শিরোপা?
More Than a Game… It’s Our Unity, Our Strength! 💙⚽

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chattagram Diploma Nursing And Midwifery Organisation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share