20/03/2026
আমাদের Indigenous Cyber Force সংগঠনে আরও কিছু সদস্য যুক্ত করা হবে, আগ্রহীরা ইনবক্সে মেসেজ করুন। 💗
স্টুডেন্ট, যুবক-যুবতী ও চাকরিজীবী, ছেলে-মেয়ে সবাই যুক্ত হতে পারবেন, শুধুমাত্র আদিবাসী হতে হবে। তবে কিছু বিষয় অবশ্যই মানতে হবে; (১) সৎ ও দায়িত্বশীল হতে হবে, (২) মানবিক কাজের প্রতি আন্তরিক আগ্রহ থাকতে হবে ও (৩) অনলাইন ও অফলাইনে সংগঠনের কার্যক্রমে সময় দিতে সক্ষম হতে হবে (চাকরি/পড়াশোনা'র ক্ষেত্রে এত বাধ্যতামূলক নয়)।
📌 এটি সম্পূর্ণ বিনামূল্যে; কোনো প্রকার নিবন্ধন/ভর্তি ফি নেই, তবে নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে সদস্য নির্বাচন করা হবে।আমরা আবারও উল্লেখ করছি, আদিবাসী সাইবার কমিউনিটিকে শক্তিশালী করা এবং বিভিন্ন মানবিক কার্যক্রমের জন্য তহবিল (Fund) সংগ্রহের লক্ষ্যেই আমাদের এই সদস্য অন্তর্ভুক্তির উদ্যোগ।
বিশেষ নোট: যাদের আর্থিক অবস্থা ভালো এবং যারা চাকরিজীবী, তাদের জন্য এই প্ল্যাটফর্মটি তুলনামূলকভাবে বেশি উপযোগী। কারণ, শুধুমাত্র সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ প্রদানই আমাদের লক্ষ্য নয়; মানবিক কার্যক্রমকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। সেই প্রেক্ষিতে মাসিক ফি-এর বিষয়টি আলোচনায় আসতে পারে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সবার মতামতের ভিত্তিতেই নেওয়া হবে (এই যুগে প্রতিমাসে ২০০ টাকা, এটাই বা কত? নিত্যদিনের সামান্য নাস্তার পেছনেই তো এর চেয়ে বেশি খরচ হয়ে যায়)।
আরও বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন, ধন্যবাদ ❤️🩹