01/06/2025
আপনার বাচ্চা কি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত? দেখে নিন সহজভাবে👇
✍️অনেক বাবা-মা ভাবেন, "আমার বাচ্চা কি সত্যি স্কুলে যাওয়ার মতো বড় হয়েছে?" এই ভাবনাটা একদম স্বাভাবিক। কারণ স্কুল মানে শুধু পড়াশোনা নয়। স্কুল মানে নতুন বন্ধু, নতুন জায়গা, আর নিজের কাজ নিজে করার শুরু।
সব বাচ্চা এক রকম হয় না। কেউ আগে কথা বলে, কেউ আগে দৌড়াতে শেখে। তাই কিছু সহজ দিক দেখে আপনি বুঝতে পারবেন, আপনার বাচ্চা প্রস্তুত কিনা।
এই লেখায় সহজ ভাষায় উদাহরণসহ জেনে নেই সেই লক্ষণগুলো যা আপনার শিশুর প্রথম স্কুলজীবনকে করে তুলতে পারে আনন্দময় আর আত্মবিশ্বাসে ভরপুর।
১. জানতে চাওয়ার আগ্রহ আছে?
আপনার বাচ্চা কি সারাদিন “এইটা কী?”, “ওইটা কেন?” বলে? যেমন, পাখা ঘোরে কেন, বা বৃষ্টিতে মাটি কাদায় কেন হয়; এসব জানতে চায়?
উদাহরণ: রাজু প্রতিদিন মাকে জিজ্ঞাসা করে, “আমাদের ছাতা ভিজে যায় না কেন?” এ প্রশ্নের মানে ওর শেখার আগ্রহ আছে।
২. অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে পারে?
আপনার শিশু কি খেলনা ভাগ করে নিতে পারে? নিয়ম মেনে খেলতে পারে? কারো সাথে ঝগড়া হলে বুঝিয়ে বলতে পারে? উদাহরণ: রহিম বন্ধু রাকিবকে বলল, “আমি এখন খেলবো, তারপর তুমি।”এটাও সামাজিক বুদ্ধির ইঙ্গিত।
৩. নিজের কাজ কিছুটা নিজে করতে পারে?
জুতা পরা, জামা পরা, ব্যাগ গুছানো, টয়লেট ব্যবহার ইত্যাদি এধরনের কাজ আপনার শিশু নিজে কতটা পারে?উদাহরণ: ছোট্ট রিমি নিজের জামা পরে নিতে পারে, আর টিফিন ব্যাগ নিজেই ধরে রাখে।
৪. সারাদিন ক্লাসে থাকতে পারবে?
আপনার শিশু কি সহজেই ক্লান্ত হয়ে পড়ে নাকি অনেকক্ষণ গল্প শুনতে, খেলতে পারে? উদাহরণ: তাহসিন সকাল থেকে দুপুর পর্যন্ত খেলার মধ্যে থাকতে পারে, ক্লান্ত না হয়ে।
৫. হাত-পা ও আঙুলের কাজ ঠিকঠাক করতে পারে?
রং করতে পারে, লাফাতে পারে, দৌড়াতে পারে? এসব ছোট ও বড় চলাফেরা শেখার জন্য দরকার। উদাহরণ: হৃদয় কাঁচি দিয়ে কাগজ কাটতে পারে, আর দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।
৬. কথা ঠিকভাবে বলতে ও বুঝতে পারে?
আপনার শিশু কি নিজের দরকার বোঝাতে পারে? যেমন: ক্ষুধা লাগলে বলে, “আমার খেতে ইচ্ছে করছে।” অথবা অন্যের কথা মনোযোগ দিয়ে শোনে?
৭. অক্ষর, নাম চিনতে পারে?
নিজের নাম চিনতে পারে? কিছু অক্ষর বা সংখ্যা চিনে?
উদাহরণ: জারা নিজের নাম Z-A-R-A লিখতে পারে, আর ১ থেকে ১০ পর্যন্ত গুনতে পারে।
৮. নতুন জায়গায় মানিয়ে নিতে পারে?
স্কুলে মায়ের থেকে আলাদা থাকতে পারবে? নতুন বন্ধুদের সঙ্গে মানিয়ে নিতে পারে? উদাহরণ: আদিব প্রথমে একটু কাঁদে, কিন্তু কিছুক্ষণ পর অন্য বাচ্চাদের সঙ্গে খেলায় মেতে ওঠে।
৯. কিছুক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে?
একটি গল্প মন দিয়ে শুনতে পারে? পাজল বা খেলনা নিয়ে কয়েক মিনিট একটানা খেলতে পারে?
আপনার শিশু যদি এই বিষয়গুলোতে কিছুটা এগিয়ে থাকে, তাহলে বুঝে নিন, সে ধীরে ধীরে স্কুলের জন্য প্রস্তুত হচ্ছে। তবে সব শিশুর শেখার সময় একরকম নয়। ভালোবাসা, ধৈর্য আর একটু একটু চর্চা দিয়ে আপনি তাকে সুন্দরভাবে তৈরি করে তুলতে পারেন। স্কুলে যাওয়া মানেই শুধু পড়াশোনা নয়, বরং এক নতুন দুনিয়ায় পা রাখা। যে দুনিয়ায় শিশু শিখবে, বড় হবে এবং নিজের পথ খুঁজে নেবে। আপনার সন্তানের প্রথম ক্লাস শুরু হোক আত্মবিশ্বাস আর হাসি দিয়ে!
👉এ ধরনের আরও টিপস পেতে আমাদের পোস্টটি শেয়ার করুন এবং পেজটিতে ফলো দিয়ে সঙ্গে থাকুন।