24/06/2022
চন্দনাইশ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ-২০২২ এর কার্যক্রম আগামী ২৭ জুন (সোমবার) হতে শুরু হতে যাচ্ছে। ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে মোট ১০০ জন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী আগামী ২৭ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করবেন।
এবার ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন বা বিগত ভোটার তালিকা হালনাগাদের সময় যারা বাদ পড়েছেন তাদের নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহ করা হবে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারের তথ্য সংগ্রহ করে তাদের নাম বিদ্যমান তালিকা হতে কর্তন করা হবে।