08/05/2026
বড় Target Achieve করার ১০টা স্টেপ (Professional Guideline):
১. Clear Target সেট করুন:
—————————————
আপনার টার্গেট অবশ্যই নির্দিষ্ট (specific) হতে হবে।
যেমন: “এই মাসে ৪০ লাখ টাকার বিতরণ করবো” ৬০ জন নতুন গ্রাহক কে ঋণ দিবো,২০ তারিখের মধ্যে সকল মাসিক ঋণ আদায় নিশ্চিত করবো (যেহেতু ঈদের মাস ২৫ তারিখ মাস ক্লোজ) —এটা clear।
২. Target কে ছোট ছোট ভাগে ভাগ করুন
——————————————————-
মাসিক টার্গেট → সাপ্তাহিক → দৈনিক টার্গেট করুন।
তাহলে কাজ সহজ মনে হবে এবং progress রিপোর্ট ভালো করা যাবে।
৩. Strong Why তৈরি করুন
—————————————-
আপনি কেন এই টার্গেট achieve করতে চান?
পরিবার, স্বপ্ন, lifestyle, সম্মান, recognition —এই কারণটাই আপনাকে চালাবে।সংস্থা জন্য নয় নিজের সফলতার জন্য টার্গেট পুরন করবো।
৪. Daily Prospecting Habit গড়ে তুলুন
——————————————————-
প্রতিদিন নতুন মানুষের সাথে যোগাযোগ করুন।জরীপ কার্যক্রম চলমান রাখুন, প্রতিদিন ১৫/২০ জনের নিকট ভিজিটিং কার্ড বিতরণ করুন, তাদের সাথে যোগাযোগ করুন। consistency-ই success আনে।
৫. Time Management করুন
————————————————-
High value কাজগুলো ( বড় লোন বিতরণ, বড় লোন আদায় ) আগে করুন।
সময় নষ্ট করলে টার্গেট মিস হবেই।
৬. Skill Development এ ফোকাস দিন
——————————————————-
* Communication
* Presentation
* Objection Dealings
* মাস Closing Skill এ প্রতিদিন নিজেকে improve করুন।প্রতিদিন ৩০ তারিখ ভেবে কাজ করবো।
৭. Follow-up কে শক্তিশালী করুন
————————————————-
কোন গ্রাহক কত তারিখ টাকা দেয়ার কমিটমেন্ট করেছে সেই তারিখে তা Follow up করে আদায় নিশ্চিত করবো।
৮. Positive Environment তৈরি করুন
——————————————————
Negative মানুষ এড়িয়ে চলুন।
Motivational audio, training, leaders—এগুলোর সাথে থাকুন।
৯. Progress Track করুন
—————————————
প্রতিদিন নিজের কাজ evaluate করুন।
আজ কত বিতরন ? কত আদায় করতে হবে? কত চলতি বকেয়া আদায় করতে হবে ?কত মেয়াদী বকেয়া আদায় করতে হবে?মাস ক্লোজিং এ কত বকেয়া হ্রাস করবো??
১০. Never Give Up Mentality রাখুন
—————————————————-
বড় টার্গেটে pressure আসবেই।
কিন্তু যারা লেগে থাকে, তারাই শেষ পর্যন্ত জিতে।
Final কথা:
বড় target achieve করতে হলে “Hard Work + Smart Work + Consistency”—এই তিনটার combination দরকার।