Swapnopothik-স্বপ্নপথিক

Call Website Contact the organization

Swapnopothik-স্বপ্নপথিক Social Voluntary Organization

18/07/2026

মানুষগুলোর কাছ থেকে শুনতে পারেন, কি কষ্টে আছেন তারা। আমরা যদি ১টি করে পরিবারের দায়িত্ব নিতে পারি, তাহলে দ্রুত পূনর্বাসন সম্ভব।

স্বপ্নপথিক চেষ্টা করে যাচ্ছে, আপনারাও এগিয়ে আসুন।

স্বপ্নপথিক বাঁশখালীর বন্যার্তদের পাশে১৫ জুলাই ২০২৬ঘর ভেসেছে, সংসার মাটির সঙ্গে মিশে গেছে।যাদের সামর্থ্য নেই,তাদের জন্য আ...
17/07/2026

স্বপ্নপথিক বাঁশখালীর বন্যার্তদের পাশে
১৫ জুলাই ২০২৬

ঘর ভেসেছে, সংসার মাটির সঙ্গে মিশে গেছে।
যাদের সামর্থ্য নেই,
তাদের জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।

ধন্যবাদ সব সম্মানিত সহযোগীদের, যারা আমাদের উপর আস্থা রেখে বানভাসিদের জন্য উপহার পাঠিয়েছেন। আমরা আপনাদের আমানত যথাযথভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলোর হাতে পৌঁছে দিয়েছি।

বিশেষ ধন্যবাদ জানাই,

মাহবুব আলম ভাইয়া,
বঙ্গ ফুড এন্ড ফ্রুটস,
মামুন ভাইয়া (কুয়েত প্রবাসী )
আবদু রাহীম বাদশা (চন্দনাইশ)
শাহরিয়ার আলম ভাই (স্বপ্নপথিক)
সরওয়ার উদ্দীন ভাই, (স্বপ্নপথিক)
মুহাম্মদ রাশেদ ( সৌদি প্রবাসী)
শোয়াইবুল ইসলাম ভাই৷ (স্বপ্নপথিক)
মিজানুর রহমান, হাটহাজারী
ইমরানুল আলম ভাই (KDS)
এডভোকেট মুন্না ভাইয়া,
PCIU Timeline
মহিউদ্দিন মারুফ। (স্বপ্নপথিক)
ও নাম-অজানা অসংখ্য মানবতার সেবায় এগিয়ে আসা সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

আপনাদের প্রতিটি টাকা আজ কোনো পরিবারের চোখে ফিরিয়েছে স্বস্তি, মিটিয়েছে ক্ষুধা।
স্বপ্নপথিক সবসময় ঋণী আপনাদের কাছে।

স্বপ্নপথিক পরিবারের পক্ষ থেকে — ভালোবাসা আর কৃতজ্ঞতা 💙
আমরা পারি, যদি সবাই চায়। 🤝

#স্বপ্নপথিক #বাঁশখালী #বন্যার্ত_সাহায্য

বাঁশখালীর এই দৃশ্য আমাদের না বলা কষ্টের গল্প বলে।ঘর ভেসেছে, মাটি মিশেছে, ফিরে এসেছে শূন্যতা।যাদের কিছুই ছিল না, তারা আজ ...
16/07/2026

বাঁশখালীর এই দৃশ্য আমাদের না বলা কষ্টের গল্প বলে।
ঘর ভেসেছে, মাটি মিশেছে, ফিরে এসেছে শূন্যতা।

যাদের কিছুই ছিল না, তারা আজ সব হারিয়েছে।
পুনর্বাসনের সামর্থ্য নেই—শুধু আছে বেঁচে থাকার লড়াই।

"স্বপ্নপথিক" পরিবার তথ্য সংগ্রহ করেছি।
আমরা চাই—ওদের আবার ঘর ফিরিয়ে দিতে, ঠাঁই দিতে।

আপনার সহযোগিতা এক ফোঁটা আলো হতে পারে।
পাশে থাকুন। একটু সহায়তা হোক—আশার ঠিকানা গড়ার।

আমরা পারি, যদি সবাই চায়।

আলহামদুলিল্লাহ! অবশেষে আমাদের ছোট্ট হাতের সাহায্য পৌঁছেছে সেই সব মানুষের কাছে, যাদের ঘর-সংসার জন্মলগ্ন, যাদের চোখের কোণে...
16/07/2026

আলহামদুলিল্লাহ!
অবশেষে আমাদের ছোট্ট হাতের সাহায্য পৌঁছেছে সেই সব মানুষের কাছে, যাদের ঘর-সংসার জন্মলগ্ন, যাদের চোখের কোণে এখনও থাবড়া বেঁধে আছে আতঙ্ক।

দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর কাতারিয়া ৫ নং ওয়ার্ডের সাগর পাড় এরিয়া এবং সরল ৫ নং ওয়ার্ডে—আমাদের "স্বপ্নপথিক" পরিবার পৌঁছে দিতে পেরেছে ক্ষুদ্র কিছু উপহার।
হয়তো খুব সামান্য, কিন্তু আমাদের চেষ্টা ছিল—প্রতিটি পরিবার যেন কয়েকদিন অন্তত নিজের হাতে রান্না করে খেতে পারে, শিশুদের মুখে যেন অমৃতের মতো স্বস্তি ফিরে আসে।

এই উদ্যোগকে বাস্তবে রূপ দিতে নিরলস পরিশ্রম করেছে আমাদের "স্বপ্নপথিক" টিম। বৃষ্টি, কাদা, পথের বাধা—কিছুই থামাতে পারেনি। তাঁরা ছুটেছেন, ভেবেছেন, বুঝেছেন—আর ভালোবেসে পৌঁছে দিয়েছেন এক মুঠো আশা।

তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আরও ধন্যবাদ সবাইকে—যারা পাশে ছিলেন, যারা দোয়া করেছেন, যারা বিশ্বাস রেখেছেন—মানুষ মানুষের জন্য।

আল্লাহ আমাদের সবাইকে বিপদে-আপদে পরস্পরের পাশে দাঁড়ানোর শক্তি দিন। আমিন।

কার্যক্রম তারিখ: ১৪ ও ১৫ জুলাই ২০২৬।

ঐক্য ও বন্ধনে স্বপ্নপথিক।

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে সংগঠন 'স্বপ্নপথিক'
13/07/2026

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে সংগঠন 'স্বপ্নপথিক'

"স্বপ্নপথিক ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প -২০২৫"👉সোমবার, ২০ জানুয়ারি ২০২৫👉সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত📌দক্ষিণ আশিয়া...
19/01/2025

"স্বপ্নপথিক ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প -২০২৫"

👉সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
👉সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত

📌দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া মাদরাসা।

"স্বপ্নপথিক ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প -২০২৫" এর কিছু স্থিরচিত্র।  বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ আশিয়া উচ্চ বিদ্যাল...
17/01/2025

"স্বপ্নপথিক ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প -২০২৫" এর কিছু স্থিরচিত্র।

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
আশিয়া উচ্চ বিদ্যালয়।
আশিয়া, পটিয়া, চট্টগ্রাম।

16/01/2025

আলহামদুলিল্লাহ।
২০২৫ সালে আমাদের প্রথম কার্যক্রম " স্বপ্নপথিক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প-২০২৫" প্রথম দিনের ক্যাম্প সম্পূর্ণ হয়েছে।

আজকে সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আমরা চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছি। প্রায় ১৭০ জনকে আমরা চক্ষু চিকিৎসা সেবা দিয়েছি।

( পেইজে সমস্যা থাকার কারণে বিগত অনেক কার্যক্রম আমরা আপডেট জানাতে পারিনি। ইনশাআল্লাহ এখন থেকে পেইজে আমাদের কার্যক্রমের আপডেট নিয়মিত জানানো হবে)

"স্বপ্নপথিক"র দীর্ঘদিনের সহযোদ্ধা,  এবং সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, সিনিয়র সদস্য Maruf Hossain মারুফ হোসাইনMd Ziau...
28/07/2024

"স্বপ্নপথিক"র দীর্ঘদিনের সহযোদ্ধা,
এবং সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা,
সিনিয়র সদস্য
Maruf Hossain মারুফ হোসাইন
Md Ziauddin Hero (জিয়াউদ্দিন হিরু) ও MD Farhad Hosen (ফরহাদ হোসেন) এর বাবা, স্বপ্নপথিক এর অন্যতম সিনিয়র সদস্য Imtias Hossain ( ইমতিয়াজ হোসাইন) এর মেজ আব্বু মুহাম্মদ নুরুল ইসলাম
আজ বিকাল ৪:৩০ ঘটিকার দিকে ইন্তেকাল করেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহ, মরহুমের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক ও শক্তি দিক।

স্বপ্নপথিক পরিবার গভীরভাবে শোকাহত।
ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি,
এবং ওনাকে মহান আল্লাহ জন্নাত নসীব করুন।

সবাই দোয়া করবেন।

মহান বিজয় দিবস আমাদের জন্য গৌরবের দিন। এই দিনটিতে আমরা আমাদের পূর্বপুরুষদের বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করি। আমরা তা...
16/12/2023

মহান বিজয় দিবস আমাদের জন্য গৌরবের দিন।
এই দিনটিতে আমরা আমাদের পূর্বপুরুষদের বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করি। আমরা তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ধরে রাখার শপথ করি। মহান বিজয় দিবস আমাদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা।

Swapnopothik-স্বপ্নপথিক পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।

১৬ই ডিসেম্বর।

Address

Chittagong
4370

Alerts

Be the first to know and let us send you an email when Swapnopothik-স্বপ্নপথিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Swapnopothik-স্বপ্নপথিক:

Shortcuts

Share