Al Ihsan Foundation

Al Ihsan Foundation Empowering lives through Sadaqah
Location: Chittagong University
Bkash for Donation: 01640-83 50 76

Al Ihsan Foundation aims to empower underprivileged communities with sophisticated aid programs designed to meet the basic needs and commodities of individuals in need of help.

𝗥𝗮𝗺𝗮𝗱𝗮𝗻 𝗖𝗮𝗺𝗽𝗮𝗶𝗴𝗻 𝟮𝟬𝟮𝟲রমজানে সুবিধা বঞ্চিতদের সহায়তার জন্য আল ইহসানের পক্ষ থেকে নেয়া ক্যাম্পেইনের আওতায় গত ২৮ ফেব্রুয়ারি,...
02/03/2026

𝗥𝗮𝗺𝗮𝗱𝗮𝗻 𝗖𝗮𝗺𝗽𝗮𝗶𝗴𝗻 𝟮𝟬𝟮𝟲

রমজানে সুবিধা বঞ্চিতদের সহায়তার জন্য আল ইহসানের পক্ষ থেকে নেয়া ক্যাম্পেইনের আওতায় গত ২৮ ফেব্রুয়ারি, শনিবার অসহায়দের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রায় অর্ধশতাধিক মানুষের আন্তরিক দানের মাধ্যমে আমরা অসহায়দের মাঝে পৌঁছে দিয়েছি সাহায্য, যা পরিবারগুলোর ১০ দিনের সচ্ছলতা নিশ্চিত করবে। এর মাধ্যমে ক্যাম্পেইনের প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে ।

𝗗𝗶𝘀𝘁𝗿𝗶𝗯𝘂𝘁𝗶𝗼𝗻
Total Package: 𝟭𝟲
Expense: ৳𝟭𝟮,𝟭𝟲𝟱
Total Donors: 𝟰𝟱

যরাই আন্তরিকভাবে দান করেছেন এবং শ্রম ও পরামর্শ দিয়ে ক্যাম্পেইনকে সফল করেছেন তাদের প্রত্যেকের প্রতি রইল আল ইহসানের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। জাযাকাল্লাহু খাইরান

𝗗𝗼𝗻𝗮𝘁𝗶𝗼𝗻
ক্যাম্পেইনের দ্বিতীয় পর্যায়ে অসহায়দের সাহায্য করতে যুক্ত হোন আমাদের সাথে।
𝗕𝗸𝗮𝘀𝗵: 𝟬𝟭𝟲𝟰𝟬-𝟴𝟯𝟱𝟬𝟳𝟲 [𝗣𝗲𝗿𝘀𝗼𝗻𝗮𝗹]
Reference to be added: [𝙉𝙖𝙢𝙚_𝘿𝙤𝙣𝙖𝙩𝙞𝙤𝙣]

আহলান সাহলান মাহে রমাদান।
18/02/2026

আহলান সাহলান মাহে রমাদান।

কনস্টেন্টিনপোলের আদালতে দাঁড়িয়ে আছেন সুলতান মেহমেদ আল ফাতিহ। এক গ্রীক স্থপতির করা অভিযোগে সুলতানকে দোষী সাব্যস্থ করা হয়ে...
02/01/2026

কনস্টেন্টিনপোলের আদালতে দাঁড়িয়ে আছেন সুলতান মেহমেদ আল ফাতিহ। এক গ্রীক স্থপতির করা অভিযোগে সুলতানকে দোষী সাব্যস্থ করা হয়েছে। শাস্তি ঘোষণা করলেন সুলতানেরই প্রিয় বিচারক খিজির বে (Hizir Bey)

সুলতান মেহমেদ সদ্য কনস্টেন্টিনপোল জয় করেছেন। রাসুল (স) এর ভবিষ্যতবাণীকে সত্য প্রমাণিত করেছেন। ইউরোপীয় পরাশক্তিগুলো সুলতানের কাছে অসহায়।
কিন্তু বিজয়ী সুলতান নিজের ক্ষমতা এবং টাইটেল দূরে সরিয়ে রেখে বিচারের রায় মেনে নিয়ে বললেন,
"ন্যায়বিচার কোনো ব্যক্তির নয়—তা আল্লাহর আইনের।"

সুলতান মেহমেদের বিনয়ী আচরণে মামলার বাদী সে গ্রীক স্থপতি অস্রুসীক্ত হয়ে গেলেন এবং সাথে সাথে বললেন, "আমি আমার অভিযোগ ফিরিয়ে নিলাম।"
সুলতান মেহমেদের ন্যায়বিচারের প্রতি আপোষহীনতায় মুগ্ধ হয়ে তিনি সেখানেই ইসলাম গ্রহণ করলেন।

সুলতান মেহমেদ কেবল একজন বিচক্ষণ কমান্ডার কিংবা কিংবদন্তি অটোম্যান সুলতান ছিলেন না, তিনি ছিলেন পরম বিনয়ী এবং আভিজাত্য বিমুখ স্বত্তা। শ্বাসক হিসেবে পেয়েছেন তার লোকেদের অপরিসীম ভালোবাসা।

মাসিহ ঈসা (আ) তাঁর অসাধারণ হিকমাহ এবং আল্লাহর কিতাব দ্বারা লোকের মন জয় করেছিলেন। ইহুদি রাবাইদের গোমরাহি ভেঙে প্রকৃত দ্বী...
25/12/2025

মাসিহ ঈসা (আ) তাঁর অসাধারণ হিকমাহ এবং আল্লাহর কিতাব দ্বারা লোকের মন জয় করেছিলেন। ইহুদি রাবাইদের গোমরাহি ভেঙে প্রকৃত দ্বীনের শিক্ষা দিয়েছিলেন। নাতো কখনো আল্লাহর তাওহীদ থেকে বিচ্যুত হয়েছেন, নাতো তাঁর অনুসারীদের আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণের শিক্ষা দিয়েছেন। তিনিতো ছিলেন এক মহান রাসুল। শেষ জামানায় দাজ্জ্বাল ও তার ব্যাবস্থাকে পরাজিত করে আবারো আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করতে ফিরে আসবেন পৃথিবীতে।

ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা ও সার্বভৌমত্ব রক্ষায় এক চুলও ছাড় নয়।
19/12/2025

ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা ও সার্বভৌমত্ব রক্ষায় এক চুলও ছাড় নয়।

ওয়াক্তের শুরুতেই সালাত আদায় করা আল্লাহ সুবহানাহু তায়ালার নিকট অত্যন্ত পছন্দনীয়। এটি একইসাথে সালাতকে অন্য সকল কাজের উপর প...
21/11/2025

ওয়াক্তের শুরুতেই সালাত আদায় করা আল্লাহ সুবহানাহু তায়ালার নিকট অত্যন্ত পছন্দনীয়। এটি একইসাথে সালাতকে অন্য সকল কাজের উপর প্রাধান্য দেই এবং সালাতের প্রতি বান্দার ভালোবাসার পরিচয় বহন করে।
রাসুল (স) একাধিক হাদিসে ওয়াক্তের শুরুতেই সালাত আদায় করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন।

মহাবিশ্বের সৃষ্টি [বিগ ব্যাং] থেকে প্রাণীর DNA এর গঠনশৈলী পর্যন্ত যে সুনিপুন জ্ঞান আর প্রজ্ঞার ছাপ পাওয়া যায় তা কেবলই আল...
14/11/2025

মহাবিশ্বের সৃষ্টি [বিগ ব্যাং] থেকে প্রাণীর DNA এর গঠনশৈলী পর্যন্ত যে সুনিপুন জ্ঞান আর প্রজ্ঞার ছাপ পাওয়া যায় তা কেবলই আল্লাহ তায়ালার অসীম জ্ঞানের প্রতিফলক। সৃষ্টির শুরু থেকে মহাবিশ্বের অসাধারণ এবং পরিপূর্ণ কাঠামোয় তৈরি হয়েছে বিশ্ব। আল্লাহ তায়ালার এ অতল-সীমাহীন জ্ঞানকে তিনি সূরা কাহফে সাগরের পানির উপমায় ব্যাখ্যা করেছেন।

প্রাচীন রোমান শহর ইফিসাসে ইসলাম গ্রহণ করেছে সাত যুবক। পৌত্তলিকতা ছেড়ে ঈসা (আ) এর তাওহীদ বেছে নিয়েছে তারা। কিন্তু রোমান স...
07/11/2025

প্রাচীন রোমান শহর ইফিসাসে ইসলাম গ্রহণ করেছে সাত যুবক। পৌত্তলিকতা ছেড়ে ঈসা (আ) এর তাওহীদ বেছে নিয়েছে তারা। কিন্তু রোমান সম্রাজ্য জুড়ে চলছে তাওহীদের বিরুদ্ধে ব্যাপক নিপীড়ন ও নির্যাতন। তাই গোপনেই রাখতে হলো ইমানি পরিচয়। একসময় ইফিসাস শহর সফরে এলেন রোমান সম্রাট। এবার রোমান সম্রাটের সামনেই নিজেদের তাওহীদের পরিচয় প্রকাশ করল সাহসী সাত যুবক। মৃত্যুর ভয় অতিক্রম করে তারা ঘোষণা দিল, আল্লাহ ব্যাতিত আর কোন উপাস্যকে তারা ইলাহ হিসাবে গ্রহণ করবে না। মৃত্যুদণ্ড এড়াতে অত:পর শহর ছেড়ে নির্জন গুহায় আশ্রয় নেই আসহাবে কাহফের সাত যুবক

ইমানি সাহস আর তাওহীদের প্রতি ভালোবাসার এ বিরল দৃষ্টান্তকে সরণ করা হয়া হয়েছে সূরা কাহফের ১৪ নং আয়াতে।

🌠 দরুদ আপনার প্রতি হে রাসুল মুহাম্মদ মোস্তফা (সা), যিনি সত্য পথ দেখিয়েছে। ভালোবাসা আপনার প্রতি ইয়া হাবিব, যিনি হিকমাহ শি...
06/09/2025

🌠 দরুদ আপনার প্রতি হে রাসুল মুহাম্মদ মোস্তফা (সা), যিনি সত্য পথ দেখিয়েছে। ভালোবাসা আপনার প্রতি ইয়া হাবিব, যিনি হিকমাহ শিখিয়েছেন। আনুগত্য আপনার প্রতি, যিনি কুর'আনের আলোয় আলোকিত করেছেন।

🌃 আপনি (সা), সকল নবীকে সালাতে নেতৃত্ব দিয়েছেন। কেয়ামতের কঠিন দিবসে সকল রাসুলের উর্ধ্বে সুপারিশের এখতিয়ার রেখেছেন। আপনিতো সেই নবী যিনি আপনার পাপিষ্ঠ উম্মাহর রহমতের জন্য কেয়ামতের মাঠে অবিরাম কেঁদেছেন। প্রার্থনা মহেন রবের প্রতি, যেন বিচার দিবসে আপনার সহচর্য পাই হে নবী।

🌌 আপনিতো ঈসা (আ) এর বর্ণিত সে মহান ত্রাণকর্তা হে রাসুল, মূসা (আ) এর বর্ণিত আরবের সে আলোলিত স্বত্তা।
আল্লাহর তায়ালার প্রেরিত সর্বশ্রেষ্ঠ রাসুল আপনি, রহমাতাললিল আ'লামিন।
আজ ঈদে মিলাদুননবী দিবসে হাজার সালাম ও ভালোবাসা আপনার প্রতি ইয়া হাবিব (সা)।

রাসুল (সা) এর সাহাবিদের মাঝে তরুণরাই উল্লেখযোগ্য পরিমাণে ছিলেন। ইসলামি দাওয়াত থেকে বদরের প্রান্তর কিংবা ইয়েমেন শ্বাসন থে...
29/08/2025

রাসুল (সা) এর সাহাবিদের মাঝে তরুণরাই উল্লেখযোগ্য পরিমাণে ছিলেন। ইসলামি দাওয়াত থেকে বদরের প্রান্তর কিংবা ইয়েমেন শ্বাসন থেকে রোম-পারস্য বিজয়, সবক্ষেত্রেই ইসলামকে বিজয়ী করেছেন বিচক্ষণ তরুণ সাহাবীগণ।

May Allah forgive all our Shahids and protect our sovereignty
05/08/2025

May Allah forgive all our Shahids and protect our sovereignty

লহিত সাগরের তীরে অথৈ জলরাশির দিকে শুন্য দৃষ্টিতে তাকিয়ে আছে বনি ইসরাইল। যে কোন সময় ফেরাউন পৃথীবীর সবচেয়ে শক্তিধর সেনাবাহ...
06/07/2025

লহিত সাগরের তীরে অথৈ জলরাশির দিকে শুন্য দৃষ্টিতে তাকিয়ে আছে বনি ইসরাইল। যে কোন সময় ফেরাউন পৃথীবীর সবচেয়ে শক্তিধর সেনাবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়বে তাদের উপর। সকলের দৃষ্টি লক্ষ করে সমুদ্রের দিকে এগিয়ে গেলেন মূসা(আ)। আল্লাহ তায়ালার আদেশে লাঠি দিয়ে আঘাত করলেন সমুদ্র স্রোতে। অবাধ্য জলরাশি পর্বতপ্রমাণ উঁচু হয়ে দু'পাশে সরে গেল। বনি ইসরাইল সে পথ অনুসরণ করে লহিত সাগর পার হলো কিন্তু ফেরাউনকে তার বাহিনী সহকারে গ্রাস করল সমুদ্র। আর এভাবেই আশুরার দিন বনি ইসরাইলকে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা করলেন আল্লাহ তায়ালা। সে সাথে মূসা(আ) কে বিজয় দান করলেন বাতিলের উপর।

এ দিন মূসা(আ) এর ন্যায় ইবরাহিম(আ) কেও জ্বলন্ত অগ্নিশিখা থেকে রক্ষা করেছেন আল্লাহ তায়ালা।
নবি সূলাইমান(আ) কে এ আশুরার দিন আল্লাহ তায়ালা দিয়েছেন ইতিহাসের সবচেয়ে পরাক্রমশালী সম্রাজ্য।
নবি ঈসা(আ) যখন বনি ইসরাইলের রাবাইদের নিকৃষ্ট ষড়যন্ত্রের মুখোমুখি হলেন এবং রোমান সেনারা তাঁকে গ্রেফতারে উপনীত হলো, তখন আল্লাহ তায়ালা ঈসা(আ) কে তাঁর আরোশে উঠিয়ে নিলেন। এভাবেই আশুরার দিন আল্লাহ তায়ালা তার রাসুলকে রক্ষা করলেন এবং শেষ সময়ে দাজ্জালের জুলুমের অবসান ঘটাতে প্রত্যাবর্তন করবেন ঈসা(আ), কোন এক আশুরার দিনে।

আর এভাবেই আল্লাহ তায়ালা আশুরার দিনে যুগে যুগে নবি-রাসুলদের বিজয়ী করেছেন এবং বাতিলকে ধ্বংস করেছেন। আল্লাহ তায়ালা আমাদের আশুরার চেতনাকে ধারণ করার এবং এ দিনের ইতিহাস থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন, আমিন।

Address

Chittagong University
Chittagong
4331

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Ihsan Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share