সনাতনী মুচকি হাসি পরিবার

সনাতনী মুচকি হাসি পরিবার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সনাতনী মুচকি হাসি পরিবার, Nonprofit Organization, Chittagong.

সনাতনী মুচকি হাসি পরিবার সর্বদা পাশে আছে অসহায় মানুষের সেবায়,দুঃখীর আর্তনাদ বেদনায়,মনুষ্যত্বের অনুপ্রেরণায়
একটি মানবিক সেবামূলক ফেসবুক পেজ

যোগাযোগ - 01822565628

🚩 মাতৃদেব ভবঃ 🚩"কুুপুত্রো জায়েত ক্বচিদপি কুমাতা ন ভবতি।"অর্থাৎ, পুত্র কু-পুত্র হতে পারে, কিন্তু মা কখনো কু-মাতা হন না। ...
10/05/2026

🚩 মাতৃদেব ভবঃ 🚩
"কুুপুত্রো জায়েত ক্বচিদপি কুমাতা ন ভবতি।"

অর্থাৎ, পুত্র কু-পুত্র হতে পারে, কিন্তু মা কখনো কু-মাতা হন না। 🚩

​আজ বিশ্ব মা দিবস। মা মানেই নিখাদ ভালোবাসা, মা মানেই পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে মায়ের আশীর্বাদ ও ত্যাগই আমাদের আগলে রাখে। সনাতনী সংস্কৃতিতে মাকে ঈশ্বরের উচ্চাসনে বসানো হয়েছে। 🙏✨

​এই পবিত্র দিনে পৃথিবীর সকল মায়ের চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম ও অন্তহীন ভালোবাসা। মায়েরা সুস্থ থাকুক, ভালো থাকুক পরমেশ্বরের কৃপায়। 🌺🌸

​সবাইকে সনাতনী "😊মুচকি হাসি😊 পরিবার"-এর পক্ষ থেকে মা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🚩🕉️

​শুভ মা দিবস! 🚩✨

শুভেচ্ছান্তে🙏

সনাতনী মুচকি হাসি পরিবার

08/05/2026

মানবতা হলো সেই আলো, যা অন্ধকার সময়েও মানুষকে সঠিক পথ দেখায়। ✨

চট্টগ্রাম জেলার সাতাকানিয়া উপজেলার ফকিরখীল উত্তর হিন্দু পাড়ার এক অসহায় ও হতদরিদ্র পরিবারের জন্য একটি নিরাপদ ঘরের অত্যন্ত প্রয়োজন। পরিবারটিতে রয়েছেন দুই ছেলে সন্তান। বড় ছেলে একটি চায়ের দোকানে কাজ করে কোনোভাবে সংসারের হাল ধরার চেষ্টা করছেন, আর ছোট সন্তানটি এখনো অপ্রাপ্তবয়স্ক।

দুই বছর আগে পরিবারের কর্তা পরলোকগমন করেন। এরপর থেকেই পরিবারটি চরম কষ্টে দিনাতিপাত করছে। খেয়ে না খেয়ে কোনোমতে জীবন চললেও, নিজের একটি ঘর না থাকায় দুর্যোগপূর্ণ সময়ে অন্যের ঘরে আশ্রয় নিতে হচ্ছে।

এমন পরিস্থিতিতে, এই অসহায় পরিবারের জন্য একটি ছোট্ট ঘর নির্মাণে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনাদের সামান্য সহায়তাও একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, এনে দিতে পারে নিরাপদ আশ্রয় ও শান্তিময় জীবন। 🙏

আসুন, মানবতার হাত বাড়িয়ে দিই।
আপনাদের সহযোগিতায় একটি পরিবার ফিরে পাক বেঁচে থাকার স্বপ্ন।

সহযোগিতা পাঠানোর মাধ্যম:

নগদ/রকেট:- 01632059745
বিকাশ :- 01822623367

সনাতনী মুচকি হাসি পরিবার

02/05/2026

ধন্যবাদ Sanatan Tv

02/05/2026

ধন্যবাদ
Hindus News

02/05/2026

Channel Om News কে ধন্যবাদ

আজকে সনাতনী মুচকি হাসি পরিবার  এর পক্ষ থেকে  খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার মাটিরাংগা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নব...
01/05/2026

আজকে সনাতনী মুচকি হাসি পরিবার এর পক্ষ থেকে খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার মাটিরাংগা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর আর্স বিভাগের এক অসহায় মেধাবী শিক্ষার্থীকে পড়াশোনা চালিয়ে যেতে নবম শ্রেনীর এক সেট গাইড উপহার দেয়া হয়

আজ পহেলা মে। সভ্যতার চাকা সচল রাখার কারিগরদের দিন। 🛠️​যাদের ঘামে ভেজা শ্রমে গড়ে উঠেছে আমাদের আধুনিক পৃথিবী, আজ সেই অগণিত...
01/05/2026

আজ পহেলা মে। সভ্যতার চাকা সচল রাখার কারিগরদের দিন। 🛠️

​যাদের ঘামে ভেজা শ্রমে গড়ে উঠেছে আমাদের আধুনিক পৃথিবী, আজ সেই অগণিত মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন। ইট-পাথরের দেয়াল থেকে শুরু করে ডিজিটাল জগতের প্রতিটি কোড—সবকিছুর পেছনেই রয়েছে কারো না কারো হাড়ভাঙা খাটুনি।

​আসুন, শুধু আজকের দিনে নয়, বছরের প্রতিটি দিন শ্রমিকের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার শপথ নিই।

​সকল শ্রমজীবী মানুষকে জানাই সনাতনী মুচকি হাসি পরিবার এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও মহান মে দিবসের শুভেচ্ছা! ❤️🇧🇩

01/05/2026

রাউজান মগদাই একটা গীতা স্কুলের জন্য ৩০পিস গীতা ,৩০ পিস স্টেন,একটা হোয়াইট বোর্ড
৩০ পিস গীতা - ৭৫ ×৩০=২২৫০/-
৩০ পিস স্টেন - ৪৫×৩০=১৩৫০/-
১ টি হোয়াইট বোর্ড - ৮০০/-
কেউ যদি সহযোগিতা করতে চান করতে পারবেন
বিকাশ পার্সোনাল - 01822623367 /-

01/05/2026

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, 'সনাতনী মুচকি হাসি পরিবার'-এর পক্ষ থেকে আজ ফটিকছড়ির বারোমাসিয়া হিন্দু পাড়ায় একটি অত্যন্ত অসহায় ও হতদরিদ্র পরিবারের হাতে নবনির্মিত ঘর হস্তান্তর ও উদ্বোধন করা হয়েছে।
​মাথা গোঁজার ঠাঁইহীন একটি পরিবারের মুখে এক চিলতে হাসি ফোটানোই ছিল আমাদের মূল লক্ষ্য। আপনাদের সকলের আশীর্বাদ এবং সহযোগিতায় আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হলো। আমরা বিশ্বাস করি, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই পারে সমাজের বড় পরিবর্তন আনতে।
​স্থান:দক্ষিণ হিন্দু পাড়া, বারোমাসিয়া, ফটিকছড়ি।
তারিখ: ১ মে, ২০২৬

01/05/2026

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, 'সনাতনী মুচকি হাসি পরিবার'-এর পক্ষ থেকে আজ ফটিকছড়ির বারোমাসিয়া হিন্দু পাড়ায় একটি অত্যন্ত অসহায় ও হতদরিদ্র পরিবারের হাতে নবনির্মিত ঘর হস্তান্তর ও উদ্বোধন করা হয়েছে।
​মাথা গোঁজার ঠাঁইহীন একটি পরিবারের মুখে এক চিলতে হাসি ফোটানোই ছিল আমাদের মূল লক্ষ্য। আপনাদের সকলের আশীর্বাদ এবং সহযোগিতায় আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হলো। আমরা বিশ্বাস করি, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই পারে সমাজের বড় পরিবর্তন আনতে।
​স্থান: দক্ষিণ হিন্দু পাড়া, বারোমাসিয়া, ফটিকছড়ি।
তারিখ: ১ মে, ২০২৬

আজকে সেই মহেন্দ্রক্ষণ, সনাতনী মুচকি হাসি পরিবার  এর সকল সারথিদের প্রচেষ্টাই চট্টগ্রামের ফটিকছড়ির বারোমাসিয়ার দক্ষিণ হি...
01/05/2026

আজকে সেই মহেন্দ্রক্ষণ,
সনাতনী মুচকি হাসি পরিবার এর সকল সারথিদের প্রচেষ্টাই চট্টগ্রামের ফটিকছড়ির বারোমাসিয়ার দক্ষিণ হিন্দু পাড়ার বাসিন্দা অত্যন্ত অসহায় স্বর্গীয় পরিতোষ দে এর পরিবারের জন্য নতুন গৃহ নির্মাণ প্রকল্প Reservations মধ্যে দিয়ে আজ নতুন গৃহপ্রবেশ হতে যাচ্ছে।

আপনাদের সকলের আশীর্বাদ সহযোগিতা আছে বলেই আমরা এভাবে এগিয়ে চলছি। আপনারা আমাদের পাশে থাকবেন আমরা সব সময় অসহায়ের মানুষদের পাশে থাকবো 🙏🙏

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when সনাতনী মুচকি হাসি পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share