মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মোহরা ৫নং ওয়ার্ড শাখা

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মোহরা ৫নং ওয়ার্ড শাখা

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মোহরা ৫নং ওয়ার্ড শাখা হালাল খাও,নামাজ পড়,আল্লাহ আল্লাহ জিকির কর সব সমস্যা মিটে যাবে।

-শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী

07/08/2026

হযরত সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.), বিশ্বঅলি শাহানশাহ্ মাইজভাণ্ডারী (ক.), সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ (র.) সহ অনেক অলিআল্লাহ কে দীর্ঘদিন ধরে খুব কাছে থেকে দেখার সুযোগ আমার হয়েছে। একজন মহামানবের কাছে যে সকল গুণাবলি থাকা প্রয়োজন মওলা হুজুর মাইজভাণ্ডারীর কাছে আমি তার সবকটি দেখেছি। তাঁর কাজকর্ম স্বভাব-চরিত্র দেখে আমি নিশ্চিতভাবে বুঝতে পেরেছি শাহানশাহ্ বাবাজানের পর মওলা হুজুর মাইজভাণ্ডারী হচ্ছেন ‘জামানার মোজাদ্দেদ’, মাইজভাণ্ডার দরবার শরীফের মূল সাজ্জাদানশীন, সব্যসাচী অলিআল্লাহ।
আপনাদের বিশ্বাস না হলে বিশ্বের প্রধান পাঁচটি সমস্যার সমাধান এর জন্য উনার কাছে যান, পাঁচটি প্রশ্ন উনাকে করেন (একটি আধ্যাত্মিক, একটি রাজনৈতিক, একটি অর্থনৈতিক, একটি সামাজিক, একটি পারিবারিক) একই সমস্যা বা প্রশ্ন নিয়ে বর্তমান সময়ের পৃথিবীর অন্যান্য যত সূফি ব্যক্তিত্বগণ আছেন উনাদের কাছেও যান। প্রশ্ন উত্তরগুলো রেকর্ড করেন তারপর মিলিয়ে দেখেন। নিশ্চিত আপনারা আমার কথার সত্যতার প্রমাণ পাবেন।”
“হাশরের ময়দানে বিশ্বঅলি শাহানশাহ্ বাবাজান আমাদের জিজ্ঞেস করবেন, বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব তোমাদের কাছে রেখে এসেছিলাম, তাঁর (মওলা হুজুর) মিশনকে বিশ্ববাসির কাছে পৌছানোর জন্য তোমরা কি করেছ? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সারাজীবন কাজ করার চেষ্টা করেছি।”

- জামাল আহমদ সিকদার, লেখক, গবেষক ও সংগঠক, ফটিকছড়ি, চট্টগ্রাম

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ🤲আলহামদুলিল্লাহ।▶️গত ৩০-০৭-২০২৬ ইং, বৃহস্পতিবার বাদ এশা, মাইজভান্ডারী গাউসিয়া হক ...
01/08/2026

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
🤲আলহামদুলিল্লাহ।
▶️গত ৩০-০৭-২০২৬ ইং, বৃহস্পতিবার বাদ এশা, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মোহরা ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র শোহদায়ে কারবালা মাহফিল ও মাসিক মাহফিল-২০২৬ অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও ভক্তিময় পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মাওলানা মোহাম্মদ রবিউল হোসাইন আল-ওয়াসি আল-মাইজভান্ডারী।
সভাপতি হিসেবে উপস্থিত থেকে মাহফিলের সভাপতিত্ব করেন ডা. এস. এম. কামরুজ্জামান, উপদেষ্টা, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মোহরা ৫ নং ওয়ার্ড শাখা এবং চট্টগ্রাম মহানগর ক-জোনের সাংগঠনিক সিনিয়র সমন্বয়কারী।

এছাড়াও অত্র কমিটির উপদেষ্টাগণ, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং অত্র কমিটির সকল সদস্যবৃন্দ সসম্মানে উপস্থিত থেকে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেন।

পরিশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সকল মরহুমের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালিত হয়।

এই মহতী আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন এবং উপস্থিত থেকে মাহফিলকে সুশোভিত করেছেন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মোহরা ৫ নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জ্ঞাপন করছি।

আল্লাহ তাআলা আমাদের সকল নেক আমল কবুল করুন এবং শোহদায়ে কারবালার উসিলায় আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমীন।

🤲 ইয়া আল্লাহ! কবুল করুন। আমীন।

বিসমিল্লাহির রহমানির রহিম! আগামী ২২ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ,বুধবার। মহান ৬ই কর্তিক ১৪৩০ বাংলা।বাংলাদেশের জমিনে প্রবর্তি...
21/10/2025

বিসমিল্লাহির রহমানির রহিম!
আগামী ২২ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ,বুধবার।
মহান ৬ই কর্তিক ১৪৩০ বাংলা।
বাংলাদেশের জমিনে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক যুবদাতুল আরেফিন, সুলতানুল মুকাররবীন, ফরদুল আফরাদ গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)'র অন্যতম খলিফা, তৎকালীন কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে গোল্ড মেডালিস্ট প্রাপ্ত জগৎ শ্রেষ্ঠ আলেম, সুফি আরেফ কবি- দিওয়ানে মকবুল,প্রেম দর্পন,আত্ন-পাঠ,সহ অসংখ্য কিতাব এর লিখক, তাসাওউফ পরিমন্ডলের তথ্যবহুল মাইজভাণ্ডারীয়া ত্বরিকার সুপ্রসিদ্ধ কিতাব ‘আয়নায়ে বারী’ প্রণেতা,[গাউসুল আযম মাইজভাণ্ডারী কর্তৃক "মকবুল" খেতাবপ্রাপ্ত ] বাহরুল উলুম মকবুলে গাউসুল আযম হযরত মাওলানা সৈয়দ আবদুল গণি কাঞ্চনপুরী মাইজভাণ্ডারী (রহঃ)-এর ৯৮তম পবিত্র ওরশ শরিফ সফল হোক।

সংক্ষিপ্ত জীবনী:
হযরত মওলানা সৈয়দ আবদুল গণী কাঞ্চনপুরী (রহঃ)- ফটিকছড়ি থানার অন্তর্গত ধুরুং গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হযরত শাহ্সুফি সৈয়দ মাওলানা হাফেজ আবদুল ওহাব (রহঃ), দাদার নাম হযরত শাহ্ সুফি সৈয়দ মাওলানা সাদেক (রহঃ), পর দাদার নাম হযরত শাহ্ সুফি সৈয়দ মাওলানা মুহাম্মদ বুরহান উদ্দিন (রহঃ) এইভাবে পূর্বপুরুষ সৈয়দানা মওলানা ইমাম জয়নাল আবেদীন (রাদ্বিঃ)-এর নসল মোবারক হয়ে রাসূল করিম (দঃ) পর্যন্ত সম্পর্কিত। মাওলানা সৈয়দ বুরহান উদ্দিন (রহঃ) আরব হতে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন দেশ সফর করে পূর্ব বাংলার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার অন্তর্গত ধুরুং ইউনিয়নে বসবাস শুরু করেন। তাঁর সুযোগ্য পৌত্র ছৈয়দ মাওলানা আবদুল ওহাব (রঃ) তৎকালীন ধর্মভীরু জমিদার বোচা উকিল প্রতিষ্ঠিত কাঞ্চন পুর জামে মসজিদে ইমাম হিসাবে নিয়োজিত হন। তথায় তিনি স্বপরিবারে বসতি স্থাপন করেন। তাঁর পরিবারে চারটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন।
(১) সৈয়দ আবদুল আজিজ
(২) সৈয়দ আবদুল গণী
(৩) সৈয়দ আবদুল হাদী
(৪) সৈয়দ আবদুল ছালাম "তাঁরা চার ভ্রাতাই কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস এবং গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। যার দরুন তাঁরা সকলে বাহরুল উলুম হিসাবে পরিচিত হন। সৈয়দ মাওলানা আবদুল আজিজ (রহঃ) বোচা উকিল বাড়িতে ইন্তেকাল করেন ইন্না....। বাকী তিন ভাই হুজুর গাউসুল আজম হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)'র মুরিদ ও খলিফা পদে নিযুক্ত হন। অগনিত মানব-দানব তাঁদের মাধ্যমে গাউসুল আযম মাইজভাণ্ডারীর সিলসিলা মতে হেদায়তের আলো পেয়েছেন। এবং এখনও তাঁদের পবিত্র রওজা শরিফে দৈনন্দিন বহু লোকের ভিড় হয়। তাঁরা কোরান হাদিস, ইজমা, কিয়াস-এর প্রমাণ সহকারে মাইজভাণ্ডারীয়া ত্বরিকায় উর্দু, ফার্সি, আরবী, বাংলায় বহু কিতাব রচনা করেন। আল্লামা হযরত আবদুল গণী কাঞ্চনপুরী (রহঃ)’র জীবন চরিত, হযরত রসূল করিম (দঃ)-এর সুন্নত মোতাবেক ছিল এবং তিনি কলিকাতা আলিয়া মাদরাসা থেকে মুফতি ও মোফাসসির এবং মোহাদ্দিস সনদ লাভ করে কাঞ্চনপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে আলিরমার জামে মসজিদে ইমাম হিসাবে যোগদান করেন। সর্বপ্রথমে তিনি বোচা উকিল প্রতিষ্ঠিত জামে মসজিদে ইমামতি গ্রহণ করেন এবং সেখানে মাইজভাণ্ডারীয়া ত্বরিকা বিরোধীদের সাথে তাঁর মতানৈক্যের কারণে ভিন্ন মতাবলম্বী লোকের সমাগমে তাঁকে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়। তিনি কোন কথাবার্তা ব্যতিত মসজিদ থেকে সিঁড়ি বেয়ে এবং এক জোড়া খরম পায়ে সোজা পুকুরের পানির উপর দিয়ে পূর্ব পাড়ে চলে আসেন এবং বোচা উকিল বাড়ি থেকে কিছু পূর্বে এসে বসতি স্থাপন করেন। এখানে আলিরমার জামে মসজিদে ইমাম নিযুক্ত হন এবং সেখানে প্রায় ২৪/২৫ বৎসর ইমামতি করেন। এবং কোরআন-হাদিস দ্বারা গাউসুল আযম মাইজভাণ্ডারীর ত্বরিকা প্রচার ও প্রসার করে তিনি ১৩৩৪ বাংলা ৬ কার্তিক ১৯২৭ খৃষ্টাব্দ ২৩ অক্টোবর ২৬ রবিউস্ সানি শনিবার দুনিয়াবি সফর শেষ করেন।

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মোহরা ৫নং ওয়ার্ড শাখা-রমহান ২৬ শে আশ্বিন, ১১ অক্টোবর ২০২৫। মারজাল বাহরাইন বিশ্বঅলি শাহানশা...
20/10/2025

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মোহরা ৫নং ওয়ার্ড শাখা-র
মহান ২৬ শে আশ্বিন, ১১ অক্টোবর ২০২৫।
মারজাল বাহরাইন বিশ্বঅলি শাহানশাহ হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) - এর ৩৭ তম ওরশ শরীফ উজ্জাপন অংশ বিশেষের কিছু আলোকচিত্রী।

20/10/2025

মক্কা কি মদিনা খুঁজিলেই পাবে না•••
খুঁজিয়া দেখো আপন দিলেতে••••
দেখলে ছবি পাগল হবি••••
কোন নিষেধ মানবে না রে•••
ভাবেরি ঘরে আলেক শহরে•••
আল্লাহ রাসুল বিরাজ করে রে••••

#দরবারে_গউসুলআজম
#মাইজভাণ্ডার_দরবার_শরীফ
#শাহানশাহ_হক_ভাণ্ডারী
#মওলা_হুজুর_মাইজভাণ্ডারী

💠বিসমিল্লাহির রাহমানির রাহিম। 💠✅আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,📎 মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মোহরা...
04/10/2025

💠বিসমিল্লাহির রাহমানির রাহিম। 💠
✅আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
📎 মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মোহরা ৫নং ওয়ার্ড শাখা এর ব্যবস্থাপনায়
মহান ২৬ শে আশ্বিন মারজাল বাহরাইন মাজমাউল বাহরাইন বিশ্বঅলি শাহানশাহ হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৩৭ তম পবিত্র ওরশ শরীফ উপলক্ষে ৮ দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে গত ০৩/১০/২০২৫ ইং, রোজ শুক্রবার বাদে ফজর হইতে চট্টগ্রাম মহানগরের মোহরাস্থ আকবর শাহ (র:) জামে মসজিদ পরিষ্কার পরিচন্নতা কর্মসূচি পালন করা হয়।
অত্র মসজিদে সকাল ০৮:০০ টা থেকে ১১:০০ টা খতমে কোরআন আদায় ও বাদ জুমা মিলাদ কিয়াম ও আসন্ন ওরশ শরীফের সফলতা কামনা করে এবং সকল পীরভাই সহ সকল জাতধর্ম নির্বিশেষে দেশ ও জাতীর কল্যাণে আখেরী মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সুচারুরূপে সম্পন্ন হয়। (আলহামদুলিল্লাহ)

22/08/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম
🌐 খিদমাতে খাল্ক
💠 ২১ আগষ্ট ২০২৫ বৃহস্পতিবার
✅ ০৫ জনের চোখের অপারেশন সম্পন্ন
🕋‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’ নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ‘যাকাত ওয়েলফেয়ার ফান্ড’-এর ব্যবস্থাপনায় পরিচালিত দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলের নিজস্ব ভবনে স্থাপিত ‘হোসাইনী আই কেয়ার সেন্টার’ হতে ৫ জন চক্ষু রোগীর যথাক্রমে ১.মো. জামাল উদ্দিন (৫৯), চট্টগ্রাম মহানগর, ২.অজিফা খাতুন (৬৯), পূর্ব তিনটহরী, মানিকছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা, ৩.মোহাম্মদ ফেরদৌস আলম (৪৩), চন্দনাইশ, চট্টগ্রাম, ৪.ছায়েরা খাতুন (৬০), পশ্চিম গোমদন্ডী, বোয়ালখালী, চট্টগ্রাম ও ৫.মো. হারুন রসিদ, ফতেয়াবাদ, হাটহাজারী, চট্টগ্রাম-এর বিনামূল্যে ঔষধ ও লেন্সসহ চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। তৎমধ্যে মোহাম্মদ ফেরদৌস আলম এর চোখে টেরিজিয়াম অপারেশন করানো হয়।

চোখের ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করেন-
🩺 ডাঃ মোঃ ওয়াজেদ চৌধুরী অভি
ডেপুটি সিভিল সার্জন, চট্টগ্রাম। এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফএমডি, সিসিডি এমপিএইচ, ডিও, এমএস (চক্ষু) (সি), এক্স রেজিষ্ট্রার (চক্ষু) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পি জি হাসপাতাল) ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট (ঢাকা)।
এ সময় যাকাত ওয়েলফেয়ার ফান্ড পরিচালনা পর্ষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#আলো_ফেরানো_মিশন #দৃষ্টিদান_সাদাকায়ে_জারিয়া #অন্ধকারে_আলোর_জোয়ার #একটি_অপারেশন_একটি_জীবন #চোখে_আলো_মনে_আনন্দ #মানবসেবাই_ইবাদত #মাইজভাণ্ডারী_মানবসেবা #খিদমাতে_খাল্ক #অপারেশন_পরবর্তী_সুস্থ_চোখ #রোগীর_হাসি #সাফল্যের_গল্প #প্রতিকারের_আগে_প্রতিরোধ #আই-কেয়ার #ট্রাস্ট
Please follow the page: Zakat Welfare Fund Zakat Welfare Fund যাকাত ওয়েলফেয়ার ফান্ড

বখতেয়ার আল্লাহর খলিল বন্ধু,, বাণী : বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:) চেরাগে গাউসুল আযম,মাইজভান্ডা...
22/08/2025

বখতেয়ার আল্লাহর খলিল বন্ধু,,

বাণী : বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:)

চেরাগে গাউসুল আযম,মাইজভান্ডারীর উজ্জল নক্ষত্র মারজাল বাহরাইন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (ক:) এর প্রধান ও একনিষ্ঠ খলিফা, কুতুবুল এরশাদ,মাইজভান্ডারী দর্শনের মানসপুত্র,মাইজভান্ডারী মরমী সাধক হযরত শাহসূফী নুরুল বখতেয়ার শাহ মাইজভান্ডারী (রহ:) প্রকাশ বখতেয়ার মামার ওরশ শরীফ সফল হোক,,

পাকিস্তানের কিংবদন্তি কাওয়ালি সম্রাট নুসরাত ফতেহ আলী খান। সংগীত পরিবারে জন্ম নিলেও তার বাবা শুরুতে মনে করতেন ছেলের সঙ্গী...
16/08/2025

পাকিস্তানের কিংবদন্তি কাওয়ালি সম্রাট নুসরাত ফতেহ আলী খান। সংগীত পরিবারে জন্ম নিলেও তার বাবা শুরুতে মনে করতেন ছেলের সঙ্গীতজীবন সম্ভব নয়। বাবার মৃত্যু পর সংসারের দায়ে তিনি কাওয়ালিতে পা রাখেন এবং অমানুষিক পরিশ্রমে নিজেকে তৈরি করেন।
১৯৭৭ সালে এক ব্রিটিশ রেকর্ড ব্যবসায়ী তাঁর কণ্ঠে মুগ্ধ হয়ে বিশ্বে পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে পাকিস্তান-ভারতের বহু সিনেমায় গান করেন, অসংখ্য অ্যালবাম প্রকাশিত হয় এবং ‘আল্লাহ হু’, ‘মাস্ত মাস্ত’, ‘শাহবাজ কালান্দার’, ‘তুমহে দিল্লাগি’-সহ অনেক গান কিংবদন্তি হয়ে ওঠে।
জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এই শিল্পীকে নিয়ে নির্মিত হয়েছে একাধিক ডকুমেন্টারি। অসুস্থ হয়ে ১৯৯৭ সালের ১৬ আগস্ট মাত্র ৪৮ বছর বয়সে তিনি মারা যান, রেখে যান অনন্য এক সঙ্গীত ঐতিহ্য

14/08/2025

ইয়া মাওলা, আপনার দয়া ছাড়া কিছুই সম্ভব হতো না। আপনি আমাদের উপর রহমতের দৃষ্টিদিন 🙏❤️

#শাহ্সুফি_সৈয়দ_মোহাম্মদ_হাসান_বাবামাইজভাণ্ডারী

#মাইজভাণ্ডার_দরবার_শরীফ

Address

মোহরা ৫নং ওয়ার্ড, চান্দগাঁও, চট্টগ্রাম।
Chittagong
4212

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মোহরা ৫নং ওয়ার্ড শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share