25/07/2026
‘প্রজ্ঞার সাথে সৃজনশীল ভাবনায়’ স্লোগান সাথে নিয়ে, নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে, শিক্ষা, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘সোপান’ ।
আগামী তিন মাসের জন্য, চার(০৪) সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হলো।
আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে, এই কমিটি উক্ত সময়ে ‘সোপান’ এর লক্ষ্য-উদ্দেশ্যকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্রিয় ভূমিকা পালন করবে।
সকলের সার্বিক সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি, যাতে আগামী দিনগুলোতে আমরা আরো বৃহত্তর আকারে আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারি। একসাথে আমরা ‘সোপান’কে একটি শক্তিশালী ও সুষ্ঠ সমাজের রূপ দিতে পারবো। আমরা বিশ্বাস করি, একসাথে আমরা পারবো— ‘সোপান’কে আরো সুন্দর, শক্তিশালী, আর মানবিক করে তুলতে।
বিশেষ দ্রষ্টব্যঃ আগামী তিন মাস পর উক্ত দায়িত্বশীল কমিটির বিলুপ্ত ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে।
#সোপান