চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপডেট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপডেট চবির সর্বশেষ সংবাদের জন্য সাথে থাকুন।

চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ নির্বাচন এর কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি
06/10/2025

চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ নির্বাচন এর কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি

ছাত্রলীগ হামলার পর মৃত ভেবে ফেলে যাওয়া ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় চাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী! স্বৈরাচার হাসিনা...
18/09/2025

ছাত্রলীগ হামলার পর মৃত ভেবে ফেলে যাওয়া ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় চাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী!

স্বৈরাচার হাসিনা বাহিনীর হাতে মামলা, হামলার শিকার, জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন যোদ্ধা, বিগত ফ্যাসিস্ট আমলে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত শিক্ষার্থীদের পক্ষে কথা বলায় ২০ কোটি টাকা ভাংচুর মামলার প্রধান আসামি করা হয় এবং কয়েকদিন আগে গ্রামবাশির সাথে সংঘর্ষে থামাতে চেস্টা কালে এবং সম্মুখ সারিতে প্রতিরোধ করায় গ্রামবাশির পক্ষ থেকে মামলার হুমকি দেওয়া হয় সাজ্জাদ হোসেন হৃদয় কে।
জয় পরাজয়ের উদ্ধে সাজ্জাদ হোসেন হৃদয় শিক্ষার্থীদের কন্ঠস্বর ছিল এবং থাকবে ।

31/08/2025

অনেকক্ষণ ধরে বিভিন্ন পোস্ট দেখতেছি, আসল ঘটনায় ফোকাস খুব কম পোস্টেই করা হচ্ছে।
আগে আমার অবস্থান টা ক্লিয়ার করি আমার বাসা মাছবাজারের ওই গলিতেই, ঘটনাস্থলে আমার আব্বু আম্মু ছিলো, আমি কোনো জোবরাবাসি না, আমার বড় পরিচয় আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলেই একতরফা ভাবে কথা বলবো এই নীতি আমার না, ঘটনা যা সত্য সেটা জানা দরকার, এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার ছিলো।
আগের সব ঘটনা এখানে টানছিনা, কারণ এখানকার লোকাল রিকশা সিএনজিওয়ালা গুলার দোষ আছে অনেক, এদের যাবতীয় দোষ গত রাতের ঘটনার বিষয় না।
গত রাতে মেয়েটা দেড়ি করে বাসায় আসে, নির্দিষ্ট সময় পার হওয়ার পর। দারোয়ান তখন ঘুমিয়ে গিয়েছিলো তালা দিয়ে। মেয়েটা যখন আসে তখন দারোয়ান গেট খোলার পর মেয়েটার সাথে রাফ ব্যবহার করে, আর মেয়েটা রেগে থাপ্পড় দিয়ে দেয়, তারপর দারোয়ানও মেয়েটাকে থাপ্পড় দেয়, বুকে লাথি দেয়, এসব শোরগোল শুনে আমার আব্বু আম্মু সহ আসে পাশের বিল্ডিংয়ের মানুষজন বাইরে আসে, মেয়েটা নিজের মুখে তখন স্বীকার করসে সে রেগে আগে থাপ্পড় মেরেছে, কথা হলো মেয়েটা বাবা মায়ের সাথে থাকলে এত রাত করে করে বাড়ি ফিরতে পারতো? আর মুখে মুখে কথাবার্তা হতো, প্রয়োজনে উপর থেকে মেয়ের রুমমেটদের আনতো কথা বলার জন্য, বা সকাল হলে এই দুর্ব্যবহার নিয়ে কিছু করতো, তা না করে বাবা বয়সি বয়স্ক লোককে থাপ্পড় কেনো দিবে এই ২৪ ২৫ এর ছোট্ট মেয়ে। যাক রাগের মাথায় ঘটনা ঘটে গেছে একটা, আমার আব্বু আম্মু সহ এরিয়ার মানুষজন বললো সকালে এটা মিটমাট করা হবে, এত রাতে ঘটনা না বাড়াতে। কিন্তু তাদের কথা আগুন লাগলে সাথে সাথে পানি দিতে হয় তাই এখনই সব বিহিত করতে হবে। ততক্ষণে দারোয়ান সরে যায়, তার যেহেতু দোষ আছে তাই তারও মাইর খাওয়ার ভয় আছে, তাকে পেলে ছাত্ররাতো আর সালাম করতোনা, গতরাতে যে নাবুঝে,সব না জেনে ভাঙচুর আগ্রাসন দেখালো, তাকে পেলে তো ওখানে মেরে ভর্তা করতো। দারোয়ানের গ্রামের মানুষ, তার বাড়ির লোকেশন এখানকার মানুষের জানার কথা না, বাড়ির ঠিকানা বলতে না পাড়ায় ছেলেরা সমানে এই এলাকার লোকজনকে গালাগালি করলো, তারপর কিছু ছাত্র দারোয়ানকে ধাওয়া করতে এত রাতে একটা অচেনা গ্রামে গিয়ে ইট পাটকেল খেলো, আইন বিভাগের একজন আহত হলো, এত রাতে ধাওয়া করতে করতে গ্রামে যাওয়ার কোনো দরকার ছিলোনা, কারণ গ্রামের মানুষ ওই দারোয়ানের পক্ষেই থাকবে, আর একেতো রাত, তারউপর চিপাচাপা গলি তাদের পরিচিত না, পানিতে নেমে কুমিরের সাথে লড়াই তাও রাতে, আহত হওয়ার ঝুঁকিতো থাকবেই, তারপর এটাকে কেন্দ্র করে দলে দলে ছাত্র আসা শুরু হলো। এসব নিয়ে বাড়াবাড়ি ফল গ্রামবাসীও নিজেদের সেফটির জন্য মসজিদে এনাউন্স করে মানুষজন ডাকা শুরু করলো, আপনারা নিজেদের গ্রামের কথা ভেবে দেখেন, ডাকলে আপনারা যাবেননা! তারাতো আসল ঘটনা জানতো না, আর এত আপডেটও না যে ঘটনা মিনিটে মিনিটে পোস্ট দিবে, তবে মারমুখি কিছু গ্রামবাসী যারা এলাকার পাতি নেতা, ক্ষমতাবান মনে করে নিজেদের তারা বের হয়ে আসছে, বাকিরা ভয়ে বের হয়নাই। তবে আসিফ ভিলার সামনে যে গ্রামের স্থানীয় গুন্ডাগুলা মারসে, এটা ইচ্ছাকৃত ভাবেই শোধ তুলতে চাইসে ছাত্রদের উপর, তারা ভার্সিটির স্টুডেন্টদের পছন্দ করে না, তাই সুযোগ পেয়ে এমন করলো, তাদের বিচার হওয়া দরকার, ওই এলাকার ছেলেগুলা অনেক খারাপ, আমি পার্সনালি অনেকবার টিজিংয়ের শিকার হয়েছি। এরপরতো ছাত্রদের উপর কয়েকদফা আক্রমণ হলো। এখানে ঘটনা মুল ঘটনা থেকে সরিয়ে চাকসু আর ফেমাস হওয়ার নেশায় ছাত্রদের অচেনা গ্রামে এনে বিপদে ফেললো কিছু ....। পরবর্তীতে সেনাবাহিনী আসার পর ছাত্ররা অনেক গ্রামবাসীর দোকানপাট, বাসার জানালা এসব ভাঙচুর করলো, ভাঙচুর করতে করতে মাছবাজারের ঘটনা সিকদার পাড়া পর্যন্ত গেলো, যারা ক্ষতিগ্রস্থ হলো তাদের বেশিরভাগের দোষ ছিলোনা, ঘটনা জানেওনা, এই কাজটা ঠিক হয়েছে?

ঘটনার সূত্রপাত এর প্রত্যক্ষদর্শীর ভাষ্য:
আমি জানিনা কোন ফুটেজখোর বা ফেমাস হওয়ার নেশায় কারা সামান্য ঘটনাকে এত বড় করে ছাত্রদের রাগ কে কাজে লাগিয়ে ভাঙচুর আর গ্রামবাসিকে উত্তেজিত করে ছাত্রদের মাইর খাওয়ালো। তবে এটা সঠিক বিচার হওয়া দরকার উভয়পক্ষেরই।
আর মেয়েটা আর দারোয়ান কে সামনা সামনি এনে সত্য ঘটনা টা তুলে ধরা হোক। কিছু বাড়িয়ে রাঙিয়ে কথা বলার জন্য, আর কারো ফেমাস হওয়ার নেশার জন্য ঝামেলা এত বড় হয়েছে।

© Tasnim Farzana Khan

31/08/2025

আগামীকাল সকাল ৮টার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারী জোবরার স্থানীয় সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় পুরো চট্টগ্রাম কে সারা দেশের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এসময় নতুন ব্রিজ, চট্টগ্রাম রেল স্টেশন, আনোয়ারা টানেল এবং ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ

31/08/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষ হয়েছে। গতকাল রাতে শুনেছিলাম স্থানীয় আর শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ চলছে। আর এই মাত্র জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি পর্যন্ত আহত হয়েছে। আপনাদের একটা কথা বলি- এই একই ঘটনা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী কিংবা শিক্ষকের বেলায় ঘটতো; তাহলে দেখতেন টেলিভিশনগুলো প্রতি মুহূর্তে লাইভ করছে। আমাদের বুদ্ধিজীবীরা টকশোতে গিয়ে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে। পত্রিকাগুলো ব্রেকিং দিচ্ছে। এর কিছুই হয়নি। শ্রেণী-বৈষম্যহীন সমাজের যে স্বপ্ন আপনাদের দেখানো হয়। সেটা আর কিছুই না- কিছু বুর্জোয়া শ্রেণীর জন্যই বরাদ্দ। আপনি যদি ঢাকার বাইরের কোথাও থাকেন। তাহলে আপনার জীবনের মূল্য ঢাকার একটা কুকুর-বেড়ালের চাইতেও কম। এটাই বাংলাদেশ।
-aminul islam

31/08/2025

📣 জরুরি ঘোষণা—

যারা বর্তমানে চবি ২ নং গেটের আশেপাশে আটকে আছেন, অনুগ্রহ করে দ্রুত নিচের অফিসারদের সাথে যোগাযোগ করুন এবং নিজ বাসার সঠিক লোকেশন প্রদান করুন।
আর্মি এখনই স্টুডেন্টদের রেসকিউ করবে।

📞 Captain Akif— 01769242173
📞 Major Muntasir—01769-242090

31/08/2025

মারতে মারতে ছাদ থেকে ফেলে দিয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আহত রক্তাক্ত।সহ-উপাচার্যও আহত হয়েছে।স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চ...
31/08/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আহত রক্তাক্ত।সহ-উপাচার্যও আহত হয়েছে।

স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালাচ্ছে।
প্রশাসন এখনো নিরব,সেনাবাহিনী কোনো একশনে যাচ্ছে না।চবিয়ানদের বাঁচান!

১২ অক্টোবর চাকসু নির্বাচন।
28/08/2025

১২ অক্টোবর চাকসু নির্বাচন।

28/08/2025

:::::ব্রেকিং নিউজ::::
আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন।

সমালোচনা করা সহজ, মিম বানানোও সহজ। কিন্তু নিজেরা ১০ লাখ টাকা ব্যয় করে ২ হাজার নবীন শিক্ষার্থীকে স্বাগত জানানো—এটা কিন্তু...
17/08/2025

সমালোচনা করা সহজ, মিম বানানোও সহজ। কিন্তু নিজেরা ১০ লাখ টাকা ব্যয় করে ২ হাজার নবীন শিক্ষার্থীকে স্বাগত জানানো—এটা কিন্তু সত্যিই সাহসী ও বড় কাজ।

এই আয়োজনের ভেতরে শুধু অর্থ নয়, লুকিয়ে আছে কর্মীদের রাতজাগা পরিশ্রম আর অক্লান্ত চেষ্টা। গত এক বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ঠিক এইভাবেই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদাহরণ তৈরি করেছে।

রাজনীতির নামে শক্তি প্রদর্শন নয়—তারা বেছে নিয়েছে শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি।

নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন তাই শুরু হয়েছে স্বপ্ন আর আনন্দমাখা এক সুন্দর অভিজ্ঞতা দিয়ে। এজন্য সত্যিই চবি ছাত্রশিবির প্রশংসার দাবিদার।

Address

Hathazari
Chittagong
4331

Alerts

Be the first to know and let us send you an email when চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপডেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share